খেলা

সম্ভাবনাময় পার্বত্য চট্টগ্রামে দেশের ১০০ সাইক্লিস্ট

নিজস্ব প্রতিনিধি, খাগড়াছড়ি : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে সাজেক থেকে উদ্বোধন করা হলো বঙ্গবন্ধু ট্যুর ডি সিএইচটি মাউন্টেন বাইক চ্যালেঞ্জ ২০২০। জাতির জনকের পরিবার ক্রীড়ামোদী ছিলেন। শেখ জামাল, শেখ কামালের হাত ধরে দেশের ক্রীড়াঙ্গনের শুভ সুচনা হয়েছে। সে ক্রিড়াঙ্গন আজ অনেক দূর এগিয়েছে।

সোমবার (২৮ ডিসেম্বর) সকালে রাঙামাটির সাজেক থেকে এ কার্যক্রম উদ্বোধন করেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। সম্ভাবনাময় পার্বত্য চট্টগ্রামে মাউন্টেন বাইক প্রতিযোগিতা পর্যটনখাতে বাড়তি মাত্রা যোগ করবে। মাউন্টেন বাইক প্রতিযোগিতা দেশের গন্ডি ছাড়িয়ে সারা বিশ্বে পরিচিতি পাবে।

তথ্যমন্ত্রী বলেন, ‘আমরা পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের পর্যটন সম্ভাবনাকে গোটা বিশ্বে ছড়িয়ে দিতে চাই। শান্তিপূর্ণ পার্বত্য অঞ্চলের প্রকৃতি, বৈচিত্র্য, ঐতিহ্য জীবণাচরন পর্যটকদের কাছে আকর্ষণীয়। এ বিষয়ে পরিকল্পনা মাফিক অবকাঠামো গড়ে তোলা হচ্ছে।’

সরকার পার্বত্য চট্টগ্রামকে বাড়তি গুরুত্ব দেয় জানিয়ে তথ্যমন্ত্রী বলেন, ‘সমতলের মতো পাহাড়ও উন্নয়নের পথে হাঁটছে।’এসময় আরও উপস্থিত ছিলেন শরণার্থী পুনর্বাসন বিষয়ক টাস্কফোর্সের চেয়ারম্যান সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরা, রাঙামাটির সংসদ সদস্য দীপংকর তালুকদার, সংরক্ষিত আসনের নারী সংসদ সদস্য বাসন্তী চাকমা।

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. শফিকুল আহম্মদ, খাগড়াছড়ির রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল ফয়জুর রহমান, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু, রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যান অংশই প্রুই চৌধুরী প্রমুখ।

দেশের বাছাইকৃত একশ সাইক্লিস্ট আগামী তিনদিনে তিনশ কিলোমিটার পাহাড়ি আঁকা বাঁকা পথ পাড়ি দেবে। প্রথমদিন সোমবার (২৮ ডিসেম্বর) সাজেক থেকে রাঙামাটি, রাঙামাটি থেকে বান্দরবান এবং মঙ্গলবার (২৯ ডিসেম্বর) বান্দরবান থেকে থানচি গিয়ে প্রতিযোগিতা শেষ হবে।

আগামী ৩০ ডিসেম্বর বিকেলে থানচিতে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণের মাধ্যমে প্রতিযোগিতা সমাপ্ত হবে।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নিখোঁজ শিশু: শৈশবের কালো ছায়া ও ভঙ্গুর সমাজব্যবস্থা

একটি শিশু নিখোঁজ হলে একটি পরিবার শুধু সন্তানকেই হার...

পাঁচ দশক পেরিয়েও অপ্রতিরোধ্য এফ-১৬

প্রথম আকাশে ওড়ার দীর্ঘ ৫০ বছরের বেশি সময় পার হলেও কিংবদন্তি যুদ্ধবিমান এফ-১৬...

তিনশ মানুষের ছোট্ট গ্রামে বৈশ্বিক টুর্নামেন্ট

উত্তর ফ্রান্সের লিট্রেস (Liettres) নামের একটি ছোট্ট গ্রাম। জনসংখ্যা মাত্র তিন...

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর ২০২৬ সালের তালিকায়...

দিল্লিতে ২৩ হাজার সশস্ত্র পুলিশ মোতায়েন, অবরুদ্ধ দিল্লি

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের এক দফা দাবিতে রাজনৈত...

রেমিট্যান্স বন্ধের হুমকি দেশ ও মানবতাবিরোধী কর্মকাণ্ড : রুহুল কবির রিজভী

প্রবাসীদের কষ্টার্জিত রেমিট্যান্স প্রবাহ বাধাগ্রস্ত করার যেকোনো চক্রান্তকে দে...

মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে চট্টগ্রামে র‌্যালি ও সমাবেশ

চট্টগ্রামের পশ্চিম বাকলিয়ার সৈয়দ শাহ রোড এলাকাকে অপরাধমুক্ত ও নিরাপদ রাখার...

মানসিক স্বাস্থ্যকে উপেক্ষা করার কোনো সুযোগ নেই : প্রধানমন্ত্রী তারেক রহমান

আগামীকাল ১০ অক্টোবর বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে দেশের সব নাগরিক ও মান...

বড় জুটির পর ব্যাটিং ধস সামলে ৩০০ পার বাংলাদেশের

আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টের প্রথম দিনটি মিশ্র অনুভুতিতে প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা