সংগৃহীত ছবি
আন্তর্জাতিক

সিরিয়ায় নতুন সূর্য উঠছে

আন্তর্জাতিক ডেস্ক : সিরিয়ায় নতুন সূর্য উঠছে বলে জানিয়েছেন করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান। তিনি বলেন, তুরস্ক সিরিয়ায় সরাসরি পা রাখেনি, তারপরও তার দেশ প্রতিবেশী এই দেশটিতে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে।

আরও পড়ুন : গাজায় আরও ৫৯ ফিলিস্তিনি নিহত

শনিবার (৪ জানুয়ারি) রাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু।

প্রতিবেদনে বলা হয়, সিরিয়ার পটপরিবর্তন ও চলমান ঘটনাবলীর রূপায়নে তুরস্ক উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে এবং প্রতিবেশী এই দেশে আবারও “সূর্য উদিত হচ্ছে” বলে প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান শনিবার জানিয়েছেন।

আরও পড়ুন : চীনে সবজি মার্কেটে আগুনে নিহত ৮

তুরস্কের উত্তরাঞ্চলীয় ওর্দু ​​প্রদেশে একে পার্টির অষ্টম সাধারণ প্রাদেশিক কংগ্রেসে বক্তৃতা করতে গিয়ে সিরিয়ায় পটপরিবর্তনকে তুরস্কের আঞ্চলিক নীতির একটি গুরুত্বপূর্ণ অর্জন হিসেবে তুলে ধরেন প্রেসিডেন্ট এরদোয়ান।

এরদোয়ান বলেন, “আমরা সরাসরি সিরিয়ায় পা রাখিনি, তবে আমরা দেশটির প্রতিটি ইস্যুতে ব্যাপকভাবে মনোযোগ দিয়েছি ও সেগুলো মোকাবিলা করেছি এবং দেশটিকে বর্তমান অবস্থায় নিয়ে এসেছি। এখন, সিরিয়ায় আবার সূর্য উঠছে।”

আরও পড়ুন : কাশ্মিরে ভারতীয় ৩ সৈন্য নিহত

তুরস্কের প্রেসিডেন্ট বলেন, এই অঞ্চলে ঐতিহাসিক পরিবর্তনগুলো তার সীমান্তের বাইরেও ঘটছে। তিনি আরও বলেন, সিরিয়ায় সরাসরি পদক্ষেপের পরিবর্তে তুরস্কের বহুমুখী কৌশল ইতিবাচক ফলাফলের দিকে নিয়ে গেছে।

এর আগে গত মাসের শুরুর দিকে প্রেসিডেন্ট বাশার আল-আসাদের পতনের পর তুরস্ক-সমর্থিত সিরিয়ার ক্ষমতাসীন সশস্ত্র গোষ্ঠীর সঙ্গে স্থানীয় মিলিশিয়া গোষ্ঠীগুলোর ব্যাপক বৈরীতা তৈরি হয়। এর মাঝেই সিরিয়ায় কুর্দিপন্থি যোদ্ধাদের অস্ত্র সমর্পণের পরামর্শ দিয়েছিলেন প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

আশুলিয়ায় ফুটপাত উচ্ছেদে হকারদের বাধা

সাভারের আশুলিয়ার ডিইপিজেড এলাকায় মহাসড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা