খেলা

ঢাকা আসছে ওয়েস্ট ইন্ডিজ

স্পোর্টস ডেস্ক : ওয়েস্ট ইন্ডিজের বাংলাদেশ সফর অনেকটা নিশ্চিত ছিল। কেবল ম্যাচের সংখ্যা নিয়ে সফরকারী বোর্ড গড়িমসি করায় সূচি চূড়ান্ত হচ্ছিল না। শেষ পর্যন্ত একটি টেস্ট ও দুটি টি-টোয়েন্টি বাদ দিয়ে বাংলাদেশ সফরের ঘোষণা দিলো ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড।

দুই টেস্ট ও তিন ওয়ানডে খেলতে বাংলাদেশে আসছে ক্যারিবিয়ানরা। আগামী ১০ জানুয়ারি সফরকারীরা বাংলাদেশে আসবেন। কোয়ারেন্টাইন শেষে ২০ জানুয়ারি ওয়ানডে দিয়ে শুরু হবে দুই দেশের ক্রিকেটীয় লড়াই। শেষ দুটি ওয়ানডে ২২ ও ২৫ জানুয়ারি। প্রথম দুই ম্যাচ মিরপুরে হলেও শেষটি হবে চট্টগ্রামে। বন্দরনগরীতেই শুরু হবে দুই ম্যাচের টেস্ট সিরিজ। প্রথম টেস্ট ৩ ফেব্রুয়ারি। ১১ ফেব্রুয়ারি শেষ টেস্ট খেলতে ঢাকায় ফিরবে দুই দল।

প্রাথমিক সূচি অনুযায়ী তিনটি করে টেস্ট ও ওয়ানডে এবং দুটি টি-টোয়েন্টি খেলার কথা ছিল। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হলেও দুই বোর্ডের আলোচনার প্রেক্ষিতে একটি ম্যাচ কমানো হয়েছে। সঙ্গে বাতিল করেছে টি-টোয়েন্টি সিরিজ।

টেস্ট চ্যাম্পিয়নশিপের ম্যাচ নিয়ে বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী বলেন, ‘টেস্ট ম্যাচ কমলেও পয়েন্টে প্রভাব পড়বে না। টেস্ট চ্যাম্পিয়নশিপ দুই টেস্ট করে হিসেব করা হবে।’ এছাড়া টি-টোয়েন্টি সিরিজ নিয়ে তার ভাষ্য, ‘বর্তমান পরিস্থিতিতে টি-টোয়েন্টি সিরিজ নিয়ে আমরা আলোচনা করেছি। দুই বোর্ডই পরে কোনও এক সুবিধাজনক সময়ে টি-টোয়েন্টি সিরিজটি খেলায় সম্মতি দিয়েছে।’

বাংলাদেশে আসার আগে সফরকারী দলের প্রত্যেককে কোভিড নেগেটিভ সার্টিফিকেট পেতে হবে। বাংলাদেশে পা রেখে সাত দিনের কোয়ারেন্টাইনে থাকবে ওয়েস্ট ইন্ডিজ। কোয়ারেন্টাইনের প্রথম তিনদিন ক্রিকেটাররা হোটেল রুমে থাকবেন। তৃতীয় দিনের পর দ্বিতীয় টেস্ট। তা নেগেটিভ আসার পর নিজেদের স্কোয়াডের ভেতরে অনুশীলন শুরু হবে। সেখানে অন্য কাউকে যুক্ত করা হবে না। সাত দিন পর অন্যদের সংস্পর্শে যেতে পারবেন খেলোয়াড়রা। বাংলাদেশের নেট খেলোয়াড়দের নিয়ে সেশন তখনই শুরু হবে।

সান নিউজ/পিডিকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

‘বিশ্বকাপ ফাইনালের আগেই আমরা নিঃশেষ হয়ে গিয়েছিলাম’

আন্তর্জাতিক ফুটবলকে চিরবিদায় জানানোর স্মরণীয় রাতে...

রাজনীতির মাঠে নামছেন মেসি!

সবুজ গালিচার জাদুকরী অধ্যায় সাঙ্গ করে আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানি...

বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি

আন্তর্জাতিক ফুটবলে খেলোয়াড়দের শাস্তি দিতে লাল ও হলুদ কার্ড দেখান রেফারিরা। তব...

নিউইয়র্কে বারান্দা থেকে মা-মেয়েকে ফেলে দেওয়ার অভিযোগ, মায়ের মৃত্যু

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে একটি অ্যাপার্টমেন্টের বারান্দা থেকে ২৩ বছর বয়সী এক ন...

নেপাল ও বাংলাদেশের মতো অরাজক পরিস্থিতি তৈরির পাঁয়তারা চালাচ্ছে কংগ্রেস : বিজেপি

ভারতে চলমান রাজনৈতিক বিক্ষোভ ও সংঘাতের জেরে দেশটির প্রধান বিরোধী দল কংগ্রেসের...

আশুলিয়ায় তিন নারীসহ ৪ জনের মরদেহ উদ্ধার, আটক ১

রাজধানীর উপকন্ঠ সাভারের-আশুলিয়ায় ২৪ ঘণ্টার ব্যবধান...

কুড়িগ্রামে সাংবাদিকের মা-বাবাকে হত্যাচেষ্টার অভিযোগ

কুড়িগ্রাম সদর উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে ইন্ডিপ...

এশিয়ান যুবাদের শ্রেষ্ঠত্বের লড়াইয়ে মাঠে নামছে বাংলাদেশ

এশিয়া কাপের শিরোপা পুনরুদ্ধারের মিশনে মাঠে নামার চূড়ান্ত প্রস্তুতি সম্পন্ন ক...

সাটুরিয়ায় মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

মানিকগঞ্জের সাটুরিয়ায় মাদক সেবন করে জনশান্তি বিনষ্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা