খেলা

মেসির পেলে’কে ছোঁয়ার দিনে বার্সার ড্র

স্পোর্টস ডেস্ক : একক কোনও ক্লাবের হয়ে সর্বোচ্চ গোলের রেকর্ড এতদিন ধরে নিজের করে রেখেছিলেন ফুটবলের জাদুকর পেলে। এবার এই রেকর্ডে তার পাশে বসলেন বার্সেলোনার লিওনেল মেসি। এমন রেকর্ড স্পর্শের দিনে ঘরের মাঠে ভ্যালেন্সিয়ার সঙ্গে ২-২ গোলে ড্র করে মাঠ ছেড়েছে কাতালান ক্লাবটি।

এদিন কেবল পেলের পাশে গিয়েই বসেননি মেসি, সেই সঙ্গে ছাড়িয়ে গিয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদোকেও। ক্যারিয়ারে সর্বোচ্চ পেনাল্টি থেকে গোল করার রেকর্ড ছিলো রোনালদোর দখলে। গতরাতে রোনালদোকে ছাড়িয়ে এই জায়গাটিও নিজের করে নিলেন মেসি।

ব্রাজিলিয়ান কিংবদন্তি পেলে সান্তোসের হয়ে গোল করেছেন ৬৪৩টি। এবার লিওনেল মেসি ভ্যালেন্সিয়ার বিপক্ষে প্রথমার্ধেই তাকে স্পর্শ করলেন।

ক্যাম্প ন্যু'তে ম্যাচের ২৯ মিনিটের মাথায় মুক্তার দিয়াখাবির হেড জালে জড়ালে ভ্যালেন্সিয়া ১-০ গোলের ব্যবধানে এগিয়ে যায় বার্সার মাঠে। এরপর ব্যবধান বাড়ানোর বেশ কয়েকটি সুযোগই পেয়েছে ভ্যালেন্সিয়া। কিন্তু ডেনিস চেরিশেভ সুযোগ কাজে লাগাতে পারেননি। আর ৪৪ মিনিটে ম্যাক্সি গোমেজের হেড আরেকটি অসাধারণ সেভে বাঁচিয়ে দিয়েছেন টের স্টেগেন।

প্রথমার্ধের ৪৫ মিনিটের পর যোগ করা অতিরিক্ত সময়ের ৪র্থ মিনিটে গ্রিজম্যানকে ফাউল করায় পেনাল্টি পায় বার্সা। স্পট কিক থেকে মেসির নেওয়া শট রুখে দেন ভ্যালেন্সিয়া গোলরক্ষক। তবে রিবাউন্ড থেকে বল জালে জড়িয়ে দলকে সমতায় ফেরান মেসি।

দ্বিতীয়ার্ধের তৃতীয় মিনিটে এগিয়ে যেতে পারত ভ্যালেন্সিয়া। কিন্তু চেরিশেভ অবিশ্বাস্যভাবে সে সুযোগ হাতছাড়া করেছেন। এর মূল্য মিনিট পাঁচেক পরই দিয়েছে তারা। বক্সে ঢোকা এক বল থেকে দুর্দান্ত এক সিজর কিকে গোল করেছেন বার্সা ডিফেন্ডার রোনাল্ড আরাওহো। ৬৯ মিনিটে গনসালো গেদেসের দারুণ এক পাস নিয়ে বক্সে ঢুকে পড়েন প্রথমার্ধে পেনাল্টি উপহার দেওয়া হোসে গায়া। ভ্যালেন্সিয়া অধিনায়কের কাছ থেকে পাওয়া বলে আলতো করে পা ছুঁয়েই বার্সা রক্ষণের ফাঁক বের করে নেন ম্যাক্সি গোমেজ। আর ক্যাম্প ন্যুয়ে সমতায় ভ্যালেন্সিয়া।

শেষ পর্যন্ত ২-২ গোলের ড্র নিয়েই খুশি থাকতে হয়েছে বার্সাকে। এই ড্র'তে ১৩ ম্যাচে ৬ জয়, তিন ড্র আর ৪টি হারে ২১ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের পাঁচে রইল বার্সা।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

‘বিশ্বকাপ ফাইনালের আগেই আমরা নিঃশেষ হয়ে গিয়েছিলাম’

আন্তর্জাতিক ফুটবলকে চিরবিদায় জানানোর স্মরণীয় রাতে...

রাজনীতির মাঠে নামছেন মেসি!

সবুজ গালিচার জাদুকরী অধ্যায় সাঙ্গ করে আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানি...

বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি

আন্তর্জাতিক ফুটবলে খেলোয়াড়দের শাস্তি দিতে লাল ও হলুদ কার্ড দেখান রেফারিরা। তব...

নিউইয়র্কে বারান্দা থেকে মা-মেয়েকে ফেলে দেওয়ার অভিযোগ, মায়ের মৃত্যু

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে একটি অ্যাপার্টমেন্টের বারান্দা থেকে ২৩ বছর বয়সী এক ন...

পাহাড়ের বুকে আঁকাবাঁকা রাস্তার রহস্য

দূর পাহাড়ে তাকালেই চোখে পড়ে সাপের মতো কুণ্ডলী পাকিয়ে ওপরে উঠে যাওয়া রাস্তা। ক...

গাজায় ধ্বংসযজ্ঞের মাঝেই ইসরায়েলের আরও কাছাকাছি ভারত

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি আগ্রাসন ও বিশ্বজুড়ে তেল আবিবের ক্রমবর্ধমান কূটনৈতি...

শিক্ষকদের যৌক্তিক-ন্যায্য দাবির পক্ষে সরকার: মাহ্দী আমিন 

সক্ষমতা ও পারিপার্শ্বিকতা বিবেচনায় শিক্ষকদের যেকোনো যৌক্তিক ও ন্যায্য দাবির প...

ঢাবি আইএএসডিএস গোল্ডেন জুবিলি অ্যাওয়ার্ড পেলেন আনদালীব

২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের বিএস (সম্মান) চূড়ান্ত পরীক্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা