খেলা

বুধবার হাসপাতাল থেকে ছুটি পাবেন সৌরভ

ক্রীড়া ডেস্ক : ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ডের (বিসিসিআই) সভাপতি ও সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলি হার্টের বাইপাস সার্জারির আপাতত প্রয়োজন নেই। বুধবার (৬ জানুয়ারি) মধ্যেই হাসপাতাল থেকে তাকে ছুটি দেওয়া হতে পারে বলে জানিয়েছেন চিকিৎসকরা।

তবে বাড়িতে ফিরলেও তিনি চিকিৎসকদের পর্যবেক্ষণেই থাকবেন। এরপর আরও দু’টি স্টেন্ট বসানোর বিষয়ে সিদ্ধান্ত নেবে ৯ সদস্যের মেডিক্যাল বোর্ড।

সোমবার (০৪ জানুয়ারি) বোর্ড সচিব জয় শাহ সৌরভকে দেখতে আসেন। এসেছিলেন বোর্ডের প্রাক্তন প্রধান এবং বিজেপির আর এক শীর্ষস্থানীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর। খবর-আনন্দবাজার।

চিকিৎসকেরা জানান, সৌরভ আপাতত সুস্থ রয়েছেন। তাকে বুধবার ছুটি দিয়ে দেওয়া হতে পারে। আপাতত তাকে পর্যবেক্ষণে রাখা হবে। মঙ্গলবার (০৫ জানুয়ারি) তাকে দেখতে আসছেন দেবী শেঠী।

জানা যায়, সৌরভের হৃদপিণ্ডের তিনটি ধমনীতে ব্লক ধরা পড়েছে। ইতিমধ্যে ডান দিকের ধমনীতে অ্যাঞ্জিয়োপ্লাস্টি করে স্টেন্ট বসানো হয়েছে। বাঁ দিকের দু’টি ধমনীতে অ্যাঞ্জিয়োপ্লাস্টি করতে হবে কিনা এফএফআর পরীক্ষা করে দেখা হবে। তারপরই সিদ্ধান্ত নেওয়া হবে আরও দু’টি স্টেন্ট বসানোর বিষয়ে। সপ্তাহ দুয়েক তাকে পর্যবেক্ষণে রাখা হবে।

সান নিউজ/এম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা