খেলা

নেইমারের বিরুদ্ধে বার্সার মামলা!

ক্রীড়া ডেস্ক : নেইমারের সঙ্গে আইনি লড়াইয়ে নামার প্রস্তুতি নিচ্ছে বার্সেলোনা। এবারের কারণটা রীতিমত বিস্ময়কর। কারণ কাতালান জায়ান্টদের দাবি, হিসাবের ভুলে ব্রাজিলিয়ান ফরোয়ার্ডকে বেশি বেতন দেওয়া হয়েছিল! হিসাবের ভুলে নেইমারকে নাকি প্রায় ১০ মিলিয়ন ইউরো বেশি বেতন দিয়েছে বার্সা। ২০১৫ সালের আর্থিক নথি পর্যালোচনা করে এই তথ্য পাওয়া গেছে, যা এখন নেইমারের কাছে ফেরত চাওয়া হবে। স্প্যানিশ সংবাদমাধ্যম 'এল মুন্দো'-এর এক রিপোর্ট অনুযায়ী, স্পেনের একটি ট্যাক্স এজেন্সি এই তথ্য খুঁজে বের করেছে।

এদিকে আরেক স্প্যানিশ সংবাদমাধ্যম 'মার্কা' জানিয়েছে, এরইমধ্যে 'বাড়তি বেতন'-এর অর্থ ফেরত পেতে মামলা করেছে বার্সা। যদিও ট্যাক্স এজেন্সিটি জানিয়ে দিয়েছে, যদি পরিস্থিতি সামাল না দেওয়া যায় তাহলে ওই বাড়তি বেতন অর্থাৎ ১০ মিলিয়ন ইউরো ক্লাবের পক্ষ থেকে নেইমারকে 'দান' করা হয়েছে বলে ধরা হবে।

স্পেনের ট্রেজারি বিভাগের কাছে বিপুল পরিমাণ অর্থ দেনা আছে নেইমারের। গত সেপ্টেম্বরে প্রকাশিত এক রিপোর্ট অনুযায়ী, পিএসজি ফরোয়ার্ডের দেনার পরিমাণ প্রায় ৩৪.৬ মিলিয়ন ইউরো।

এর আগে স্পেন ছেড়ে পিএসজিতে যাওয়ার পর নেইমারের বিরুদ্ধে চুক্তিভঙ্গের মামলা করে বার্সা। জবাবে বকেয়া বোনাসের ৩.৫ মিলিয়ন ইউরো না দেওয়ায় ক্লাবটির বিপক্ষে উল্টো মামলা করেন নেইমার। তবে সেই মামলা খারিজ করে দেয় আদালত। উল্টো ৬৭ লাখ ইউরো সাবেক ক্লাবকে ফিরিয়ে দিতে তাকে আদেশ দেওয়া হয়।

সান নিউজ/পিডিকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নিখোঁজ মিরাজ শেখ : গুম সংস্কৃতি ফিরে আসার আশংকা

।। এম. গোলাম মোস্তফা ভুইয়া।। যখন আর্ন্তজাতিক গুম দিবস পালিত হচ্ছে সারা...

এলোমেলো নোঙর, ঝুঁকিপূর্ণ নৌরুট-

*মুন্সীগঞ্জ–নারায়ণগঞ্জ নৌপথে প্রশাসনের নির্দেশনা মানছে না সিমেন্ট কারখা...

ফুলবাড়ীতে প্যানেল চেয়ারম্যান এর অপসারণের দাবি

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার কাজিহাল ইউনিয়নের প্যানে...

হবিগঞ্জের মাধবপুর মুক্তিযোদ্ধা চত্বর থেকে জাতীয় চার নেতার মুরাল অপসারণ

হবিগঞ্জের মাধবপুর উপজেলার ঢাকা সিলেট মহাসড়কের জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্বর থেক...

রাজশাহীতে এক হাজার তালগাছের চারা রোপণ কর্মসূচির উদ্বোধন

দেশজুড়ে ক্রমবর্ধমান বজ্রপাত প্রতিরোধ এবং জলবায়ু ও...

হবিগঞ্জের মাধবপুর মুক্তিযোদ্ধা চত্বর থেকে জাতীয় চার নেতার মুরাল অপসারণ

হবিগঞ্জের মাধবপুর উপজেলার ঢাকা সিলেট মহাসড়কের জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্বর থেক...

গুম-খুন, জুলাই শহীদ ও আহত পরিবারকে সরকারি চাকরি

গুম-খুনের শিকার এবং জুলাই অভ্যুত্থানে শহীদ ও আহত পরিবারের ৭৪ সদস্যকে চাকরির ন...

শ্রীনগরের উমপাড়ায় শুরু হলো ‘তৈ তৈ রেস্তোরাঁ এন্ড পার্টি সেন্টার’

*পদ্মা ও আড়িয়াল বিলের তাজা মাছ, দেশি হাঁসের নানা পদ—ভোজনরসিকদের জন্য নত...

রাতের আঁধারে সাবেক সচিবের জায়গা দখলের অভিযোগ

নোয়াখালীর কবিরহাট উপজেলায় সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব মো.ইসমা...

ফুলবাড়ীতে প্যানেল চেয়ারম্যান এর অপসারণের দাবি

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার কাজিহাল ইউনিয়নের প্যানে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা