খেলা

যে কারণে হঠাৎ ভারত গেলেন সাকিব

নিউজ ডেস্ক : বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের প্লেয়ার্স ড্রাফটে জেমকন খুলনা দলে ভিড়িয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে। এদিকে আজ দুপুর ১টার দিকে বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট দিয়ে তিনি ভারতে গেছেন বাংলাদেশের পোস্টার বয়। সাকিব আল হাসান বৃহস্পতিবার (১২ নভেম্বর) সন্ধ্যায় কলকাতায় একটি পূজা মণ্ডপে কালীপূজা উদ্বোধন করবেন।

এবার ৫৯তম বর্ষে কাঁকুড়গাছি সম্মিলিত সার্বজনীন শ্রীশ্রী শ্যামা পূজার আনুষ্ঠানিক উদ্বোধন হবে। উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত থাকবেন মাননীয় মহানাগরিক ও রাজ্যের মন্ত্রী জনাব ফিরহাদ হাকিম।

ভারতে যাওয়ার পূর্বে বেনাপোল কাস্টমস হাউজে বেনাপোল কাস্টমস কমিশনার আজিজুর রহমানের সাথে সৌজন্যমূলক সাক্ষাৎ করেন। এ সময় অতিরিক্ত কাস্টমস কমিশনার ড. মো: নেয়ামুল ইসলাম উপস্থিত ছিলেন।

কিছুক্ষণ সেখানে অবস্থান করার পর সাকিব সরাসরি বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন হয়ে ভারতের রওনা দেন। এ সময় স্থানীয় গণমাধ্যমকর্মী ও শত শত ক্রিকেট ভক্তরা উপস্থিত ছিলেন। করোনা পরিস্থিতির কারণেই প্রিয় তারকাকে নিজেদের মাঝে পাননি ভক্তরা। সাকিবের জন্য চেকপোস্টে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়।

সাকিব ভারত ও বাংলাদেশ দুই দেশেই ভীষণ জনপ্রিয়। ভারতের আয়োজক পরেশ পাল জানান, বৃহস্পতিবার (১২ নভেম্বর) ঢাকা থেকে কলকাতায় আসবেন সাকিব। সন্ধ্যায় পূজা উদ্বোধন করেই আবার ঢাকায় ফিরে যাবেন।

এই করোনাকালে ভারতীয় দূতাবাস কোনো প্রকার ঝামেলা ছাড়াই বিশ্বসেরা অল-রাউন্ডারকে ভিসা দিয়েছে বলেও জানান আয়োজক। সম্প্রতি এক বছরের নিষেধাজ্ঞা কাটিয়ে ফিরেছেন সাকিব। বঙ্গবন্ধু টি টোয়েন্টি টুর্নামেন্টর মধ্য দিয়ে তিনি আবারো ক্রিকেটে ফিরতে যাচ্ছেন। মাঠে ফেরার আগে তিনি অংশ নিচ্ছেন বিভিন্ন প্রচারে।

সান নিউজ/এম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নতুন ভবন হলেও যে কারণে দুর্ভোগে বিদ্যালয়ের শিক্ষার্থীরা

মুন্সীগঞ্জ পৌরসভার বৈখর অনির্বাণ সরকারি প্রাথমিক ব...

তুরস্কে সাত ম্যাচ খেলেই রেকর্ড গড়লেন সালাহ

তুরস্কের শীর্ষ লিগে একটি নতুন রেকর্ড গড়লেন মোহাম্ম...

কানাডায় বিনা খরচে মাস্টার্স ও পিএইচডি করার সুযোগ

আমরা জানি, উন্নত জীবন আর শিক্ষামানের আশায় অনেকেই দ...

দুই দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হয়রানি বন্ধ, কমিশন পু...

দশ দিনের জন্য বাতিল ইউএস-বাংলার ঢাকা-রিয়াদ সব ফ্লাইট

রিয়াদ বিমানবন্দর সাময়িকভাবে বন্ধ থাকার কারণে ঢাক...

লাঞ্চ বিরতি পর্যন্ত ম্যাচের চিত্র

আবুধাবি টেস্টের পঞ্চম ও শেষ দিনের রোমাঞ্চকর লড়াই চলছে। লাঞ্চ বিরতি পর্যন্ত আ...

অবিবাহিত বন্ধুদের যে ৬ কথা না বলাই ভালো

বয়স বিশের কোটা পেরোতেই বন্ধুমহলে একে একে বিয়ের আয়োজন শুরু হয়। কেউ নতুন সংসার...

পরিবেশ থমথমে, পর্যটক শূন্য এলাকায় পরিনত সাজেক

দুই আঞ্চলিক সংগঠনের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে...

রূপপুরে চালু হচ্ছে রোসাটমের ওআইএসএস প্রযুক্তি

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ও দ্বিতীয়...

স্থানীয় নির্বাচনে প্রার্থীদের সমান সুযোগ নিশ্চিত করাই সরকারের লক্ষ্য

গ্রাম পুলিশের আইনগত ক্ষমতা, বেতন ও সুযোগ-সুবিধা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা