খেলা

পিঁছিয়ে যাচ্ছে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ!

ক্রীড়া প্রতিবেদক : প্রাথমিক সূচি অনুযায়ী বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ শুরুর কথা ছিল ২০ নভেম্বর। আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এখনো ফিকশ্চার ঘোষণা করেনি। তবে বিসিবিসূত্রে জানা গেছে ২০ নভেম্বর শুরু হচ্ছে না বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ।

বিসিবির পক্ষ থেকে দলগুলোকে এমন ধারণাই দেওয়া হয়েছিল। এটি মাথা রেখেই (বৃহস্পতিবার) ১২ নভেম্বর ঢাকার একটি পাঁচ তারকা হোটেলে অনুষ্ঠিত হয়েছে প্লেয়ার্স ড্রাফট। সফলভাবে দলগুলো সেখান থেকে গুঁছিয়ে নিয়েছে নিজেদের স্কোয়াড।

দল সাজানোর কাজ শেষ হলেও প্রাথমিক সূচি অনুযায়ী শুরু হচ্ছে না প্রতিযোগিতাটি। সূত্রমতে, প্রাথমিক সূচির ৪ থেকে ৫দিন পর অর্থাৎ ২৪ কিংবা ২৫ নভেম্বর শুরু হতে পারে প্রতিযোগিতাটি।

মূলত ক্রিকেটারদের কথা চিন্তা করেই টুর্নামেন্টের তারিখ পেছানো হচ্ছে বলে ধারণা পাওয়া গেছে। টুর্নামেন্ট শুরু হওয়ার আগে ক্রিকেটারদের বাড়তি অনুশীলনের ব্যবস্থা করে দিতেই টুর্নামেন্ট পেছানোর কথা ভাবছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

করোনাভাইরাসের মধ্যে টুর্নামেন্ট আয়োজন করাতে, ২০ তারিখের মধ্যে পাঁচ দলের ক্রিকেটার, টিম ম্যানেজমেন্ট, হোটেল অথোরিটি, স্টাফসহ সবারই করোনা টেস্ট করা হবে। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বিসিবির চিকিৎসক দেবাশীষ চৌধুরী। এছাড়াও পাঁচ দলের জন্য আলাদা কোভিড হেলথ অফিসারও নিয়োগ দেওয়ার পরিকল্পনা রয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি)।

“আমরা যতটুকু খবর পেয়েছি, ২০ তারিখ হোটেলে উঠবে দলগুলো। ক্রিকেটাররা জৈব সুরক্ষা বলয়ে ঢুকার আগে করোনা টেস্ট করব। এছাড়া প্রত্যেকটা দলের জন্য কোভিড হেলথ অফিসিয়াল নিয়োগ দিবো।”, জানান দেবাশীষ।

১৮-১৯ তারিখে কোভিড টেস্ট হওয়ার পরই জৈব সুরক্ষা বলয়ে ঢুকবেন পাঁচ দলের ক্রিকেটারসহ সকল স্টাফরা। তারপরই টুর্নামেন্টকে সামনে রেখে আরম্ভ হবে পাঁচ দলের ক্রিকেটারদের অনুশীলন।

উল্লেখ্য, প্রত্যেক দল প্লেয়ার্স ড্রাফট থেকে ১৬ জন ক্রিকেটার দলে নিতে পেরেছে দলগুলো। ‘এ’ গ্রেড থেকে সাকিব আল হাসান এবং মাহমুদউল্লাহকে দলে নিয়েছেন জেমকন খুলনা। মুশফিকুর রহিমকে দলে নিয়েছে বেক্সিমকো ঢাকা। এছাড়াও তামিম ইকবাল এবং মুস্তাফিজুর রহমান খেলবেন মিনিস্টার গ্রুপ বরিশাল ও গাজী গ্রুপ চট্টগ্রামে।

সান নিউজ/এম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

‘বিশ্বকাপ ফাইনালের আগেই আমরা নিঃশেষ হয়ে গিয়েছিলাম’

আন্তর্জাতিক ফুটবলকে চিরবিদায় জানানোর স্মরণীয় রাতে...

রাজনীতির মাঠে নামছেন মেসি!

সবুজ গালিচার জাদুকরী অধ্যায় সাঙ্গ করে আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানি...

বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি

আন্তর্জাতিক ফুটবলে খেলোয়াড়দের শাস্তি দিতে লাল ও হলুদ কার্ড দেখান রেফারিরা। তব...

গাজায় ধ্বংসস্তূপের মাঝে বেঁচে থাকার সংগ্রাম

ইসরায়েলি চেকপয়েন্টে স্বামী নিখোঁজ হওয়ার পর থেকেই চরম অনিশ্চয়তা, অভাব আর একাক...

তিনশ মানুষের ছোট্ট গ্রামে বৈশ্বিক টুর্নামেন্ট

উত্তর ফ্রান্সের লিট্রেস (Liettres) নামের একটি ছোট্ট গ্রাম। জনসংখ্যা মাত্র তিন...

কিশোর-শিশুরাই আগামীর দেশ পরিচালনা করবে

‘সন্তান কোথায় যায়, কার সঙ্গে মেশে, সে বিষয়ে...

সুন্দরবনে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

সুন্দরবনে বাংলাদেশ কোস্ট গার্ডের বিশেষ অভিযানে বিপ...

মহাখালীতে দাঁড়িয়ে থাকা এসি বাসে আগুন

রাজধানীর মহাখালী বাস টার্মিনালের পাশে দাঁড়িয়ে থা...

শিক্ষার্থীদের ভর্তি সহায়তায় ছাত্রদলের সেবাকেন্দ্র স্থাপন

লক্ষ্মীপুর পলিটেকনিক ইনস্টিটিউটে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং এ চান্স প্রাপ্ত শিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা