খেলা

অলিম্পিক ও ফুটবল বিশ্বকাপ খেলতে পারবে না রাশিয়া

স্পোর্টস ডেস্ক : পরিকল্পিত ডোপপাপের শাস্তি হিসেবে সব ধরনের বৈশ্বিক ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণের ক্ষেত্রে রাশিয়ার উপর যে চার বছরের নিষেধাজ্ঞা ছিল তা কমিয়ে দুই বছর করা হয়েছে। তবুও দেশটির সর্বনাশ কম হচ্ছে না। আগামী বছরের টোকিও অলিম্পিক ও ২০২২ সালের কাতার ফুটবল বিশ্বকাপে অংশ নিতে পারবে না রাশিয়া। ২০২২ সালের প্যারা অলিম্পিকেও অংশ নিতে পারবে না রাশিয়া।

এর আগে পরিকল্পিত ডোপপাপের শাস্তি হিসেবে আন্তর্জাতিক ডোপিং বিরোধী সংস্থা (ওয়াডা) রাশিয়াকে চার বছরের জন্য নিষিদ্ধ করে। পরে আন্তর্জাতিক ক্রীড়া আদালতে (সিএএস) আপিল করেছিল রাশিয়া। আজ বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) তার রায় দিয়েছে সিএএস। রাশিয়ার অলিম্পিক ও ফুটবল বিশ্বকাপে অংশ নিতে না পারার বিষয়টি নিশ্চিত হয়েছে তাতেই।

সিএএস রায়ে জানিয়েছেন, 'নীতিমালার ভয়াবহ লঙ্ঘনের ফল হিসেবে এ সিদ্ধান্ত নিয়েছে প্যানেল। ডোপিংয়ের বিরুদ্ধে খেলাধুলার নৈতিকতা নিশ্চিতের ধারাবাহিকতা রাখা হবে। যদিও ওয়াডার মতো শাস্তিটা এত ব্যাপক নয়, কিন্তু এটাকে যেন রাশিয়ার ডোপিং–বিরোধী সংস্থার (আরইউএসএডিএ) কিংবা তাদের নিয়ন্ত্রক কর্তৃপক্ষের পরিকল্পিতভাবে নীতিমালা লঙ্ঘনকে বৈধতা দেওয়া হলো—এমন চোখে না দেখা হয়।'

তবে দুই বছরের নিষেধাজ্ঞা সত্ত্বেও চলতি বছর থেকে আগামী বছরে পিছিয়ে যাওয়া ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে খেলতে পারবে রাশিয়া। কারণ ডোপ নীতিমালার অধীনে ইউরোপিয়ান ফুটবল নিয়ন্ত্রক সংস্থা উয়েফাকে 'বড় আসর আয়োজনের সংস্থা' হিসেবে বিবেচনা করা হয় না।

এদিকে, নিষেধাজ্ঞার সময়ে নিরপেক্ষ পতাকা নিয়ে অলিম্পিকে অংশ নিতে পারবেন রাশিয়ান অ্যাথলেটরা। তার আগে ডোপ কেলেঙ্কারিতে জড়িত নন, এমন প্রমাণ অবশ্যই দিতে হবে।

উল্লেখ্য, রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় ক্রীড়াবিদদের অবাধে ডোপপাপে সাহায্য করার অভিযোগ উঠে রাশিয়ার বিরুদ্ধে। তার প্রমাণ মিললে বৈশ্বিক ক্রীড়া প্রতিযোগিতায় দেশটির অংশগ্রহনে নিষেধাজ্ঞা আরোপ করেছিল ওয়াডা।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শহীদ জিয়ার বাংলাদেশ : মিনবেন থেকে মিনসিন...........

তারেক রহমানের চীন সফর আবারও মনে করিয়ে দিল- বাংলাদেশ-চীন সম্পর্কের ইতিহাস শুধু...

মার্কিন আক্রমণ মোকাবেলায় কানাডার প্রস্তুতি

যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি সশস্ত্র সংঘাতের সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ হলেও, মার্...

পাকিস্তানে কেন্দ্রীয় সরকার ও পাখতুনখোয়া প্রদেশ মুখোমুখি অবস্থানে

পাকিস্তানের রাজনীতিতে নতুন করে তীব্র সংঘাতের আবহ তৈরি হয়েছে। কারাবন্দী সাবেক...

দীর্ঘ নয় মাস পর শুটিংয়ে ফিরছেন তানিয়া বৃষ্টি

দীর্ঘ প্রায় নয় মাস অভিনয় থেকে দূরে থাকার পর আবারও শুটিংয়ে ফেরার প্রস্তুতি নিচ...

অবৈধভাবে সার মজুত করে সব পদ হারালেন জামায়াত নেতা

সিরাজগঞ্জের কামারখন্দে নিয়মবহির্ভূতভাবে সার মজুত ক...

ডেঙ্গুতে ৬ জেলায় আরও ৯ জনের মৃত্যু

সারাদেশে এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গ...

গণমাধ্যম নিয়ন্ত্রণের কোনো চেষ্টা বা ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী

সরকার গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার কোনো চেষ্টা করছে...

বিপুল মোবাইল এক্সেসরিজ ও চোরাই মুঠোফোনসহ গ্রেপ্তার ১৩

রাজধানীর গুলিস্তান এলাকায় অভিযান চালিয়ে ৩১৬টি চোরা...

হযরত শাহজালালে বিমানবন্দরে দুর্ঘটনার মহড়া

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান দুর্ঘট...

জামিন পেলেন মেজর জেনারেল (অব.) গোলাম মহিউদ্দিন

রাজধানীর ইসিবি চত্বর এলাকায় নিউগিনি প্রোপার্টিজ আব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা