খেলা

করোনার হানায় বার্সেলোনার অনুশীলন বন্ধ

ক্রীড়া ডেস্ক : প্রাণঘাতী করোনাভাইরাস এবার হানা দিয়েছে বার্সেলোনা শিবিরে। দলের দুই স্টাফ করোনা পজিটিভ হওয়ায় মঙ্গলবারের (৫ জানুয়ারি) অনুশীলন বন্ধ করতে বাধ্য হয় কাতালান ক্লাবটি। এক বিবৃতিতে বার্সেলোনা বিষয়টি নিশ্চিত করেছে।

বুধবার (৬ জানুয়ারি) অ্যাথলেটিক বিলবাওয়ের বিপক্ষে ম্যাচের আগে লিওনেল মেসিদের জন্য এটি বড় ধাক্কা।

সোমবার (৪ জানুয়ারি) পিসিআর টেস্টে দলের দু’জন স্টাফের করোনা শনাক্ত হয়। এরপরই সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করে ক্লাব। আজ পুরো দল ও সংশ্লিষ্ট সকলের পুনরায় টেস্ট হওয়ার কথা রয়েছে।

মঙ্গলবার অনুশীলনের জন্য যে পরিকল্পনা করা হয়েছিল তা বন্ধ করা হয়েছে। অনুশীলনের নতুন সময় ও অ্যাথলেটিক বিলবাওয়ের বিপক্ষে ম্যাচকে কেন্দ্র করে সংবাদ সম্মেলনের বিষয়টি পুনরায় জানিয়ে দেওয়া হবে।

বুধবার বাংলাদেশ সময় রাত দুইটায় বিলবাওয়ের বিপক্ষে মাঠে নামার কথা রয়েছে কাতালানদের। তবে আজকের করোনা টেস্টের ওপর নির্ভর করবে ম্যাচের ভবিষ্যৎ।

এর আগের ম্যাচে হুয়েস্কাকে হারিয়ে নতুন বছর শুরু করে বার্সেলোনা। সর্বশেষ ছয় ম্যাচের একটিতেও হারেনি রোনাল্ড কোম্যানের শিষ্যরা। তবে এইবার ও ভ্যালেন্সিয়ার বিপক্ষে ড্র-তে সন্তুষ্ট থেকে ছাড়তে হয়েছে মাঠ।

১৬ ম্যাচে ৮ জয়ে বার্সার অবস্থান পয়েন্ট টেবিলের পাঁচ নম্বরে। অ্যাথলেটিকের বিপক্ষে জয়ের ধারা অব্যাহত থাকলে লিগ শিরোপা জয়ের লড়াইয়ে ফিরবেন মেসিরা।

সান নিউজ/এম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নোবিপ্রবিতে শিক্ষক দম্পতির বিরুদ্ধে মার্ক টেম্পারিংয়ের অভিযোগ

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) পরিসংখ্যান...

ড. জন লি লিগ্যাসি অ্যাওয়ার্ডের জন্য নির্বাচিত বাংলাদেশি শিক্ষাবিদ

মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার বাংলাদেশি ইন্টারন্যাশনাল স্টুডেন্টস অ...

‘ভুতুড়ে’ বিদ্যুৎ বিলে দিশেহারা গ্রাহক

দেশের বিভিন্ন এলাকায় প্রি-পেইড ও স্মার্ট বিদ্যুৎ মিটারের গ্রাহকদের মধ্যে অস্...

ঝালকাঠিতে কবি স্মরণ, যুক্ত ছিলেন তারেক রহমান

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী উপলক্ষে ঝালকাঠিতে ভিডিও কনফারেন্স এর...

অসহায় বৃদ্ধের পাশে আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশন

মাদারীপুর শহরের পানিছত্র এলাকায় রাস্তার পাশে অজ্ঞাতপরিচয় পড়ে থাকা বৃদ্ধ হেমায়...

নানাবাড়িতে ৪ বছরের শিশুর মৃত্যু, হত্যার অভিযোগ বাবার 

মাদারীপুরের কালকিনি উপজেলার নানাবাড়িতে বেড়াতে গিয়ে চার বছর বয়সী শিশু হাফিজুর...

শাকিব খানের পোস্ট , ফিরছে টিম ‘বরবাদ’

বৃহস্পতিবার (২ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি ছবি প্রকাশ করেন শাকিব...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানুন উপকারিতা ও ঝুঁকি

বর্তমানে ওজন নিয়ন্ত্রণ করার উদ্দেশ্যে টানা ২৪ ঘণ্টা না খেয়ে থাকার প্রবণতা বাড়...

গণমিছিল সফল করার আহ্বান ১১ দলীয় ঐক্যের

জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে ১১ দলের ঘোষিত কর্মসূচি বাস্তব...

বিদেশ-ফেরত কর্মীদের পুনর্বাসনে সমন্বিত উদ্যোগের আহ্বান

মুন্সীগঞ্জে বিদেশ-ফেরত কর্মীদের টেকসই পুনরায় একত্রীকরণ, কর্মসংস্থান সৃষ্টি এব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা