সংগৃহীত ছবি
আন্তর্জাতিক

চীনে সবজি মার্কেটে আগুনে নিহত ৮

আন্তর্জাতিক ডেস্ক : চীনের হেবেই প্রদেশের একটি সবজি মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ৮ জন নিহত হয়েছে। এ ঘটনায় আরও ১৫ জন আহত হয়েছেন।

আরও পড়ুন : কাশ্মিরে ভারতীয় ৩ সৈন্য নিহত

শনিবার (৪ জানুয়ারি) চীনের রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা সিসিটিভির বরা দিয়ে রয়টার্সের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, চীনের উত্তরাঞ্চলের হেবেই প্রদেশের সবজি মার্কেটে আগুনে বেশ কয়েকজন হতাহত হয়েছেন। স্থানীয় কর্তৃপক্ষ আগুনে ৮ জন নিহত ও ১৫ জনের আহত হওয়ার তথ্য জানিয়েছে।

সিসিটিভি জানায়, হেবেই প্রদেশের ঝাংজিয়াকু শহরের সবজি মার্কেটে স্থানীয় সময় সকাল ৮টা ৪০মিনিটে আগুন লাগে। পরে দমকল কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিভিয়ে ফেলেন। আগুন লাগার কারণ জানতে তদন্ত শুরু করেছে কর্তৃপক্ষ।

আরও পড়ুন : জনসনকে স্পিকার পদে নিয়োগ

শহরের কিয়াওক্সি জেলার ওই মার্কেটে অগ্নিকাণ্ডের সময় ধোঁয়ার বিশাল কুণ্ডলী দেখা যায়। চীন মাইক্রোব্লগিং সাইটে ওয়েইবো-সহ অন্যান্য মাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা যায়, বাজারের বিশাল অংশজুড়ে আগুন ছড়িয়ে পড়েছে।

স্থানীয় কিছু গণমাধ্যমে ঝাংজিয়াকু শহরের লিগুয়াং সবজি মার্কেটে অগ্নিকাণ্ডের ওই ঘটনা ঘটেছে বলে জানানো হয়েছে। ২০১১ সালে এই মার্কেটটি চালু করা হয়েছিল। মার্কেটটিতে বিভিন্ন ধরনের ফল ও সামুদ্রিক খাবার থেকে শুরু করে ইলেকট্রনিক্স পণ্যসামগ্রীও বিক্রি করা হয়।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বিএনপি’র রবীন্দ্রনাথ 

এবার রবীন্দ্র-জয়ন্তীতে মাননীয় প্রধানমন্ত্রী তারেক...

নাট্যজন আতাউর রহমান আর নেই

দশ দিন লাইফ সাপোর্টে থাকার পর সোমবার (১১ মে) দিবাগত রাতে মারা গেছেন নাট্যব্যক...

মুখস্থ বিদ্যা ও সার্টিফিকেটনির্ভর শিক্ষাব্যবস্থা থেকে বের হতে হবে

চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলা করে কর্মস...

লেবাননে ড্রোন হামলায় নিহত দুই প্রবাসীর বাড়িতে শোকের মাতম

লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলের ড্রোন হামলায় নিহ...

ঈদুল আজহা পর্যন্ত দোকান-বিপণিবিতান রাত ১০টা পর্যন্ত খোলা

পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে দোকান, বিপণিবিতান খো...

অনুমোদন পেল পদ্মা ব্যারেজ প্রকল্প

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কৃষি, পরিবেশ ও অর্থনীতি রক্ষা...

শিক্ষাপ্রতিষ্ঠানে আসছে টানা ছুটি

‎ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশ উপলক্ষে দেশের...

ইসলামী ব্যাংক সেন্ট্রাল ল্যাবরেটরির উদ্যোগে সেমিনার অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক সেন্ট্রাল ল্যাবরেটরির উদ্যোগে হামে...

একনেকে ৩৫ হাজার কোটি টাকার ‘পদ্মা ব্যারেজ’ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) প্র...

নারায়ণগঞ্জে বিদ্যুৎকেন্দ্রের ক্যান্টিনে গ্যাস লিকেজে বিস্ফোরণ,  দগ্ধ ১২

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে একটি বিদ্যুৎকেন্দ্রের ক্যা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা