খেলা

শ্বাসরুদ্ধকর লড়াইয়ে বঙ্গবন্ধু কাপে চ্যাম্পিয়ন খুলনা

স্পোর্টস ডেস্ক : বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের শ্বাসরুদ্ধকর ফাইনালে চট্টগ্রামকে ৫ রানে হারিয়ে শিরোপা জিতল খুলনা। ফ্রাঞ্চাইজি এ টুর্নামেন্টের শিরোপা জয়ে ফাইনালে দুর্দান্ত ব্যাটিং করেছেন অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ, বল হাতে নৈপূন্য দেখিয়েছেন শহিদুল ইসলাম ও হাসান মাহমুদ।

খুলনার বিপক্ষে ১৫৬ রানের টার্গেট তাড়া করতে নেমে ৩.৩ ওভারে দলীয় ২৬ রানে ফেরেন ওপেনার সৌম্য সরকার। ইমরুল কায়েসের হাতে ক্যাচ ‍দিয়ে নতুন জীবন পেয়েও এক বলের ব্যবধানে শুভাগত হোমের বলে এলবিডব্লিউ হয়ে ফেরেন চট্টগ্রামের এই তারকা ওপেনার। ওয়ান ডাউনে খেলতে নেমে সুবিধা করতে পারেননি অধিনায়ক মোহাম্মদ মিঠুন। আগের দুই ইনিংসে ৫৩ ও ৩৪ রান করা এ উইকেটকিপার ব্যাটসম্যান এদিন ফেরেন মাত্র ৭ রানে। টুর্নামেন্টে সর্বোচ্চ ৩৯৩ রান করা ওপেনার লিটন এদিন ফেরেন ২৩ বলে ২৩ রান করে।

৫১ রানে সৌম্য, মিঠুন ও লিটনের উইকেট হারিয়ে বিপাকে পড়ে যাওয়া দলকে খেলায় ফেরাতে চেষ্টা করে যান সৈকত আলী ও শামসুর রহমান শুভ। এই জুটিতে ৪৫ রান করে আউট হন শামসুর রহমান। সাজঘরে ফেরার আগে ২১ বলে ২৩ রান করে জাতীয় দলে অনিয়মিত হয়ে যাওয়া এই তারকা ক্রিকেটার।

৯৬ রানে চার উইকেট পতনের পর মোসাদ্দেক হোসেন সৈকতকে সঙ্গে নিয়ে লড়াই চালিয়ে যান সৈকত আলী।

জয়ের জন্য শেষ দিকে ৩০ বলে চট্টগ্রামের প্রয়োজন ছিল ৫৭ রান। ১৬তম ওভারে মাশরাফি বিন মুর্তজাকে এক ছক্কা হাঁকিয়ে ১০ রান আদায় করে নেন সৈকত। ১৭তম ওভারে আল আমিন খরচ করেন মাত্র ৭ রান।

১৮ বলে প্রয়োজন ছিল ৪০ রান। শহীদুলের করা ওভারে ১১ রান নেন সৈকত আলী। জয়ের জন্য শেষ ১২ বলে প্রয়োজন ছিল ২৯ রান। ১৯তম ওভারের প্রথম পাঁচ বলে ৭ রান নেন মোসাদ্দেক-সৈকত আলী। জয়ের জন্য ৭ বলে প্রয়োজন ছিল ২২ রান। ওই ওভারের শেষ বলে ছক্কা হাঁকিয়ে ব্যবধান কমান মোসাদ্দেক।

জয়ের জন্য শেষ ওভারে প্রয়োজন ছিল ১৬ রান। শহিদুলের প্রথম বলে সিঙ্গেল নেন সৈকত আলী। দ্বিতীয় বলে ডাবল রান নেন মোসাদ্দেক হোসেন। তৃতীয় বলে ক্যাচ তুলে দেন মোসাদ্দেক হোসেন।

জয়ের জন্য শেষ তিন বলে প্রয়োজন ১৩ রান। চতুর্থ বলে বোল্ড হয়ে ফেরেন সৈকত আলী। অথচ তার ব্যাটে ভর করে জয় দেখেছিল চট্টগ্রাম। জয় থেকে মাত্র ১৩ রান দূরে থাকতে আউট হয়ে ফেরেন তিনি। তার আগে ৪৫ বলে ৫৩ রান করেন সৈকত আলী। তার বিদায়ে মধ্য দিয়ে চট্টগ্রামের পরাজয় নিশ্চিত হয়ে যায়। শেষ দুই বলে প্রয়োজন ছিল ১৩ রান। পঞ্চম বলে সিঙ্গেল নেন নাদিফ। শেষ বলে ছক্কা হাঁকিয়ে পরাজয়ের ব্যবধান কমান নাহিদুল ইসলাম।

শুক্রবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাটিংয়ে নেমে ইনিংসের প্রথম বলেই ক্যাচ তুলে দিয়ে সাজঘরে ফেরেন ওপেনার জহুরুল ইসলাম অমি। দলীয় ২১ রানে অফ স্পিনার সেই নাহিদুল ইসলাদের দ্বিতীয় শিকারে পরিণত হন ইমরুল কায়েস।

দলীয় ৪৩ রানে ২০ বলে ২৫ রানে ফেরেন অন্য ওপেনার জাকির হোসেন। চতৃর্থ উইকেটে আরিফুল হককে সঙ্গে নিয়ে ৪০ রানের জুটি গড়েন অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। ২৩ বলে ২১ রানে ফেরেন আরিফুল। তার বিদায়ের পর আর কোনো ব্যাটসম্যান যোগ্য সঙ্গ দিতে পারেননি মাহমুদউল্লাহ রিয়াদকে। তিনি একাই ইনিংসের শেষ বল পর্যন্ত খেলে যান। তার একার লড়াইয়ে শেষ পর্যন্ত ৭ উইকেট হারিয়ে ১৫৫ রান করে খুলনা।

সান নিউজ/পিডিকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে বাসের নিচে চাপা পড়ে থাকা শিক্ষার্থীর মরদেহ ৩ দিন পর উদ্ধার

ফরিদপুরের বোয়ালমারীতে বাস-ট্রাক সংঘর্ষের পর খাদে পড়ে যাওয়া বাসের নিচে চাপা পড়...

হাটলক্ষীগঞ্জে দীর্ঘদিন ধরে হয়নি সড়ক সংস্কার

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের হাটলক্ষীগঞ্জ প্রবেশদ্বারের প্রধান সড়কটির...

বোয়ালমারীতে নদী থেকে অজ্ঞাতনামা বৃদ্ধের মরদেহ উদ্ধার

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার গুণবহা ইউনিয়নের গুণবহা চরপাড়া এলাকায় বারাশিয়া নদী...

যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় টানা চতুর্থ দিন বাড়ল তেলের দাম

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনায় জ্বালানি সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্...

২০২৭ সালের এসএসসি পরীক্ষা দুই মাস পেছানোর ভাবনা

২০২৭ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা নির্ধারিত সময়ের তুলনায় প্রায় দুই মাস পিছি...

নোয়াখালীতে আবাসিক হোটেলে ডিবির অভিযানে গ্রেপ্তার ১২  

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী বাজারের একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে অ...

ইসলামী ব্যাংকের বাংলা কিউআর লেনদেনে স্মার্টফোন জেতার সুযোগ

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর উদ্যোগে দেশব্যাপী বাংলা কিউআর জনপ্রিয় করার ল...

উলিপুরে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

কুড়িগ্রামের উলিপুরে পৃথক ঘটনায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। বৃ...

সরকারি মনিটরিংয়ের আওতায় আসছে সব প্রাথমিক বিদ্যালয়

দেশের সব প্রাথমিক বিদ্যালয়কে সরকারি মনিটরিং ব্যবস্থার আওতায় আনার উদ্যোগ নেওয়া...

বাবাজি আমার যৌবন বা শোবার ঘর নিয়ে দিবাস্বপ্ন দেখবেন না: কঙ্গনা

বলিউড অভিনেত্রী ও বিজেপির সংসদ সদস্য কঙ্গনা রানাওয়াতকে নিয়ে মন্তব্য করে নতুন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা