খেলা

জয়ে ফিরলো নেইমার বিহীন পিএসজি

ক্রীড়া ডেস্ক : ধারাবাহিকতা খুঁজে ফেরা পিএসজিকে পথ দেখালেন রাফিনিয়া। নেইমারের অনুপস্থিতিতে আলো ছড়ালেন এই ব্রাজিলিয়ান মিডফিল্ডার। জালের দেখা পেলেন কিলিয়ান এমবাপে ও মোইজে কিন। লরিয়ঁকে হারিয়ে লিগ ওয়ানে জয়ে ফিরল ফরাসি চ্যাম্পিয়নরা।

ঘরের মাঠে বুধবার (১৬ ডিসেম্বর) রাতে ২-০ গোলে জিতেছে টমাস টুখেলের দল। দুটি গোলই হয় দ্বিতীয়ার্ধে।

প্রথমার্ধে বেশ লড়াই করে লরিয়ঁ। দ্বিতীয়ার্ধের শুরুতেই ১০ জনের দলে পরিণত হওয়ার পর নিজেদের পুরোপুরি রক্ষণে গুটিয়ে নেয় তারা।

নেইমারসহ নিয়মিত একাদশের বেশ কয়েকজনকে ছাড়া খেলতে নামা পিএসজিই প্রথম ভালো সুযোগটা পায়। পঞ্চম মিনিটে রাফিনিয়ার কাছ থেকে বল পেয়ে ইদ্রিসা গেয়ির নেওয়া শট ফেরান লরিয়ঁ গোলরক্ষক।

অষ্টম মিনিটে প্রতি-আক্রমণে সুবর্ণ সুযোগ পেয়ে যান ইয়োয়ানে উইসা। গোলরক্ষক সের্হিও রিকোকে একা পেয়েও তার বরাবর শট নেন কঙ্গোর এই ফরোয়ার্ড। ফিরতি বল পিএসজি ডিফেন্ডার ঠিকমতো ক্লিয়ার করতে ব্যর্থ হলে আবার সুযোগ আসে তার সামনে। কিন্তু বল নিয়ন্ত্রণেই নিতে পারেননি তিনি।

একাদশ মিনিটে চোট পেয়ে মাঠ ছাড়েন পিএসজির দানিলো পেরেইরা। তার জায়গায় নামা তিমোথি পেমবেলের ভুল পাস থেকে সুবর্ণ সুযোগ পেয়ে যান তেরেম মফি। ২৫তম মিনিটে তার বাঁ পায়ের শট বার ঘেঁষে বাইরে চলে যায়।

২৭তম মিনিটে কিলিয়ান এমবাপের শট ঝাঁপিয়ে কর্নারের বিনিময়ে ঠেকান গোলরক্ষক। কর্নার থেকে সরাসরি তার বরাবর হেড নিয়ে সুযোগ হাতছাড়া করেন পেমবেলে।

একের পর এক আক্রমণে লরিয়ঁকে কঠিন পরীক্ষায় ফেলে পিএসজি। কিন্তু গোলের খুব ভালো সুযোগ তৈরি করতে পারছিল না তারা। এমবাপের পাস পেয়ে বুলেট গতির শটে চেষ্টা করেন আন্দের এররেরা। ক্রসবার কাঁপিয়ে বাইরে চলে যায় বল।

দ্বিতীয়ার্ধের শুরুতে এগিয়ে যায় পিএসজি। ৪৯তম মিনিটে সফল স্পট কিকে লরিয়ঁর প্রতিরোধ ভাঙেন এমবাপে। তাকেই ফাউল করায় পেনাল্টি পায় স্বাগতিকরা। লাল কার্ড দেখেন ডিফেন্ডার অ্যান্ড্রু গ্র্যাভিলন।

ছয় মিনিট পর রাফিনিয়ার দূরপাল্লার শট ঝাঁপিয়ে ঠেকান সফরকারী গোলরক্ষক। ফিরতি বলে আলেস্সান্দ্রো ফ্লোরেন্সির শটও ব্যর্থ করে দেন তিনি।

শেষ দিকে ব্যবধান কমানোর আরেকটি সুযোগ পায় লরিয়ঁ। এবারও তাদের হতাশ করেন রিকো।

আগের ম্যাচে অলিম্পিক লিওঁর বিপক্ষে হারা পিএসজি এই জয়ে ১৫ ম্যাচে ৩১ পয়েন্ট নিয়ে আছে তিনে। সমান ম্যাচে ৩২ পয়েন্ট নিয়ে প্রথম দুটি স্থানে লিল ও লিওঁ।

সান নিউজ/এম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আসামি মিম বেগম নাটোর থেকে গ্রেপ্তার

ঝালকাঠিতে আলোচিত নাইম তালুকদার হত্যা মামলার এজাহারভুক্ত আসামি মিম বেগম (২৪)-ক...

ঝালকাঠিতে জাতীয় ফল মেলা ২০২৬ উদ্বোধন 

"করবো মোরা ফল চাষ, সংরক্ষণ করবো বারো মাস"— এই প্রতিপাদ্যকে সা...

মেসিকে যা উপহার দিতে চান কেপ ভার্দের প্রেসিডেন্ট

আগামী ৪ জুলাই মায়ামিতে বাংলাদেশ সময় ভোর ৪টায় কেপ ভার্দে মুখোমুখি হবে বর্তমান...

নদীর পানি বৃদ্ধি, তবু নেই বন্যার ভয়

দেশের প্রধান নদ-নদীগুলোর পানি স্তরে সাম্প্রতিক সময়ে কিছুটা বৃদ্ধি লক্ষ্য করা...

২০টি আধুনিক কোচ পাঠাতে প্রস্তুত ভারত

বাংলাদেশের রেল যোগাযোগ ব্যবস্থাকে আরও আধুনিক ও শক্তিশালী করতে বড় ধরনের উদ্যো...

মাদারীপুরে কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ

বর্তমান সরকার কৃষক বান্ধব সরকার, ক্ষমতার ৪ মাসের মধ্যেই প্রধানমন্ত্রীর নির্বা...

সিরাজদীখানে নিখোঁজের ৫০ দিন পর বৃদ্ধের মরদেহ উদ্ধার, ৪ জন আটক 

মুন্সীগঞ্জের সিরাজদীখানে নিখোঁজের প্রায় ৫০ দিন পর আওলাদ হোসেন (৬০) নামে এক বৃ...

নোয়াখালীতে তৃতীয় দফায় পেছালো শিশু আসমা হত্যা মামলার রায়

তৃতীয় দফায় পেছালো নোয়াখালীর চাটখিলের বহুল আলোচিত ৫ বছরের শিশু আসমা আক্তার ধর্...

ঢাবির প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রধানমন্ত্রীর বার্তা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেওয়া শুভেচ্ছা বার্তায...

অ্যাজমা থাকলে এড়িয়ে চলুন এই খাবারগুলো

অ্যাজমা বা হাঁপানি একটি দীর্ঘমেয়াদি শ্বাসতন্ত্রের রোগ। এটি পুরোপুরি খাদ্যনির...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা