ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

বৈঠকে বসছেন পুতিন-এরদোয়ান

আন্তর্জাতিক ডেস্ক: শস্যচুক্তি ও ইউক্রেন যুদ্ধসহ দ্বিপাক্ষিক স্বার্থ সংক্রান্ত বিভিন্ন বিষয়ে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে বৈঠক করতে রাশিয়া যাচ্ছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান।

আরও পড়ুন: রাশিয়াকে হুশিয়ারি দিল ইউক্রেন

শুক্রবার (১ সেপ্টেম্বর) রাশিয়ার প্রেসিডেন্টের কার্যালয় ক্রেমলিনের মুখপাত্র ও প্রেস সেক্রেটারি দিমিত্রি পেসকভ এক ব্রিফিংয়ে সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।

পেসকভ জানান, আগামী সোমবার (৪ সেপ্টেম্বর) কৃষ্ণ সাগরের তীরবর্তী রাশিয়ার পর্যটন শহর সোচিতে এ বৈঠক হবে।

এরদোয়ানের দফতরও সোচি শহরে ২ রাষ্ট্রপ্রধানের বৈঠক হবে বলে জানিয়েছে। তবে তুরস্কের প্রেসিডেন্ট কবে রাশিয়ায় যাবেন, সে বিষয়ে কোনো তথ্য তার দফতর জানায়নি।

আরও পড়ুন: ওয়াগনার বাহিনী নিঃশেষ হয়ে গেছে

২০২২ সালে রাশিয়া ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান শুরু করার পর থেকে কৃষ্ণসাগরে বাণিজ্যিক জাহাজ চলাচল বন্ধ হয়ে যায়। এতে বিশ্বের অন্যতম বৃহৎ গম রফতানিকারী দেশ ইউক্রেনের শস্যগুদামগুলোতে লাখ লাখ টন গম, ভুট্টা, ও সূর্যমুখীর বীজ আটকা পড়ে।

ফলে ইউরোপ ও এশিয়ার বাজারগুলোতে গম ও ভোজ্য তেলের যোগান সংকট শুরু হয় এবং বিশ্বজুড়ে হু হু করে খাদ্য-শস্য আর ভোজ্য তেলের দাম বাড়তে থাকে।

আরও পড়ুন: মার্কিন নতুন ভিসানীতি ঘোষণা

এ পরিস্থিতিতে গত বছরের আগস্টে জাতিসংঘ ও তুরস্কের মধ্যস্থতায় রাশিয়া ও ইউক্রেনের মধ্যে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়। এ চুক্তি সম্পাদনের পর থেকে এখন পর্যন্ত কয়েক দফা সেটির মেয়াদ বাড়ানো হয়েছে।

মেয়াদ বৃদ্ধির সর্বশেষ সময়সূচি অনুযায়ী, চলতি বছরের ১৭ জুলাই ছিল এ চুক্তির শেষ দিন।

আরও পড়ুন: পাকিস্তানে বোমা হামলা, নিহত ৯ সেনা

চুক্তি সম্পাদনের আগে রাশিয়া নিজেদের উৎপাদিত সার, শস্য ও অন্যান্য কৃষিপণ্যের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের শর্ত দিয়েছিল। তবে যুক্তরাষ্ট্র ও ইউরোপ সেই শর্ত না মানায় মেয়াদের শেষ দিন চুক্তি থেকে সরে আসে রাশিয়া।

উল্লেখ্য, এরদোয়ানের সাথে পুতিনের সম্পর্ক বেশ বন্ধুত্বপূর্ণ। গত বছর শস্যচুক্তিতে রাশিয়াকে আনতে বড় ভূমিকা রেখেছিলেন তিনি। তাই আশা করা হচ্ছে, এবারও ২ নেতার বৈঠকে দ্বিতীয় একটি চুক্তির ব্যাপারে অগ্রগতি হবে। সূত্র : আরটি

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আজকের শিশুরাই আগামী দিনের দেশ গড়ার সৈনিক: জুবাইদা রহমান

আজকের শিশুরাই আগামী দিনের দেশ গড়ার মহান সৈনিক বলে মন্তব্য করেছেন জিয়াউর রহমান...

ইন্দোনেশিয়ার সঙ্গে প্রতিরক্ষা সম্পর্ক জোরদারের সিদ্ধান্ত পাকিস্তানের

দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ইন্দোনেশিয়ার সঙ্গে প্রতিরক্ষা সম্পর্ক আরও জোরদার করার...

গ্রিসে নৌকাডুবি: ১ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু, নিখোঁজ ২৫

গ্রিসের দক্ষিণাঞ্চলীয় দ্বীপ গাভদোসের কাছে নৌকাডুবির ঘটনায় এক অভিবাসনপ্রত্যাশী...

সাইবার নিরাপত্তায় পুলিশকে উচ্চতর প্রশিক্ষণ

সাইবার অপরাধ মোকাবিলায় বাংলাদেশ পুলিশের সক্ষমতা বাড়াতে একটি পূর্ণাঙ্গ ও প্র...

শহীদ সেনাসদস্যদের পরিবারের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

চট্টগ্রামের হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে ট্যাংক ফায়ারিংয়ের সময় গোলা বিস্ফোর...

তরুণ নির্মাতা মারুফ হোসেন সজীবের মৃত্যু

তরুণ নাট্যকার ও পরিচালক মারুফ হোসেন সজীব আর নেই। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) ভোর...

আজকের শিশুরাই আগামী দিনের দেশ গড়ার সৈনিক: জুবাইদা রহমান

আজকের শিশুরাই আগামী দিনের দেশ গড়ার মহান সৈনিক বলে মন্তব্য করেছেন জিয়াউর রহমান...

শিক্ষাব্যবস্থায় পরিবর্তনে বেকারত্ব কমাতে চায় সরকার

জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছ থেকে অযথা অতিরিক্ত ফি নেওয়া হচ্ছে জান...

সাইবার নিরাপত্তায় পুলিশকে উচ্চতর প্রশিক্ষণ

সাইবার অপরাধ মোকাবিলায় বাংলাদেশ পুলিশের সক্ষমতা বাড়াতে একটি পূর্ণাঙ্গ ও প্র...

মাতৃত্বের নতুন অধ্যায়ে সামান্থা

মাতৃত্বের নতুন অধ্যায়কে ঘিরে ঐতিহ্যবাহী এক বিশেষ আয়োজনের মাধ্যমে আলোচনায় এসেছ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা