সংগৃহীত ছবি
আন্তর্জাতিক

কাশ্মিরে ভারতীয় ৩ সৈন্য নিহত

আন্তর্জাতিক ডেস্ক : ভারত অধিকৃত জম্মু ও কাশ্মিরে সেনাবাহিনীর একটি ট্রাক রাস্তা থেকে গভীর খাদে পড়ে অন্তত ৩ সৈন্য নিহত হয়েছেন।

আরও পড়ুন : জনসনকে স্পিকার পদে নিয়োগ

শনিবার (৪ জানুয়ারি) দুপুরের দিকে ভারতীয় ওই তিন সৈন্যের প্রাণহানি ঘটেছে বলে এনডিটিভির প্রতিবেদনে জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, বান্দিপোরা জেলায় ভারতীয় সৈন্যদের বহনকারী একটি ট্রাক রাস্তা থেকে ছিটকে গভীর খাদে পড়ে গেছে। দেশটির সরকারি কর্মকর্তারা বলেছেন, বৈরী আবহাওয়ার কারণে এই দুর্ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। দুপুর আড়াইটার দিকে বান্দিপোরা জেলার এসকে পায়েন এলাকার কাছে এ ঘটনা ঘটেছে।

আরও পড়ুন : ইসরায়েলি হামলায় ২ দিনে নিহত ১৩৮

ভারতীয় সেনাবাহিনী জানিয়েছে, বৈরী আবহাওয়া ও দুর্বল দৃষ্টিসীমার কারণে ভারতীয় সেনাবাহিনীর একটি গাড়ি ছিটকে গভীর খাদে পড়ে গেছে। এই ঘটনায় আহত সৈন্যদের কাশ্মিরের স্থানীয় বাসিন্দাদের সহায়তায় উদ্ধারের পর তাৎক্ষণিকভাবে হাসপাতালে নেওয়া হয়েছে। সৈন্যদের উদ্ধারে সহায়তা করায় আমরা নাগরিকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।

বিবৃতিতে বলা হয়েছে, ‘‘দুর্ভাগ্যবশত মর্মান্তিক এই দুর্ঘটনায় তিন সাহসী সৈন্য প্রাণ হারিয়েছেন। ভারতীয় সেনাবাহিনী শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানায়।’’

আরও পড়ুন : ইসরায়েলি হামলায় ২ দিনে নিহত ১৩৮

প্রসঙ্গত, গত মাসে প্রায় একই ধরনের একটি দুর্ঘটনা ঘটে জম্মু-কাশ্মিরের পুঞ্চ জেলায়। ওই সময় রাস্তা থেকে ছিটকে ৩০০ ফুট গভীর একটি খাদে পড়ে যায় সৈন্যদের বহনকারী গাড়ি। এতে অন্তত পাঁচ ভারতীয় সেনা নিহত ও অন্য পাঁচজন আহত হন। আহতদের উদ্ধারের পর ঘটনাস্থলেই প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

নিখোঁজ শিশু: শৈশবের কালো ছায়া ও ভঙ্গুর সমাজব্যবস্থা

একটি শিশু নিখোঁজ হলে একটি পরিবার শুধু সন্তানকেই হার...

‘বিশ্বকাপ ফাইনালের আগেই আমরা নিঃশেষ হয়ে গিয়েছিলাম’

আন্তর্জাতিক ফুটবলকে চিরবিদায় জানানোর স্মরণীয় রাতে...

রাজনীতির মাঠে নামছেন মেসি!

সবুজ গালিচার জাদুকরী অধ্যায় সাঙ্গ করে আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানি...

পাঁচ দশক পেরিয়েও অপ্রতিরোধ্য এফ-১৬

প্রথম আকাশে ওড়ার দীর্ঘ ৫০ বছরের বেশি সময় পার হলেও কিংবদন্তি যুদ্ধবিমান এফ-১৬...

ফের ইরানে বড় হামলার ছক যুক্তরাষ্ট্রের

মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে ফের চরম সংঘাতের শঙ্কা দানা বাঁধছে। ইরানের বিরুদ্ধে...

বড় পর্দায় ফেরার অপেক্ষায় তাসনিয়া ফারিণের ভক্তরা

ছোট পর্দার গণ্ডি পেরিয়ে বড় পর্দায় নিজের শক্ত অবস্থান তৈরি করেছিলেন জনপ্রিয় অভ...

ঢাবি বিজ্ঞান কারখানার সক্ষমতা বৃদ্ধিতে আধুনিক যন্ত্রপাতির উদ্বোধন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান কারখানার আধুনিকায়ন এব...

নেপাল ও বাংলাদেশের মতো অরাজক পরিস্থিতি তৈরির পাঁয়তারা চালাচ্ছে কংগ্রেস : বিজেপি

ভারতে চলমান রাজনৈতিক বিক্ষোভ ও সংঘাতের জেরে দেশটির প্রধান বিরোধী দল কংগ্রেসের...

আশুলিয়ায় তিন নারীসহ ৪ জনের মরদেহ উদ্ধার, আটক ১

রাজধানীর উপকন্ঠ সাভারের-আশুলিয়ায় ২৪ ঘণ্টার ব্যবধান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা