খেলা

চার বিদেশির সঙ্গে সাইফ স্পোর্টিংয়ের  চুক্তি 

স্পোর্টস ডেস্ক : নতুন মৌসুম সামনে রেখে চার বিদেশি ফুটবলারের সঙ্গে চুক্তি সম্পন্ন করেছে সাইফ স্পোর্টিং ক্লাব। ক্লাবটির নতুন চার বিদেশি হলেন-নাইজেরিয়ার এমানুয়েল, কেনেথ, জন ওকোলি ও উজবেকিস্তানের সিরোজুদ্দিন। কয়েকদিন আগেই তারা ঢাকায় এসে দলের সঙ্গে যোগ দিয়েছেন।

১৫ নভেম্বর শুরু হবে সাইফ স্পোর্টিং ক্লাবের প্রাক-মৌসুম প্রস্তুতি। ক্লাবটি ধাপে ধাপে সবাইকে কোভিড-১৯ পরীক্ষা করিয়ে ক্যাম্পে ওঠাচ্ছে। খেলোয়াড়, টেকনিক্যাল স্টাফ ও অন্য কর্মচারীদের করোনো পরীক্ষা করিয়ে ক্যাম্পে ওঠাবে। প্রথম ধাপে তারা নিরাপত্তাকর্মী, বলবয়, বাবুর্চি ও ক্যাম্পের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীর কোভিড-১৯ পরীক্ষা করিয়েছে।

ক্লাবের নতুন বিদেশি কোচ বেলজিয়ামের পল পুটও কয়েকদিন আগে ঢাকায় এসেছেন। ক্লাবটিকে বাংলাদেশ প্রিমিয়ার লিগের দ্বিতীয় পর্বের আগ পর্যন্ত খেলতে হবে জামাল ভূঁইয়াকে ছাড়া।

সাইফের অধিনায়ক ২০ নভেম্বর চলে যাচ্ছেন কলকাতায়। কলকাতা মোহামেডানের সঙ্গে ৫ মাসের চুক্তি হয়েছে তার। এপ্রিলের মাঝামাঝিতে আবার সাইফ স্পোর্টিংয়ে ফিরবেন তিনি।

সান নিউজ/পিডিকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

‘বিশ্বকাপ ফাইনালের আগেই আমরা নিঃশেষ হয়ে গিয়েছিলাম’

আন্তর্জাতিক ফুটবলকে চিরবিদায় জানানোর স্মরণীয় রাতে...

রাজনীতির মাঠে নামছেন মেসি!

সবুজ গালিচার জাদুকরী অধ্যায় সাঙ্গ করে আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানি...

বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি

আন্তর্জাতিক ফুটবলে খেলোয়াড়দের শাস্তি দিতে লাল ও হলুদ কার্ড দেখান রেফারিরা। তব...

নিউইয়র্কে বারান্দা থেকে মা-মেয়েকে ফেলে দেওয়ার অভিযোগ, মায়ের মৃত্যু

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে একটি অ্যাপার্টমেন্টের বারান্দা থেকে ২৩ বছর বয়সী এক ন...

ঢাবি আইএএসডিএস গোল্ডেন জুবিলি অ্যাওয়ার্ড পেলেন আনদালীব

২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের বিএস (সম্মান) চূড়ান্ত পরীক্...

পাঁচ দশক পেরিয়েও অপ্রতিরোধ্য এফ-১৬

প্রথম আকাশে ওড়ার দীর্ঘ ৫০ বছরের বেশি সময় পার হলেও কিংবদন্তি যুদ্ধবিমান এফ-১৬...

তিস্তার চরাঞ্চলে ভোর নামছে কুয়াশার চাদরে

শরতের শেষভাগেই গাইবান্ধার সুন্দরগঞ্জে অনুভূত হচ্ছে...

দুর্নীতি-অনিয়ম ও সন্ত্রাসের বিরুদ্ধে কোনো ছাড় নয়: ইঞ্জিনিয়ার বকুল

বিএনপির কেন্দ্রীয় কমিটির বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সহ-সম্পাদক এবং নরসিংদী-৫ (র...

আইএমএফের সঙ্গে পাকিস্তানের স্টাফ লেভেল চুক্তি

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সঙ্গে ৭ বিলিয়ন ডলারের বর্ধিত ঋণ সহায়তা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা