খেলা

বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ : আইকন প্লেয়াররা কে কোন দলে

ক্রীড়া প্রতিবেদক : রাজধানী লা মেরিডিয়েন হোটেলে চলছে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের প্লেয়ার্স ড্রাফট। প্রাথমিক বাছাইয়ের পর ১৫৭ জন খেলোয়াড়কে পাঁচ দলে ভাগ করে নেয়ার লক্ষ্যে হচ্ছে এই প্লেয়ার্স ড্রাফট। যেখানে সেরা অর্থাৎ ‘এ’ গ্রেডে রাখা হয়েছিল পাঁচ ক্রিকেটারকে। এই পাঁচজনের দুজন আবার পড়ে গেছেন একই দলে।

প্লেয়ার্স ড্রাফটে প্রথম পর্বে দ্বিতীয় ডাকের সুযোগ পেয়ে সাকিব আল হাসানকে দলে নিয়েছে জেমকন খুলনা। পরে দ্বিতীয় পর্বে নিজেদের ডাকে আরেক ‘এ’ গ্রেডের খেলোয়াড় মাহমুদউল্লাহ রিয়াদকেও নিয়ে নেয় খুলনা।

এছাড়া অন্যান্য ‘এ’ গ্রেড খেলোয়াড়দের মধ্যে মুশফিকুর রহীমকে নিয়েছে বেক্সিমকো ঢাকা, তামিম ইকবাল গেছেন ফরচুন বরিশালে এবং মোস্তাফিজুর রহমানের জায়গা হয়েছে গাজী গ্রুপ চট্টগ্রামে।

মিনিস্টার গ্রুপ রাজশাহী কোনো ‘এ’ গ্রেড খেলোয়াড়কে দলে নেয়নি। তবে ‘বি’ গ্রেডে থাকা পেস বোলিং অলরাউন্ডারকে দলে নিয়েছে রাজশাহী। একসময়ের তারকা ক্রিকেটার মোহাম্মদ আশরাফুলকেও নিয়েছে রাজশাহী।

এর বাইরে বরিশালে নেয়া হয়েছে তাসকিন আহমেদ, আফিফ হোসেন ধ্রুব, মেহেদি হাসান মিরাজ ও ইরফান শুক্কুরকে। মোস্তাফিজের পর চট্টগ্রামে নেয়া হয়েছে লিটন দাস, মোহাম্মদ মিঠুন ও সৌম্য সরকারকে। ঢাকায় মুশফিকের সঙ্গী রুবেল হোসেন।

প্লেয়ার্স ড্রাফট আপডেট

জেমকন খুলনা : সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, ইমরুল কায়েস, এনামুল হক বিজয়, আল আমিন হোসেন, হাসান মাহমুদ, শামীম পাটোয়ারি, আরিফুল হক, শফিউল ইসলাম, শুভাগত হোম, শহীদুল ইসলাম, রিশাদ হোসেন, জাকির হোসেন, নাজমুল ইসলাম অপু, সালমান হোসেন এবং জহুরুল ইসলাম অমি।

বেক্সিমকো ঢাকা : মুশফিকুর রহীম, রুবেল হোসেন, তানজিদ হাসান তামিম, নাসুম আহমেদ, নাঈম শেখ, নাঈম হাসান, আকবর আলী, শাহাদাত হোসেন দীপু, ইয়াসির আলি, সাব্বির রহমান, মেহেদি হাসান রানা, মুক্তার আলি।

ফরচুন বরিশাল : তামিম ইকবাল, তাসকিন আহমেদ, আফিফ হোসেন ধ্রুব, ইরফান শুক্কুর, মেহেদি মিরাজ, আবু জায়েদ রাহি, তৌহিদ হৃদয়, তানভীর ইসলাম, সুমন খান, সাইফ হাসান, আমিনুল ইসলাম বিপ্লব, মাহিদুল ইসলাম অঙ্কন, পারভেজ হোসেন ইমন, কামরুল ইসলাম রাব্বি, আবু সায়েম এবং সোহরাওয়ার্দি শুভ।

মিনিস্টার গ্রুপ রাজশাহী : মোহাম্মদ সাইফুদ্দিন, শেখ মেহেদি হাসান, নাজমুল হোসেন শান্ত, নুরুল হাসান সোহান, মোহাম্মদ আশরাফুল, ফরহাদ রেজা, আরাফাত সানি, ইবাদত হোসেন, ফজলে রাব্বি, রনি তালুকার, আনিসুল ইসলাম ইমন, রেজাউর রহমান।

গাজী গ্রুপ চট্টগ্রাম : লিটন দাস, মোস্তাফিজুর রহমান, মোহাম্মদ মিঠুন, সৌম্য সরকার, মোসাদ্দেক হোসেন, শরীফুল ইসলাম, তাইজুল ইসলাম, জিয়াউর রহমান, শামসুর রহমান শুভ, নাহিদুল ইসলাম, সৈকত আলি, মুমিনুল হক।

সান নিউজ/এম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নতুন ভবন হলেও যে কারণে দুর্ভোগে বিদ্যালয়ের শিক্ষার্থীরা

মুন্সীগঞ্জ পৌরসভার বৈখর অনির্বাণ সরকারি প্রাথমিক ব...

তুরস্কে সাত ম্যাচ খেলেই রেকর্ড গড়লেন সালাহ

তুরস্কের শীর্ষ লিগে একটি নতুন রেকর্ড গড়লেন মোহাম্ম...

কানাডায় বিনা খরচে মাস্টার্স ও পিএইচডি করার সুযোগ

আমরা জানি, উন্নত জীবন আর শিক্ষামানের আশায় অনেকেই দ...

দুই দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হয়রানি বন্ধ, কমিশন পু...

মেঘের ডানায়, সবুজের সীমানায়

চট্টগ্রামের সীতাকুণ্ডে একদিকে সুউচ্চ পাহাড়, অন্যদ...

দিল্লিতে বিক্ষোভ-সমাবেশ করতে হলে চত্বর বা ময়দান ভাড়া নিতে হবে

ভারতের রাজধানী দিল্লিতে আন্দোলন ও প্রতিবাদের চেনা মানচিত্র বদলে দিচ্ছে কেন্দ্...

রাজউকের সাবেক চেয়ারম্যানসহ ৮ জনকে ১৪ বছর করে কারাদণ্ড

রাজধানীর পূর্বাচল আবাসিক প্রকল্পে প্লট বরাদ্দে দুর...

লাঞ্চ বিরতি পর্যন্ত ম্যাচের চিত্র

আবুধাবি টেস্টের পঞ্চম ও শেষ দিনের রোমাঞ্চকর লড়াই চলছে। লাঞ্চ বিরতি পর্যন্ত আ...

অবিবাহিত বন্ধুদের যে ৬ কথা না বলাই ভালো

বয়স বিশের কোটা পেরোতেই বন্ধুমহলে একে একে বিয়ের আয়োজন শুরু হয়। কেউ নতুন সংসার...

পরিবেশ থমথমে, পর্যটক শূন্য এলাকায় পরিনত সাজেক

দুই আঞ্চলিক সংগঠনের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা