খেলা

ম্যারাডোনার সন্তানের দাবি নিয়ে আদালতে আর্জেন্টাইন তরুণী

ক্রীড়া ডেস্ক : বিবাহ সূত্রে ম্যারাডোনার দুই কন্যার কথা সবারই জানা। কিন্তু বিবাহ বিচ্ছেদের পরে তিনি আরও ৬ সন্তানের পিতৃত্ব স্বীকার করেছেন। তার মৃত্যুর পর রেখে যাওয়া সম্পত্তি নিয়ে চলছে নানান জটিলতা। ম্যারাডোনার মৃত্যুর পর থেকেই তার সম্পত্তির অংশীদারিত্ব দাবি করে আসছেন ২৫ বছর বয়সী এক তরুনী।

এছাড়া নিজেকে এই কিংবদন্তির সন্তান দাবি করে মামলা করেছেন আর্জেন্টিনার একটি আদালতে। এমন অবস্থায় পিতৃ পরিচয় নির্ণয়ের মামলার প্রমাণ সংগ্রহের জন্য ফুটবল কিংবদন্তি ম্যারাডোনা মরদেহ ‘অবশ্যই সংরক্ষণ করতে হবে’ এমন রায় দিয়েছেন আর্জেটিনার একটি আদালত।

গেল ২৫ নভেম্বর হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে নিজ বাসভবনে মারা যান ম্যারাডোনা। এর পরেই রাষ্ট্রীয়ভাবে শোক পালনের মধ্য দিয়ে তাকে রাজধানী বুয়েন্স আয়ার্সের একটি কবরস্থানে দাফন করা হয়।

এই অবস্থায় ম্যারাডোনার সন্তান দাবি করে এক তরুনীর মামলার প্রেক্ষিতে আদালত সম্প্রতি এমন রায় দিয়েছেন। এই রায়ের কারণ হিসেবে আদালত বলেছেন সন্তান দাবি করা ম্যাগেলি গিলের ডিএনএর সাথে ম্যারাডোনার ডিএনএ নমুনা মেলানোর জন্য এই কিংবদন্তির মরদেহ সংরক্ষণ করতে হবে।

পিতৃত্ব স্বীকার করা ম্যারাডোনার ৬ সন্তানের মধ্যে মামলা করা ২৫ বছরের তরুণী ম্যাগালি গিল না থাকলেও তার ধারণা ম্যারাডোনাই তার পিতা হতে পারেন। আর সেই কারণেই আদালতের দ্বারস্থ হয়েছেন নারী। সূত্র: বিবিসি

সান নিউজ/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাজারহাটে জমিতে লাউ চাষ করে লাভবান দছিজল

কুড়িগ্রামের রাজারহাট উপজেলার উমর মজিদ ইউনিয়নের ফকি...

সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে রাষ্ট্রপতির শ্রদ্ধা

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী বীর শহিদদের প্রত...

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমান-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ...

রাজশাহীতে নবায়নযোগ্য জ্বালানি ও ন্যায্য জ্বালানি রূপান্তর নিয়ে আলোচনা

আর্থ-সামাজিক সমৃদ্ধি অর্জনে নবায়নযোগ্য জ্বালানির ভ...

দৌলতদিয়ায় এসআরবি’র অভিযানে ৬ লাখ টাকার হেরোইনসহ আটক

রাজবাড়ীর গোয়ালন্দে ২০০ গ্রাম হেরোইনসহ তুহিন মোল্লা...

রাজাপুরে যুবদল নেতা এসএসসি পরীক্ষার্থীকে ফরম পূরণে আর্থিক সহায়তা করলেন

ঝালকাঠির রাজাপুরে শুক্তাগড় ইউনিয়নের ৯টি শিক্ষাপ্রত...

সাভার-আশুলিয়ায় কাজে ফিরেছেন শ্রমিকরা, ২১ কারখানা বন্ধ, ২৫টিতে ছুটি

তৈরি পোশাক খাতের শ্রমিকদের নিম্নতম মজুরি নির্ধারণস...

শ্রমিকদের বেতন বাড়লে বাড়িভাড়া বাড়ানো যাবে না: মীর শাহে আলম

পোশাক শ্রমিকদের বেতন বৃদ্ধির সঙ্গে সঙ্গে শ্রমিক অধ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা