খেলা

দুর্দান্ত পাকিস্তান, হোয়াইটওয়াশ জিম্বাবুয়ে

স্পোর্টস ডেস্ক : তৃতীয় টি-টোয়েন্টিতে পাকিস্তানের বিপক্ষে দাঁড়াতেই পারেনি জিম্বাবুয়ে ক্রিকেট দল। আফ্রিকান দলটিকে প্রথমে মাত্র ১২৯ রানে আটকে রেখে পরে ২৮ বল হাতে রেখেই আট উইকেটের জয় নিশ্চিত করেছে পাকিস্তান।

এতে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ হলো জিম্বাবুয়ে। সিরিজের প্রথম দুই টি-টোয়েন্টিতেও দাপুটে জয় পেয়েছিল পাকিস্তান।

সিরিজ জয়ের সঙ্গে অন্য একটা স্বস্তিও খুঁজবে হয়তো পাকিস্তান! নিরাপত্তা নিয়ে অনেকে এখনো প্রশ্ন তুললেও কোনো সমস্যা ছাড়াই জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজটি শেষ হলো। রাওয়ালপিন্ডিতে আজ তৃতীয় টি-টোয়েন্টিতে জিম্বাবুয়েকে বেশি ভোগালেন লেগস্পিনার ওসমান কাদির।

২৭ বছর বয়সী স্পিনার চার ওভারে মাত্র ১৩ রান খরচায় নিয়েছেন ৪ উইকেট। তার দুর্দান্ত বোলিংয়ের বিপক্ষে বড় কোনো জুটি গড়তে না পারা জিম্বাবুয়ে ১২৯ রানের বেশি তুলতে পারেনি। নির্ধারিত ওভারে ৯ উইকেট হারিয়ে এই রান তোলে দলটি। জিম্বাবুয়ের পক্ষে চামু চিবাবাহ সর্বোচ্চ ৩১ রান করেছেন। দ্বিতীয় সর্বোচ্চ ২৮ করেছেন ডোনাল্ড তিরিপানো।

পরে জবাব দিতে নেমে অভিষিক্ত আব্দুল্লাহ শফিক ওপেনিংয়ে ৩৩ বলে ৪১ রান করলে পাকিস্তানের জয়ের কাজটা সহজ হয়ে গেছে। এছাড়া খুশদিল শাহ ১৫ বলে করেছেন ৩৬ রান যাতে ১৫.২ ওভারে মাত্র ২ উইকেট হারিয়েই জয়ের জন্য ১৩০ রান তুলে ফেলে পাকিস্তান। ওয়াসিম কাদিরের হাতে উঠেছে ম্যাচ সেরার পুরস্কার।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

‘বিশ্বকাপ ফাইনালের আগেই আমরা নিঃশেষ হয়ে গিয়েছিলাম’

আন্তর্জাতিক ফুটবলকে চিরবিদায় জানানোর স্মরণীয় রাতে...

রাজনীতির মাঠে নামছেন মেসি!

সবুজ গালিচার জাদুকরী অধ্যায় সাঙ্গ করে আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানি...

বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি

আন্তর্জাতিক ফুটবলে খেলোয়াড়দের শাস্তি দিতে লাল ও হলুদ কার্ড দেখান রেফারিরা। তব...

নিউইয়র্কে বারান্দা থেকে মা-মেয়েকে ফেলে দেওয়ার অভিযোগ, মায়ের মৃত্যু

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে একটি অ্যাপার্টমেন্টের বারান্দা থেকে ২৩ বছর বয়সী এক ন...

ঢাবি আইএএসডিএস গোল্ডেন জুবিলি অ্যাওয়ার্ড পেলেন আনদালীব

২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের বিএস (সম্মান) চূড়ান্ত পরীক্...

পাঁচ দশক পেরিয়েও অপ্রতিরোধ্য এফ-১৬

প্রথম আকাশে ওড়ার দীর্ঘ ৫০ বছরের বেশি সময় পার হলেও কিংবদন্তি যুদ্ধবিমান এফ-১৬...

তিস্তার চরাঞ্চলে ভোর নামছে কুয়াশার চাদরে

শরতের শেষভাগেই গাইবান্ধার সুন্দরগঞ্জে অনুভূত হচ্ছে...

দুর্নীতি-অনিয়ম ও সন্ত্রাসের বিরুদ্ধে কোনো ছাড় নয়: ইঞ্জিনিয়ার বকুল

বিএনপির কেন্দ্রীয় কমিটির বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সহ-সম্পাদক এবং নরসিংদী-৫ (র...

আইএমএফের সঙ্গে পাকিস্তানের স্টাফ লেভেল চুক্তি

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সঙ্গে ৭ বিলিয়ন ডলারের বর্ধিত ঋণ সহায়তা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা