খেলা

প্রথম ম্যাচেই কলকাতা জয় করলো জামাল ভূঁইয়া

ক্রীড়া ডেস্ক : বাংলাদেশ অধিনায়ক জামাল ভূঁইয়া আই লিগের দল কলকাতা মোহামেডানে খেলছেন বলেই ভারতের এই ঘরোয়া ফুটবল আসর নিয়ে বাংলাদেশের ফুটবলামোদীদের বেজায় আগ্রহ। কখন খেলা, কার সঙ্গে খেলা এবং খেলা শুরুর পর পর সামাজিক যোগাযোগ মাধ্যমে মুহূর্তে মুহূর্তে আপডেট-অনেক দিন পর ভারতের ঘরোয়া ফুটবল বাংলাদেশে আলোচনায়।

কলকাতার জায়ান্ট মোহামেডান অনেক দিন পর আই লিগে উঠেছে। তাদের লক্ষ্য ভারতের শীর্ষ লিগ আইএসএ-এ কোয়ালিফাই করা। শনিবার (৯ জানুয়ারি) কলকাতার যুব ভারতী ক্রীড়াঙ্গনে কলকাতা মোহামেডান লিগের উদ্বোধনী ম্যাচ খেলেছে দিল্লির দল সুদেভা মুনলাইটের বিপক্ষে।

ঘরের মাঠে কলকাতার দলটি জিতেছে ১-০ গোলে। প্রথমার্ধ গোলশূন্য থাকার পর ৫৮ মিনিটে জয়সূচক গোলটি করেন কলকাতা মোহামেডানের ফয়সাল আলী। সুরাজ রাওয়াতের বাড়ানো বল ধরে ফয়সাল ডান দিক দিয়ে ঢুকে কোনাকুনি শটে গোল করেন।

জামাল ভূঁইয়া একাদশে ছিলেন এবং ৮৭ মিনিট পর্যন্ত খেলেছেন। বাংলাদেশ অধিনায়ক বেশ কয়েকটি নিঁখুত পাস দিয়েছেন সতীর্থদের। ভারতের ঘরোয়া ফুটবলে অভিষেক ম্যাচে নিজের যোগ্যতা অনুযায়ীই খেলেছেন।

কলকাতা মোহামেডানের পরের ম্যাচ ১৪ জানুয়ারি চার্লিস ব্রাদার্সের বিরুদ্ধে। ম্যাচটি হবে পশ্চিমবঙ্গের কল্যানী স্টেডিয়ামে।

সান নিউজ/এম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নতুন ভবন হলেও যে কারণে দুর্ভোগে বিদ্যালয়ের শিক্ষার্থীরা

মুন্সীগঞ্জ পৌরসভার বৈখর অনির্বাণ সরকারি প্রাথমিক ব...

তুরস্কে সাত ম্যাচ খেলেই রেকর্ড গড়লেন সালাহ

তুরস্কের শীর্ষ লিগে একটি নতুন রেকর্ড গড়লেন মোহাম্ম...

দুই দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হয়রানি বন্ধ, কমিশন পু...

মেঘের ডানায়, সবুজের সীমানায়

চট্টগ্রামের সীতাকুণ্ডে একদিকে সুউচ্চ পাহাড়, অন্যদ...

কানাডায় বিনা খরচে মাস্টার্স ও পিএইচডি করার সুযোগ

আমরা জানি, উন্নত জীবন আর শিক্ষামানের আশায় অনেকেই দ...

‘ট্রাম্প যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে বিপজ্জনক প্রেসিডেন্ট’

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের কঠোর সমালোচনা করে তাকে যুক্তরাষ...

ইসরায়েলি নির্বাচন নিয়ে ভিন্ন সমীকরণ

আমেরিকার হোয়াইট হাউসে ডোনাল্ড ট্রাম্প ২০১৭ সালে প্রথম পা রাখার পর থেকেই ডানপ...

দিল্লিতে বিক্ষোভ-সমাবেশ করতে হলে চত্বর বা ময়দান ভাড়া নিতে হবে

ভারতের রাজধানী দিল্লিতে আন্দোলন ও প্রতিবাদের চেনা মানচিত্র বদলে দিচ্ছে কেন্দ্...

রাজউকের সাবেক চেয়ারম্যানসহ ৮ জনকে ১৪ বছর করে কারাদণ্ড

রাজধানীর পূর্বাচল আবাসিক প্রকল্পে প্লট বরাদ্দে দুর...

লাঞ্চ বিরতি পর্যন্ত ম্যাচের চিত্র

আবুধাবি টেস্টের পঞ্চম ও শেষ দিনের রোমাঞ্চকর লড়াই চলছে। লাঞ্চ বিরতি পর্যন্ত আ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা