খেলা

শেষ বাঁধা টপকাতে ক্রিকেটের কাছে সঁপে দাও : শচিন

স্পোর্টস ডেস্ক : আইপিএল ইতিহাসে অনভিষিক্ত খেলোয়াড়দের মধ্যে সূর্যকুমার যাদবই একমাত্র, যার রয়েছে ২ হাজারের বেশি রান। ঘরোয়া ক্রিকেটে মুম্বাইয়ের হয়ে কিংবা আইপিএলেও ধারাবাহিকভাবে রান করে যাচ্ছেন তিনি। তবু সুযোগ মিলছে না জাতীয় দলের স্কোয়াডে।

এবারের আইপিএলে মুম্বাই ইন্ডিয়ানসকে চ্যাম্পিয়ন করার পথে ৪৮০ রান করেছেন সূর্য। এছাড়া ২০১৮ সালের আসরে ৫১২ ও ২০১৯ সালে ৪২৪ রান করেছিলেন বৈচিত্রপূর্ণ এ ব্যাটসম্যান। যা তার জাতীয় দলে ডাক পাওয়ার দাবিকে জোরালো করেছে।

কিন্তু আইপিএল চলাকালীন সময়ে ঘোষিত অস্ট্রেলিয়া সফরের ভারতের জাতীয় দলের তিন ফরম্যাটের কোনোটিতেই সুযোগ হয়নি ৩০ বছর বয়সী সূর্যের। যা জন্ম দিয়েছে অনেক প্রশ্নের। সাবেক ক্রিকেটার, বিশ্লেষকরা ভালোভাবে নেননি ভারতের নির্বাচকদের এ সিদ্ধান্ত।

এ বিষয়ে কিছু বলেননি ইতিহাসের অন্যতম সেরা ব্যাটসম্যান শচিন টেন্ডুলকার। তবে সূর্যকে অনুপ্রেরণা জুগিয়ে দিয়েছেন বিশেষ এক বার্তা। যা পেয়ে হতাশা ভুলে নতুন করে লড়াইয়ের সাহস পেয়েছেন সূর্য। সংবাদমাধ্যমে সে বার্তার কথা জানিয়েছেন সূর্য নিজেই।

সূর্যকে দেয়া শচিনের বার্তাটি হলো, ‘আপনি যদি খেলাটির প্রতি সৎ এবং নিষ্ঠাবান থাকেন, তাহলে খেলাটিও আপনার খেয়াল রাখবে। এটা হতে পারে তোমার (সূর্যকুমার) শেষ বাঁধা। তোমার ভারতের হয়ে খেলার স্বপ্নটা পূরণ হওয়া এখন সময়ের ব্যাপারে। নিজেকে ক্রিকেটের কাছে সঁপে দাও। আমি জানি তুমি তাদের মধ্যে নও, যারা হতাশ হয়ে হাল ছেড়ে দেয়। এগিয়ে যাও এবং আমাদেরকে উদযাপনের আরও উপলক্ষ্য উপহার দাও।’

শচিনের কাছ থেকে এমন বার্তা পেয়ে অনুপ্রাণিত হয়েছেন সূর্য। যা তাকে সামনের দিনগুলোতে আবারও লড়াই চালিয়ে নিতে সাহস দিয়েছে। এ বিষয়ে সূর্য বলেন, ‘শচিন একটা ছোট বার্তার মাধ্যমে আমাকে বুঝিয়ে দিয়েছেন, বিষয়গুলো কীভাবে কেমন হওয়া উচিত। আমি যেহেতু ক্রিকেটের প্রতি সৎ, ক্রিকেটও আমাকে প্রতিদান দেবে নিশ্চিত।’

তিনি আরও যোগ করেন, ‘যে মানুষটা ২৪ বছর ধরে গোটা দেশকে, ক্রিকেটের মাধ্যমে উদযাপনের উপলক্ষ্য দিয়েছেন। পুরো ক্যারিয়ারে অনেক উত্থান-পতন দেখেছেন, তিনি আমাকে এত সুন্দর এক বার্তা দিয়েছেন। আমার মনে হয় না এর চেয়ে বেশি কিছু বলার প্রয়োজন আছে।’

সান নিউজ/পিডিকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

‘বিশ্বকাপ ফাইনালের আগেই আমরা নিঃশেষ হয়ে গিয়েছিলাম’

আন্তর্জাতিক ফুটবলকে চিরবিদায় জানানোর স্মরণীয় রাতে...

রাজনীতির মাঠে নামছেন মেসি!

সবুজ গালিচার জাদুকরী অধ্যায় সাঙ্গ করে আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানি...

বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি

আন্তর্জাতিক ফুটবলে খেলোয়াড়দের শাস্তি দিতে লাল ও হলুদ কার্ড দেখান রেফারিরা। তব...

গাজায় ধ্বংসস্তূপের মাঝে বেঁচে থাকার সংগ্রাম

ইসরায়েলি চেকপয়েন্টে স্বামী নিখোঁজ হওয়ার পর থেকেই চরম অনিশ্চয়তা, অভাব আর একাক...

তিনশ মানুষের ছোট্ট গ্রামে বৈশ্বিক টুর্নামেন্ট

উত্তর ফ্রান্সের লিট্রেস (Liettres) নামের একটি ছোট্ট গ্রাম। জনসংখ্যা মাত্র তিন...

কিশোর-শিশুরাই আগামীর দেশ পরিচালনা করবে

‘সন্তান কোথায় যায়, কার সঙ্গে মেশে, সে বিষয়ে...

সুন্দরবনে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

সুন্দরবনে বাংলাদেশ কোস্ট গার্ডের বিশেষ অভিযানে বিপ...

মহাখালীতে দাঁড়িয়ে থাকা এসি বাসে আগুন

রাজধানীর মহাখালী বাস টার্মিনালের পাশে দাঁড়িয়ে থা...

শিক্ষার্থীদের ভর্তি সহায়তায় ছাত্রদলের সেবাকেন্দ্র স্থাপন

লক্ষ্মীপুর পলিটেকনিক ইনস্টিটিউটে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং এ চান্স প্রাপ্ত শিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা