ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

পাকিস্তানে বোমা হামলা, নিহত ৯ সেনা

আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানে সামরিক গাড়িবহর লক্ষ্য করে চালানো আত্মঘাতী বোমা হামলায় কমপক্ষে ৯ জন সেনা সদস্য নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও ৫ জন।

আরও পড়ুন: কঙ্গোতে বিক্ষোভ, নিহত বেড়ে ৪৩

বৃহস্পতিবার (৩১ আগস্ট) দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলে খাইবার পাখতুনখাওয়া প্রদেশে এ হামলার ঘটনা ঘটে। হামলার পর নিরাপত্তা বাহিনী এলাকাটি ঘিরে রেখেছে বলে জানিয়েছে পাকিস্তানের সেনাবাহিনী।

শুক্রবার (১ সেপ্টেম্বর) সংবাদ মাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

আরও পড়ুন: মার্কিন ভিসানীতি ঘোষণাপত্র

প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার পাকিস্তানের উত্তরাঞ্চলীয় খাইবার পাখতুনখাওয়া প্রদেশের বান্নু জেলায় এ হামলার জন্য তাৎক্ষণিকভাবে কোনো গোষ্ঠী দায় স্বীকার করেনি।

পাকিস্তানের সেনাবাহিনীর মিডিয়া শাখা বলছে, আফগানিস্তানের সীমান্ত থেকে প্রায় ৬১ কিলোমিটার (৩৭ মাইল) দূরে মোটরসাইকেল আরোহী আত্মঘাতী বোমা হামলাকারী এ বিস্ফোরণ ঘটায়। দুর্গম এ সীমান্ত এলাকা দীর্ঘদিন ধরে জঙ্গি তৎপরতার আস্তানা বলে পরিচিত।

আরও পড়ুন: ফিলিপাইনে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬

বার্তা সংস্থা এএফপিকে প্রাদেশিক মন্ত্রী ফিরোজ জামাল শাহ বলেছেন, আত্মঘাতী বোমা হামলাকারী মোটরসাইকেল আরোহী ছিল। সে তার বাইকটি একটি সামরিক কনভয়ের মধ্যে থাকা ট্রাকের সাথে ধাক্কা দেয়।

আল জাজিরা জানিয়েছে, পাকিস্তানের অশান্ত উত্তর-পশ্চিমাঞ্চলটি আফগানিস্তানের সীমান্তবর্তী এলাকা। সশস্ত্র যোদ্ধা এবং সরকারের মধ্যে আলোচনা ভেঙ্গে যাওয়ার পর গত বছর থেকে পাকিস্তানের এ অঞ্চলে সন্ত্রাসী হামলা বেড়েছে।

আরও পড়ুন: দ. আফ্রিকায় ভবনে আগুন, নিহত বেড়ে ৬৪

গত আগস্ট মাসে উত্তর-পশ্চিমাঞ্চলে একটি রাজনৈতিক সমাবেশে আত্মঘাতী বোমা হামলার ঘটনায় ৬০ জনেরও বেশি মানুষ নিহত হয়।

এর আগে চলতি বছরের জানুয়ারিতে তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি)-এর সাথে যুক্ত একজন আত্মঘাতী বোমা হামলাকারী উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর পেশোয়ারের পুলিশ কম্পাউন্ডের ভেতরে একটি মসজিদে নিজেকে বিস্ফোরণে উড়িয়ে দেয়। এ সময় ৮০ জনেরও বেশি কর্মকর্তা নিহত হন।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ষষ্ঠী দিয়ে শুরু হলো শারদীয় দুর্গোৎসব, ঢাকেশ্বরী মন্দিরে বিশ্বশান্তির প্রার্থনায় মুখরিত প্রাঙ্গণ

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আজ শুক্রবার...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

ঢাবি পপুলেশন সায়েন্সেস বিভাগের পুনর্মিলনী অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয় পপুলেশন সায়েন্সেস বিভাগ অ্যালাম...

চবি হিসাববিজ্ঞান সমিতির রজত জয়ন্তী ২০২৭ উদযাপনে ঢাকায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) হিসাববিজ্ঞান সমিতির ২৫ বছরের গৌরবময় পথচলা উপলক্...

ঢাবিতে ১৬০ দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীকে সাদা ছড়ি ও আর্থিক সহায়তা প্রদান

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ও...

আন্তঃবিশ্ববিদ্যালয় দাবায় ঢাবি অপরাজিত চ্যাম্পিয়ন

আন্তঃবিশ্ববিদ্যালয় দাবা প্রতিযোগিতায় ঢাকা বিশ্ববিদ...

লিটন ও মিরাজের অনুপস্থিতিতে জিম্বাবুয়ের বিপক্ষে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

আবুধাবিতে অনুষ্ঠিতব্য ত্রিদেশীয় সিরিজের উদ্বোধনী ম্যাচেই মাঠে নামার আগেই বড়...

যুক্তরাষ্ট্রকে ভারতে হস্তক্ষেপের আহবান মার্কিন আইনপ্রণেতার

ভারতের রাজধানী নয়াদিল্লিসহ দেশটির বিভিন্ন অঞ্চলে শিক্ষার্থীদের চলমান ‘ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা