খেলা

ফিটনেস পরীক্ষায় সর্বোচ্চ স্কোর করলেন সাকিব

ক্রীয়া প্রতিবেদক : নিষেধাজ্ঞার কারণে দীর্ঘদিন ক্রিকেটের বাইরে থাকলেও বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের আগে ফিটনেস পরীক্ষায় সর্বোচ্চ স্কোর করেছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ট্রেনার তুষার কান্তি হাওলাদার গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। তবে সাকিবের বিপ টেস্টে প্রাপ্ত স্কোর জানাতে অপারগতা প্রকাশ করেন তিনি।

জানা গেছে, এক বছর পর ফিরে আসা সাকিব ১৩.৭ পয়েন্ট তুলেছেন, যা তিনদিন ধরে চলমান ফিটনেস টেস্টে সর্বোচ্চ স্কোর।

গত সোমবার থেকে শুরু হয়েছে ক্রিকেটারদের ফিটনেস টেস্ট। বিসিবি প্রেসিডেন্টস কাপে খেলা ক্রিকেটার ও হাই-পারফরম্যান্স (এইচপি) দলের ক্রিকেটারসহ মোট ১১৩ জন ক্রিকেটারকে এই ফিটনেস টেস্টে রাখা হয়।

নিষেধাজ্ঞা কাটিয়ে ফেরা সাকিবের বিপ টেস্ট প্রথমদিনেই হওয়ার কথা ছিল। কিন্তু ট্রেনারের সঙ্গে পরামর্শ করে সূচি পিছিয়ে নেন তিনি। ফিটনেস টেস্টের তৃতীয় দিনে আজ বুধবার সকাল ১০টায় মিরপুর ইনডোরে বিপ টেস্টে অংশ নেন সাকিব। আর তাতেই বাজিমাত করলেন তিনি।

গত দুই দিনে বিসিবি’র নেয়া দুই ফিটনেস টেস্টের প্রথমদিন নিহাদুজ্জামান তোলেন সর্বোচ্চ ১৩.৪ পয়েন্ট। দ্বিতীয় দিন পেসার মেহেদী হাসান তোলেন ১৩.৬। সাকিবের আগে এটাই ছিল সর্বোচ্চ। বিপ টেস্টে পাশের জন্য বেঞ্চ মার্ক ধরা হয়েছিল ১১।

এর আগে প্রথমদিন আবদুর রাজ্জাক, মোহাম্মদ আশরাফুল, শাহরিয়ার নাফিসরা ১১-এর ওপর স্কোর পেয়েছেন। তবে বিপ টেস্টে ফেল করেছেন স্পিন অলরাউন্ডার নাসির হোসেন ও সোহাগ গাজী।

৫ দলের বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের টুর্নামেন্ট সামনে রেখে আগামীকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে প্লেয়ার ড্রাফট। ফিটনেস টেস্টে উত্তীর্ণ ক্রিকেটার, জাতীয় দল, এইচপির খেলোয়াড় মিলিয়ে প্রায় শতাধিক ক্রিকেটার থাকছেন এই ড্রাফটে।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

‘বিশ্বকাপ ফাইনালের আগেই আমরা নিঃশেষ হয়ে গিয়েছিলাম’

আন্তর্জাতিক ফুটবলকে চিরবিদায় জানানোর স্মরণীয় রাতে...

রাজনীতির মাঠে নামছেন মেসি!

সবুজ গালিচার জাদুকরী অধ্যায় সাঙ্গ করে আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানি...

বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি

আন্তর্জাতিক ফুটবলে খেলোয়াড়দের শাস্তি দিতে লাল ও হলুদ কার্ড দেখান রেফারিরা। তব...

নিউইয়র্কে বারান্দা থেকে মা-মেয়েকে ফেলে দেওয়ার অভিযোগ, মায়ের মৃত্যু

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে একটি অ্যাপার্টমেন্টের বারান্দা থেকে ২৩ বছর বয়সী এক ন...

ঢাবি আইএএসডিএস গোল্ডেন জুবিলি অ্যাওয়ার্ড পেলেন আনদালীব

২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের বিএস (সম্মান) চূড়ান্ত পরীক্...

পাঁচ দশক পেরিয়েও অপ্রতিরোধ্য এফ-১৬

প্রথম আকাশে ওড়ার দীর্ঘ ৫০ বছরের বেশি সময় পার হলেও কিংবদন্তি যুদ্ধবিমান এফ-১৬...

তিস্তার চরাঞ্চলে ভোর নামছে কুয়াশার চাদরে

শরতের শেষভাগেই গাইবান্ধার সুন্দরগঞ্জে অনুভূত হচ্ছে...

দুর্নীতি-অনিয়ম ও সন্ত্রাসের বিরুদ্ধে কোনো ছাড় নয়: ইঞ্জিনিয়ার বকুল

বিএনপির কেন্দ্রীয় কমিটির বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সহ-সম্পাদক এবং নরসিংদী-৫ (র...

আইএমএফের সঙ্গে পাকিস্তানের স্টাফ লেভেল চুক্তি

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সঙ্গে ৭ বিলিয়ন ডলারের বর্ধিত ঋণ সহায়তা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা