খেলা

রোনালদোর ভুলে জয়বঞ্চিত জুভেন্টাস

ক্রীড়া ডেস্ক : আটলান্টার বিপক্ষে পাঁচ মাসের ব্যবধানে পুরোপুরি বিপরীত অভিজ্ঞতা হলো ইতালিয়ান ক্লাব জুভেন্টাসের পর্তুগিজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদো। মাস পাঁচেক আগে নির্ঘাত পরাজয়ের মুখ থেকে গোল করে বাঁচিয়েছিলেন দলকে। আর এবার তার ভুলেই জয়বঞ্চিত হলো জুভেন্টাস।

বুধবার (১৬ ডিসেম্বর) রাতে নিজেদের ঘরের মাঠে আটলান্টার সঙ্গে ১-১ গোলে ড্র করেছে জুভেন্টাস। কিন্তু ম্যাচটি ২-১ গোলেই জিততে পারত তারা। তা হয়নি রোনালদোর ভুলে। পেনাল্টি পেয়েও গোল করতে পারেননি দলের সবচেয়ে বড় তারকা। ফলে পয়েন্ট ভাগাভাগি করেই মাঠ ছাড়তে হয়েছে তাদের।

ম্যাচের ২৯ মিনিটের সময় প্রথম গোলটি করে জুভেন্টাস। ইতালিয়ান ফরোয়ার্ড ফ্রেডরিখ চিয়েসার গোলে এগিয়ে যায় তারা। এর আগে অবশ্য সহজতম দুইটি সুযোগ মিস করেন রোনালদো। প্রথমবার গোলের মাত্র ছয় গজ দূর থেকে মারে বারের ওপর দিয়ে। দ্বিতীয়বার ব্যর্থ হন ঠিকঠাক পা ছোঁয়াতে।

দ্বিতীয়ার্ধে ম্যাচে সমতা ফেরায় আটলান্টা। ম্যাচের ৫৭ মিনিটের সময় ডি-বক্সের বাইরে থেকে নেয়া দূরপাল্লার শটে জুভেন্টাস গোলরক্ষককে পরাস্ত করেন রেমো ফ্রয়লার। ম্যাচে চলে আসে সমতা। তবে মিনিট তিনেক পরেই ফের এগিয়ে যাওয়ার সুযোগ পায় জুভরা। যা কাজে লাগাতে পারেননি রোনালদো।

ম্যাচের ৬০ মিনিটের সময় ডি-বক্সের মধ্যে ফাউলের শিকার হন চিয়েসা, পেনাল্টি পায় জুভেন্টাস। আগের দুই ম্যাচে পেনাল্টি থেকে চারটি গোল করলেও, এদিন দুর্বল শট নেন রোনালদো। যা খুব সহজেই ঠেকিয়ে দেন আটলান্টা গোলরক্ষক। অথচ গত জুলাইয়ে দলটির বিপক্ষে পেনাল্টি থেকে জোড়া গোল করেছিলেন রোনালদো।

গোলের সহজ সুযোগ হাতছাড়া করায় ড্র নিয়েই মাঠ ছাড়তে হয়েছে জুভেন্টাসকে। এ ড্রয়ের পর ১২ ম্যাচে ৬ জয় ও সমানসংখ্যক ড্রয়ে ২৪ পয়েন্ট নিয়ে টেবিলের তিন নম্বরে অবস্থান করছে জুভেন্টাস। শীর্ষে থাকা এসি মিলানের সংগ্রহ ১২ ম্যাচে ২৮ পয়েন্ট। তাদের নগর প্রতিদ্বন্দ্বী ইন্টার সমান ম্যাচে ২৭ পয়েন্ট নিয়ে রয়েছে দুই নম্বরে।

সান নিউজ/এম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইতিহাসের সাক্ষী রাজকুমারী রবিদাস আর নেই

মহান মুক্তিযুদ্ধের এক অদম্য সাক্ষী, গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার বীর মুক্তি...

গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

গাজীপুরের ডেগির চালা এলাকায় একটি তৈরি পোশাক কারখান...

লিটন-শান্তদের নতুন সহকারী কোচ মালিবঙ্গুয়ে মাকেতা

বেশ কিছুদিন ধরে জাতীয় ক্রিকেট দলের জন্য একজন নিবেদিতপ্রাণ ও কার্যকর বিশেষজ্ঞ...

মেজর (অব.) আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রল...

আর্থিক কেলেঙ্কারিতে গ্রেপ্তার দিনো মোরিয়া

মুম্বাইয়ের আলোচিত মিঠি নদীর পলি অপসারণ ও সংস্কার প্রকল্পে বড় ধরনের আর্থিক দুর...

ভেনিস কাণ্ডের পর বাঁধনের জীবনে নতুন উপলব্ধি

জীবনের নানা চড়াই-উতরাই আর কঠিন লড়াইয়ের ভেতর দিয়ে যাওয়ার অভিজ্ঞতা তাকে আজ অন্য...

ঢাকা ওয়ান্ডারার্সকে গুড়িয়ে দিল আবাহনী

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খাওয়ার পর অবশেষে জয়ের দেখা পেয়...

আরএসএফের হামলায় ২৫ বেসামরিক নাগরিক নিহত

সুদানের উত্তর কর্দোফান প্রদেশের উম্ম বদর অঞ্চলে আধাসামরিক বাহিনী র‍্যাপিড...

কলকাতায় বাংলাদেশ মিশন ঘেরাও করে বিক্ষোভ, উত্তেজনা সৃষ্টি

বাংলাদেশের বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে কলকাতায় বাং...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা