খেলা

মুক্তিযোদ্ধা সংসদকে উড়িয়ে দিল মোহামেডান 

স্পোর্টস ডেস্ক : শেষ আট মিনিটের ঝড়ে মুক্তিযোদ্ধা সংসদের বিপক্ষে বড় জয় তুলে নিল মোহামেডান স্পোর্টিং ক্লাব। এই জয়ে শন লেনের শিষ্যদের শেষ আটের আশাও টিকে রইলো।রোববার (২৭ ডিসেম্বর) ফেডারেশন কাপের ‘ডি’ গ্রুপের ম্যাচে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়াচক্রকে ৪-১ গোলে হারিয়েছে মোহামেডান। আগের ম্যাচে আবাহনীর কাছে ৩-০ গোলে হারা দলটির কোয়ার্টার ফাইনালে খেলার আশা বাঁচিয়ে রাখলো এই জয়।

অন্যদিকে শেষ আটে উঠা জটিল হয়ে গেল মুক্তিযোদ্ধার। শেষ ম্যাচে দলটি ড্র করলেও কোয়ার্টারে চলে যাবে মোহামেডান। ফলে নিজেদের শেষ ম্যাচে মুক্তিযোদ্ধাকে জিততে হবে বড় ব্যবধানে।বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই মুক্তিযোদ্ধার ওপর আধিপত্য বিস্তার করে খেলতে থাকে মোহামেডান।

৪ মিনিটে আমির হোসেন বাপ্পীর শট কর্নারের বিনিময়ে রক্ষা করেন মুক্তিযোদ্ধার গোলরক্ষক মাহফুজ হাসান। ১২তম মিনিটে শাহেদ মিয়ার জোরালো শট ফিরিয়ে দেন মুক্তিযোদ্ধার গোলরক্ষক। প্রথমার্ধের শেষ দিকে গোলের দেখা পায় মোহামেডান। হাবিবুর রহমান সোহাগের ফ্রি কিকে বল বাঁক খেয়ে জালে জড়িয়ে যায়।

বিরতির পর ৬৮তম মিনিটে সমতায় ফেরে মুক্তিযোদ্ধা। সুজন মিয়ার ক্রসে ডিফেন্ডার খোলদারোভ হেড দিয়ে গোল করে দলের স্কোর লাইন ১-১ করেন। তবে ৭৫তম মিনিটে মুক্তিযোদ্ধার বিপক্ষে আবার এগিয়ে যায় মোহামেডান। কর্নারে পাওয়া বল মুক্তিযোদ্ধার ডিফেন্ডার খোলদারোভ হেডে বিপদমুক্ত করতে পারেননি। উপরে উঠে যাওয়া বলে নাগাতার হেড দিলেও সেই বল আবার হেড দিয়ে আতিকুজ্জামান গোল করলে ২-১ গোলে এগিয়ে যায় মোহামেডান।

৮০তম মিনিটের পেনাল্টি বক্সের বাম দিক দিয়ে সজীবের ক্রস নিয়ন্ত্রণে নিয়ে বাঁ পায়ের শটে গোল করেন আবিওলা নুরাত। ৩-১ গোলে এগিয়ে যায় মোহামেডান। ৮৩ মিনিতে নুরাত আবার গোল করলে ৪-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে মোহামেডান।

সান নিউজ/পিডিকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইতিহাসের সাক্ষী রাজকুমারী রবিদাস আর নেই

মহান মুক্তিযুদ্ধের এক অদম্য সাক্ষী, গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার বীর মুক্তি...

গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

গাজীপুরের ডেগির চালা এলাকায় একটি তৈরি পোশাক কারখান...

লিটন-শান্তদের নতুন সহকারী কোচ মালিবঙ্গুয়ে মাকেতা

বেশ কিছুদিন ধরে জাতীয় ক্রিকেট দলের জন্য একজন নিবেদিতপ্রাণ ও কার্যকর বিশেষজ্ঞ...

মেজর (অব.) আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রল...

আর্থিক কেলেঙ্কারিতে গ্রেপ্তার দিনো মোরিয়া

মুম্বাইয়ের আলোচিত মিঠি নদীর পলি অপসারণ ও সংস্কার প্রকল্পে বড় ধরনের আর্থিক দুর...

ভেনিস কাণ্ডের পর বাঁধনের জীবনে নতুন উপলব্ধি

জীবনের নানা চড়াই-উতরাই আর কঠিন লড়াইয়ের ভেতর দিয়ে যাওয়ার অভিজ্ঞতা তাকে আজ অন্য...

ঢাকা ওয়ান্ডারার্সকে গুড়িয়ে দিল আবাহনী

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খাওয়ার পর অবশেষে জয়ের দেখা পেয়...

আরএসএফের হামলায় ২৫ বেসামরিক নাগরিক নিহত

সুদানের উত্তর কর্দোফান প্রদেশের উম্ম বদর অঞ্চলে আধাসামরিক বাহিনী র‍্যাপিড...

কলকাতায় বাংলাদেশ মিশন ঘেরাও করে বিক্ষোভ, উত্তেজনা সৃষ্টি

বাংলাদেশের বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে কলকাতায় বাং...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা