খেলা

আর্জেন্টাইন ভক্তদের দুঃসংবাদ দিলেন মেসি

ক্রীড়া ডেস্ক : বিশ্বকাপ বাছাইপর্বে নিজেদের পরবর্তী ম্যাচে প্যারাগুয়ের মুখোমুখি হবে আর্জেন্টিনা। কিন্তু গুরুত্বপূর্ণ এই ম্যাচে আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসির খেলা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে।

লা লিগায় বার্সেলোনার সর্বশেষ ম্যাচে মূল একাদশে ছিলেন না মেসি। পরে আনসু ফাতির জায়গায় দ্বিতীয়ার্ধে মাঠে নামেন তিনি এবং দুই গোল করে দলের জয়ও নিশ্চিত করেন। ম্যাচ শেষে বার্সা কোচ রোনাল্ড কোম্যান জানান, মেসি শতভাগ ফিট নন। এজন্যই তাকে বেঞ্চে রেখেই শুরু করেছিল বার্সা।

আর্জেন্টাইন সংবাদমাধ্যম মুন্দো আলবিসেলেস্তেও জানিয়েছে, চোটের কারণে জাতীয় দলের সতীর্থদের থেকে দুবার আলাদাভাবে অনুশীলন করেছেন মেসি। তবে প্যারাগুয়ের বিপক্ষে তাকে মাঠে পেতে মুখিয়ে আছেন আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালোনি।

মেসি ছাড়াও আর্জেন্টিনা দলে চোটের সমস্যা আরও আছে। ইন্টার মিলানের স্ট্রাইকার লাওতারো মার্তিনেস, আয়াক্সের লেফটব্যাক নিকোলাস তাগলিয়াফিকো, উদিনেসের মিডফিল্ডার রবের্তো পেরেইরা ও বেনফিকার নিকোলাস ওতামেন্দিও আলাদাভাবে অনুশীলন করেছেন।

লাওতারো হ্যামস্ট্রিংয়ের ইনজুরিতে পড়েছেন। শুক্রবার (১৩ নভেম্বর) প্যারাগুয়ে ম্যাচে তাকে না পাওয়ার সম্ভাবনাই বেশি। তবে মাসের শেষে পেরুর বিপক্ষে পরবর্তী ম্যাচে ইন্টার তারকাকে পাওয়ার আশা করছেন আর্জেন্টাইন কোচ।

সান নিউজ/এম/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

উলিপুরে ২১ দিন ধরে নিখোঁজ ১০ বছরের শিশু লতিফুল

কুড়িগ্রামের উলিপুরে নিখোঁজের তিন সপ্তাহ পেরিয়ে গেলেও সন্ধান মেলেনি ১০ বছরের শ...

এয়ারটেলের নতুন পরিচয় ‘সার্কেল’,

মোবাইল অপারেটর ব্র্যান্ড এয়ারটেল নতুন পরিচয়ে ‘সার্কেল’ নামে যাত্র...

টঙ্গীবাড়িতে ৩০০ পিস ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে অভিযান চালিয়ে ৩০০ পিস ইয়াবাসহ দুইজনকে গ্রেপ্তার করেছ...

বোয়ালমারীতে  গণধর্ষণের দায়ে  তিনজনের যাবজ্জীবন

ফরিদপুরের বোয়ালমারীতে স্কুলছাত্রীকে গণধর্ষণের মামলায় তিন আসামিকে যাবজ্জীবন সশ...

মুন্সীগঞ্জ লঞ্চঘাটে সরকারি জায়গা দখল করে স্থাপনা নির্মাণ

মুন্সীগঞ্জ লঞ্চ টার্মিনাল সংলগ্ন ধলেশ্বরী নদীর পাড়ের সরকারি জায়গা দখল করে নতু...

আসছে ‘জিন্দেগি না মিলেগি দোবারা ২’

২০১১ সালে মুক্তি পায় জোয়া আখতারের সিনেমা ‘জিন্দেগি না মিলেগি দোবারা&rsq...

বার্সেলোনায় রদ্রিকে পেয়ে উচ্ছ্বসিত ফ্লিক

বহুল আলোচিত দলবদলের পর মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে ম্যানচেস্টার সিটি অধ্যায়ের ইতি...

পরিবর্তন হচ্ছে অর্থবছরের সময়সূচি

প্রায় ৫৫ বছর পর বাংলাদেশের অর্থবছরের সময়সূচিতে পরিবর্তন আনছে সরকার। বর্তমানে...

চিকিৎসা খাতে অক্সিজেন অবকাঠামোর বড় অংশ অচল

দেশে চিকিৎসা খাতে অক্সিজেনের চাহিদা বাড়লেও সে অনুযায়ী অবকাঠামোয় বিনিয়োগ হয়নি।...

বাবার মৃত্যুর শোক কাটিয়ে মায়ামিতে ফিরেছেন মেসি

দীর্ঘদিন অসুস্থ থাকার পর গত ৮ আগস্ট আর্জেন্টিনার রোজারিও শহরের একটি হাসপাতালে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা