খেলা

বিজেপির হয়ে রাজনীতিতে সৌরভের অভিষেক!

ক্রীড়া ডেস্ক : এশিয়ার ক্রিকেট খেলুড়ে প্রায় সব দেশের ক্রিকেটাররাই ধীরে ধীরে রাজনীতিতে নাম লেখাচ্ছেন। পিছিয়ে নেই ভারতীয় সাবেক ক্রিকেটাররাও। বর্তমানে বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলি! বিসিসিআই প্রেসিডেন্ট হওয়ার সময় এই আলোচনা একবার উঠেছিল। এবার আবারও উঠলো, কারণ দিল্লির ফিরোজ শাহ কোটলায় একই মঞ্চে অমিত শাহের সঙ্গে উঠলেন সৌরভ।

রোববার (২৭ ডিসেম্বর) সৌরভকে নিয়ে ভারতীয় রাজনীতিতে জোরালোভাবে গুঞ্জন শুরু হয়। সামনেই ভারতের নির্বাচন। যাকে ঘিরে ক্ষমতাসীন বিজেপি পুরো ভারতে দলকে ঢেলে সাজানোর উদ্যোগ নিয়েছে। তার অংশ হিসেবে কি তাহলে সৌরভ খুব শিগগিরই রাজনীতিতে নাম লেখাতে যাচ্ছন?

রোববার দুপুরে কলকাতার রাজভবনে গিয়ে রাজ্যপাল জগদিপ ধনকড়ের সঙ্গে দেখা করেন। তার হঠাৎ রাজভবনে যাওয়া নিয়েই তৈরি হয়েছে জ্বল্পনা। ভারতীয় মিডিয়াগুলোতেই এ নিয়ে লেখা হচ্ছে নানা কথা। সবারই প্রায় একই সুর, রাজনীতিতে নাম লেখাচ্ছেন সৌরভ!

যদিও রাজভবন থেকে বের হওয়ার সময় সৌরভ এ নিয়ে কোনো কথাই বলেননি। পরে টুইট করে রাজ্যপাল জগদিপ ধনকড় জানিয়ে দেন, এটা ছিল স্রেফ সৌজন্য সাক্ষাৎ।

কিন্তু সোমবার (২৮ ডিসেম্বর) দিল্লিতে ফিরোজ শাহ কোটলায় বিজেপি সভাপতি এবং ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে একই মঞ্চে ওঠার কারণে সৌরভকে নিয়ে যে গুঞ্জনের ডালপালা মেলেছে, সেগুলো আরও চওয়ড়া হতে শুরু করে।

ভারতের সাবেক কেন্দ্রীয় মন্ত্রী এবং বিসিসিআইতে দীর্ঘদিন বিভিন্ন দায়িত্ব পালন করা অরুন জেটলির আজ ছিল ৬৮তম জন্মদিন। দিল্লির ফিরোজ শাহ কোটলায় এ উপলক্ষে জেটলির একটি মূর্তি তৈরি করা হয়। যেটাকে সোমবার উদ্বোধন করেন অমিত শাহ এবং সৌরভ গাঙ্গুলি। এ সময় উপস্থিত ছিলেন বিসিসিআই সেক্রেটারি জয় শাহ, কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর এবং বিজেপির এমপি গৌতম গম্ভীর।

ফিরোজ শাহ কোটলায় মূর্তি উন্মোচন অনুষ্ঠানে যোগ দিতে সোমবার সকালে কলকাতা থেকে দিল্লি উড়ে যান বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলি। দিল্লি যাওয়ার আগে কলকাতা বিমানবন্দরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি শুধু বলেন, ‘ডিডিসিএর অনুষ্ঠানে যাচ্ছি।’

দিল্লির অনুষ্ঠানে অবশ্য রাজনীতি নিয়ে কোনো কথাই বলেননি সৌরভ। তার বক্তব্যে ছিল শুধু অরুন জেটলিকে নিয়ে কিছু স্মৃতিচারণ। অমিত শাহও সাবেক কেন্দ্রীয় অর্থমন্ত্রীর স্মৃতিচারণ করেন।

সৌরভ গাঙ্গুলি অরুন জেটলির স্মৃতিচারণ করে বলেন, ‘অরুণ জেটলি বরাবরই ক্রিকেটার্স পার্সন ছিল। কোনো সাবেক ক্রিকেটারকে এই প্রসঙ্গে জিজ্ঞাসা করা হলে, তিনিও তাই বলবেন। ক্রিকেটে একজনের প্রশাসকের ভূমিকাও যথেষ্ট গুরুত্বপূর্ণ। আমি নিজেও সেটা বুঝেছি।’

সান নিউজ/এম/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা