খেলা

বাংলাদেশ জাতীয় ফুটবল দলে করোনার হানা

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ খেলতে কাতারে পৌঁছানোর পর বাংলাদেশ জাতীয় ফুটবল দলের দুই সদস্যের করোনা পরীক্ষার ফল পজিটিভ এসেছে। তবে স্বস্তির বিষয় হলো দুজনের কেউই খেলোয়াড় নন। আক্রান্তদের মধ্যে একজন টিম ম্যানেজার আমের খান এবং অন্যজন দলের ফিজিও ফুয়াদ হাসান।

শুক্রবার (২০ নভেম্বর) এমনটাই জানিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। তবে দলের বাকি সদস্যরা সুস্থ আছেন বলে জানা গেছে। দলের খেলোয়াড়রা এখন টিম হোটেলে যার যার রুমে অবস্থান করছেন। তাদের বাইরে বের হতে নিষেধ করা হয়েছে।

এর আগে করোনা পজিটিভ হওয়ায় দলের সঙ্গে যেতে পারেননি কোচ জেমি ডে। আর বুধবার রাতে করোনা শনাক্ত হওয়ায় দল থেকে ছিটকে গেছেন ডিফেন্ডার মনজুরুর রহমান।

কাতারের বিপক্ষে তাদের ঘরের মাটিতে বিশ্বকাপ বাছাই ও এশিয়ান কাপ বাছাইয়ের প্রিলিমিনারি রাউন্ডের দ্বিতীয় ধাপের ম্যাচ খেলতে বৃহস্পতিবার দোহায় পৌঁছেছে বাংলাদেশ দল। বিমানবন্দরে পৌঁছানোর পরই দলের খেলোয়াড় ও স্টাফদের করোনা পরীক্ষার জন্য নমুনা নেওয়া হয়। সেই পরীক্ষার ফলাফলেই দুজনের পজিটিভ রেজাল্ট এলো।

কাতার পৌঁছে তিনদিনের কোয়ারেন্টিনে আছে বাংলাদেশ দল। তবে হোটেলে জিমনেশিয়াম ও সুইমিং পুল ব্যবহারের অনুমতি ছিল জামাল ভূঁইয়াদের। কিন্তু দলের দুই সদস্য করোনা পজিটিভ হওয়ায় আজকের জিম সেশন বাদ দেওয়া হয়েছে। খেলোয়াড়দের খাবারও যার যার ঘরে পৌঁছে দেওয়া হচ্ছে।

আগামী ৪ ডিসেম্বর দোহায় কাতারের মুখোমুখি হবে বাংলাদেশ দল। এর আগে স্থানীয় দুই ক্লাবের বিপক্ষে ২৫ ও ২৮ নভেম্বর দুটি প্রস্তুতিমূলক ম্যাচ খেলবে জেমি ডের শিষ্যরা। এর আগে শনিবার আমের ও ফুয়াদের আবারও করোনা পরীক্ষা করোনা হবে।

সান নিউজ/পিডিকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে নদী থেকে অজ্ঞাতনামা বৃদ্ধের মরদেহ উদ্ধার

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার গুণবহা ইউনিয়নের গুণবহা চরপাড়া এলাকায় বারাশিয়া নদী...

হাটলক্ষীগঞ্জে দীর্ঘদিন ধরে হয়নি সড়ক সংস্কার

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের হাটলক্ষীগঞ্জ প্রবেশদ্বারের প্রধান সড়কটির...

মুন্সীগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৯ মামলার আসামি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকবিরোধী অভিযান চালিয়ে ১০০ পিস ইয়াবাসহ মো. সেলিম ব্যাপারী (৪২)...

মুন্সীগঞ্জে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে হাসপাতালে ভর্তি ৩৯ জন

মুন্সীগঞ্জে ডেঙ্গু পরিস্থিতি উদ্বেগজনকভাবে বাড়ছে। গত ২৪ ঘণ্টায় জেলায় নতুন করে...

গজারিয়াতে ডিবি পরিচয়ে অটোরিকশা চুরি, গ্রেপ্তার ৪

মুন্সীগঞ্জের গজারিয়ায় ডিবি পুলিশ পরিচয়ে প্রতারণার মাধ্যমে ব্যাটারিচালিত অটোরি...

নোয়াখালীতে আবাসিক হোটেলে ডিবির অভিযানে গ্রেপ্তার ১২  

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী বাজারের একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে অ...

ইসলামী ব্যাংকের বাংলা কিউআর লেনদেনে স্মার্টফোন জেতার সুযোগ

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর উদ্যোগে দেশব্যাপী বাংলা কিউআর জনপ্রিয় করার ল...

উলিপুরে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

কুড়িগ্রামের উলিপুরে পৃথক ঘটনায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। বৃ...

সরকারি মনিটরিংয়ের আওতায় আসছে সব প্রাথমিক বিদ্যালয়

দেশের সব প্রাথমিক বিদ্যালয়কে সরকারি মনিটরিং ব্যবস্থার আওতায় আনার উদ্যোগ নেওয়া...

বাবাজি আমার যৌবন বা শোবার ঘর নিয়ে দিবাস্বপ্ন দেখবেন না: কঙ্গনা

বলিউড অভিনেত্রী ও বিজেপির সংসদ সদস্য কঙ্গনা রানাওয়াতকে নিয়ে মন্তব্য করে নতুন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা