খেলা

৩৬ রানেই গুটিয়ে গেল ভারত

স্পোর্টস ডেস্ক : অ্যাডিলেডে গোলাপি বলের লড়াইয়ে প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার ব্যাটসম্যানদের বেশ ভুগিয়েছে ভারতীয় পেসাররাও। উমেশ যাদব, জাসপ্রিত বুমরাহরা অস্ট্রেলিয়াকে প্রথম ইনিংসে ১৯১ রানে গুটিয়ে দেয়। প্রথম ইনিংসে ২৪৪ রান তোলা কোহলিদের টেস্টের শক্তিশালী ব্যাটিং লাইনআপকে রীতিমতো পাড়ার দল বানিয়ে ছাড়লেন অস্ট্রেলিয়ার দুই পেসার প্যাট কামিনস ও জশ হ্যাজলউড।

টেস্টে নিজেদের ইতিহাসের সর্বনিম্ন ৩৬ রানে শেষ গুটিয়ে গেছে ভারতের দ্বিতীয় ইনিংস। অ্যাডিলেড টেস্টের নিয়ন্ত্রণ এখন পুরোপুরি স্বাগতিকদের হাতে, ম্যাচ জিততে তাদের প্রয়োজন মাত্র ৯০ রান।

প্রথম ইনিংসে ২৪৪ রান করার সুবাদে ৫৩ রানের লিড পায় ভারত। তবে দ্বিতীয় ইনিংসে ভারতের ব্যাটসম্যানদের নিয়ে ছেলেখেলাই করল অস্ট্রেলিয়ার পেসাররা। দ্বিতীয় দিন শেষে ৯ রান তুলতেই ১ উইকেট হারিয়েছিল ভারত। শনিবার তৃতীয় দিনে ভারতকে অলআউট করতে দেড় ঘণ্টাও নেয়নি অস্ট্রেলিয়া। কামিন্স ও হ্যাজলউডের নিখুঁত লাইন-লেন্থের সামনে দাঁড়াতেই পারেনি পুজারা, কোহলিরা।

হাতে ব্যথা পেয়ে রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছেড়েছেন ভারতের শেষ ব্যাটসম্যান মোহাম্মদ শামি। ফলে কার্যত তাদের ১০ উইকেটের পতন ঘটেনি। তবে ৩৬ রানেই শেষ হয়েছে তাদের ইনিংস। যা কি না টেস্ট ইতিহাসের পঞ্চম সর্বনিম্ন দলীয় সংগ্রহ এবং চলতি দশকে এর চেয়ে কম রানে থামেনি আর কোনও দলের ইনিংস।

প্রতিপক্ষকে ৩৬ রানে গুটিয়ে দেয়ার পথে সবচেয়ে বড় আঘাতটা হেনেছেন ২৯ বছর বয়সী ডানহাতি পেসার হ্যাজলউড। মাত্র ৪ রানে তিনি পূরণ করেন ক্যারিয়ারের অষ্টম ফাইফার। শেষ পর্যন্ত হ্যাজেলউড ৫ ওভারে তিনটি মেইডেনে ৮ রান দিয়ে নিয়েছেন ৫টি উইকেট। আর কামিন্স ১০ দশমিক ২ ওভারে ৪ মেইডেনে ২১ রান দিয়ে নিয়েছেন ৪টি উইকেট। কামিন্সের বলে শামি হাতে ব্যথা পেয়ে উঠে গেলে পাঁচ উইকেট নেওয়া হয়নি এই পেসারের।

ভারতের হয়ে সর্বোচ্চ ৯ রান আসে মায়াঙ্ক আগারওয়ালের ব্যাট থেকে, ৮ রান করেন হানুমা বিহারি। রানের খাতা খোলার আগেই থেমেছেন তিনজন। টেস্ট ক্রিকেটে দলের কোনো ব্যাটসম্যানই দুই অঙ্কে যেতে না পারার মাত্র দ্বিতীয় ঘটনা এটি। এর আগে ১৯২৪ সালে ইংল্যান্ডের বিপক্ষে এমন লজ্জায় পড়েছিল দক্ষিণ আফ্রিকা।

এটি টেস্ট ক্রিকেটের যৌথভাবে ৫ম সর্বনিম্ন স্কোর। আর ভারতের ইতিহাসের সর্বনিম্ন স্কোর।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

‘বিশ্বকাপ ফাইনালের আগেই আমরা নিঃশেষ হয়ে গিয়েছিলাম’

আন্তর্জাতিক ফুটবলকে চিরবিদায় জানানোর স্মরণীয় রাতে...

রাজনীতির মাঠে নামছেন মেসি!

সবুজ গালিচার জাদুকরী অধ্যায় সাঙ্গ করে আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানি...

বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি

আন্তর্জাতিক ফুটবলে খেলোয়াড়দের শাস্তি দিতে লাল ও হলুদ কার্ড দেখান রেফারিরা। তব...

নিউইয়র্কে বারান্দা থেকে মা-মেয়েকে ফেলে দেওয়ার অভিযোগ, মায়ের মৃত্যু

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে একটি অ্যাপার্টমেন্টের বারান্দা থেকে ২৩ বছর বয়সী এক ন...

পাহাড়ের বুকে আঁকাবাঁকা রাস্তার রহস্য

দূর পাহাড়ে তাকালেই চোখে পড়ে সাপের মতো কুণ্ডলী পাকিয়ে ওপরে উঠে যাওয়া রাস্তা। ক...

গাজায় ধ্বংসযজ্ঞের মাঝেই ইসরায়েলের আরও কাছাকাছি ভারত

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি আগ্রাসন ও বিশ্বজুড়ে তেল আবিবের ক্রমবর্ধমান কূটনৈতি...

শিক্ষকদের যৌক্তিক-ন্যায্য দাবির পক্ষে সরকার: মাহ্দী আমিন 

সক্ষমতা ও পারিপার্শ্বিকতা বিবেচনায় শিক্ষকদের যেকোনো যৌক্তিক ও ন্যায্য দাবির প...

ঢাবি আইএএসডিএস গোল্ডেন জুবিলি অ্যাওয়ার্ড পেলেন আনদালীব

২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের বিএস (সম্মান) চূড়ান্ত পরীক্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা