সন্ধ্যায় বঙ্গবন্ধু স্টেডিয়ামে লড়বে বাংলাদেশ-নেপাল
খেলা

সন্ধ্যায় বঙ্গবন্ধু স্টেডিয়ামে লড়বে বাংলাদেশ-নেপাল

ক্রীড়া প্রতিবেদক : করোনা মহামারিতে আন্তর্জাতিক ভাবে ৮ মাস খেলাধুলা বন্ধ থাকলেও নিজেদের মধ্যে ম্যাচ দিয়ে ক্রিকেটে ফিরেছে বাংলাদেশ। এবার ফিরতে যাচ্ছে ফুটবলেও। ঘরোয়া নয়, আন্তর্জাতিক ফুটবল। মুজিববর্ষ ফিফা আন্তর্জাতিক ফুটবল সিরিজে দুটি ম্যাচ খেলবে বাংলাদেশ ও নেপাল, যার প্রথমটি শুক্রবার (১৩ নভেম্বর) বিকাল পাঁচটায়।

রাজধানীর গুলিস্তানে অবস্থিত বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে দুই দক্ষিণ এশীয় প্রতিপক্ষ মুখোমুখি হচ্ছে। ডিসেম্বরের চার তারিখে কাতারের বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের আগে এই সিরিজকে প্রস্তুতির সেরা সুযোগ হিসেবে দেখছে বাংলাদেশ। নেপালও দীর্ঘ বিরতির পর তাদের যাচাই করে দেখতে চায়। ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে টি স্পোর্টস ও বিটিভি।

এই ম্যাচ দুটি দিয়ে ক্রীড়াঙ্গনে ফিরছে দর্শকও। ৩০ হাজার ধারণক্ষমতাসম্পন্ন বঙ্গবন্ধু স্টেডিয়ামে ৮ হাজার অর্থাৎ এক তৃতীয়াংশ দর্শককে প্রবেশের অনুমতি দেওয়া হচ্ছে। স্বাস্থ্যবিধি মেনে তাদের ম্যাচ উপভোগ করতে বলা হয়েছে।

গত তিন সপ্তাহেরও বেশি সময় ধরে খেলোয়াড়, কোচ ও কোচিং স্টাফদের একাধিক করোনাভাইরাস টেস্ট করা হয়েছে। স্বাগতিকদের প্রত্যেকের রিপোর্ট নেগেটিভ এসেছে। কিন্তু এই ভাইরাসে আক্রান্ত সাত খেলোয়াড়কে রেখে এসেছে নেপাল। চোট তো পেছনে লেগে আছে দুই দলেরই।

গত জানুয়ারিতে বঙ্গবন্ধু গোল্ড কাপে বাংলাদেশকে সেমিফাইনালে নিতে জোড়া গোল করা মতিন মিয়া চোটে মাঠের বাইরে। জেমি ডের দলে নিয়মিত খেলা মাশুক মিয়াও নেই। একই কারণে সাবেক অধিনায়ক মামুনুল ইসলাম খেলতে পারবেন না। সর্বশেষ গোড়ালির চোটে ছিটকে গেছেন আরিফুর রহমান।

এত ইনজুরির কারণে জাতীয় দলে বেশ কয়েকজনের অভিষেক হয়ে যেতে পারে। বিশেষ করে নাবীব নেওয়াজ জীবনের সঙ্গে আক্রমণভাবে অভিষেক হতে পারে সুমন রেজার। জেমির ২৩ জনের চূড়ান্ত দলে আরেকটি নতুন মুখ ফরোয়ার্ড এমএস বাবলু।

নেপাল দল থেকে বাদ পড়া উল্লেখযোগ্য নাম রোহিত চাঁদ, দেবেন্দ্র তামাং ও বিশাল রায়। একাদশে তাদেরও একাধিক খেলোয়াড়ের অভিষেক হতে পারে আভাস দিয়েছেন কোচ বাল গোপাল মহার্জন।

দুই দলের মুখোমুখি লড়াইয়ে বাংলাদেশ এগিয়ে। ১৯ বারের দেখায় ১২ ম্যাচ জিতেছে তারা, ড্র একটি আর হার ছয়টি। সবশেষ ২০১৮ সালে দুই দলের মধ্যে লড়াই হয়েছিল। সাফ চ্যাম্পিয়নশিপে গ্রুপ পর্বের ওই ম্যাচে বাংলাদেশ হেরেছিল ২-০ গোলে।

মুখোমুখি লড়াইয়ে পিছিয়ে থাকলেও ফিফা র‌্যাংকিংয়ে বাংলাদেশের চেয়ে ১৭ ধাপ এগিয়ে হিমালয়ের দেশটি। তবে পরিসংখ্যান ও র‌্যাংকিংয়ের প্রভাব ম্যাচে খুব একটা পড়ার কথা নয়। অনেক দিন পর ফিরছে ফুটবল, উপভোগ করারই হবে দুই দলের মূলমন্ত্র।

সান নিউজ/এম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নতুন ভবন হলেও যে কারণে দুর্ভোগে বিদ্যালয়ের শিক্ষার্থীরা

মুন্সীগঞ্জ পৌরসভার বৈখর অনির্বাণ সরকারি প্রাথমিক ব...

তুরস্কে সাত ম্যাচ খেলেই রেকর্ড গড়লেন সালাহ

তুরস্কের শীর্ষ লিগে একটি নতুন রেকর্ড গড়লেন মোহাম্ম...

কানাডায় বিনা খরচে মাস্টার্স ও পিএইচডি করার সুযোগ

আমরা জানি, উন্নত জীবন আর শিক্ষামানের আশায় অনেকেই দ...

দুই দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হয়রানি বন্ধ, কমিশন পু...

দশ দিনের জন্য বাতিল ইউএস-বাংলার ঢাকা-রিয়াদ সব ফ্লাইট

রিয়াদ বিমানবন্দর সাময়িকভাবে বন্ধ থাকার কারণে ঢাক...

বৈশ্বিক অর্থনীতিতে নতুন চাপ

জরুরি তেলের মজুত কমে আসছে, অন্যদিকে বিভিন্ন দেশের...

দেশে স্বর্ণের দাম ভরিতে কমল ৩২৬৬ টাকা

দেশের বাজারে স্বর্ণের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে...

হাজার গোলের পথে রোনালদো, আরও এক চমক!

জাতীয় দল নিয়ে নানা আলোচনা ও অনিশ্চয়তার মাঝেও ক্লাব ফুটবলে নিজের দাপট ধরে রেখে...

শুভ জন্মদিন লিটন দাস

বাংলাদেশ ক্রিকেটের অন্যতম নান্দনিক ব্যাটসম্যান ও নির্ভরযোগ্য উইকেটকিপার লিটন...

ইলহান ওমরের বাড়িতে অভিযান, অভিবাসন নথি নিয়ে তদন্ত

যুক্তরাষ্ট্রের কংগ্রেস সদস্য ইলহান ওমরের ওয়াশিংটন ডিসির বাড়িতে অভিযান চালিয়েছ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা