খেলা

বঙ্গবন্ধু টি-টোয়েন্টি টুর্নামেন্ট প্লেয়ার ড্রাফট ১২ নভেম্বর     

স্পোর্টস ডেস্ক : বিসিবি সভাপতি ঘোষণা দিয়েছিলেন, ১৫ নভেম্বর শুরু হবে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি টুর্নামেন্ট। কিন্তু ১৫ তারিখ নয়, অন্তত ১ সপ্তাহ পিছিয়ে যাচ্ছে টুর্নামেন্টটি। ২২-২৩ তারিখের আগে শুরু করা যাচ্ছে না এই আসরটি। বিসিবি প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন আজ জানিয়েছেন, টুর্নামেন্টের প্লেয়ার্স ড্রাফট অনুষ্ঠিত হবে ১২ নভেম্বর।

মিরপুরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিসিবি প্রধান নির্বাহী বলেন, ‘আপনারা ইতোমধ্যে জেনেছেন যে, আগামীকাল ১২ (বৃহস্পতিবার) নভেম্বর আমরা প্লেয়ার ড্রাফটটা আমরা করব এবং তারপর হয়তো দলগুলো গঠন পরবর্তী কার্যক্রম।’

ড্রাফট কোথায় অনুষ্ঠিত হবে? করোনার মধ্যে কি পদ্ধতিতে হবে ড্রাফট? এ নিয়ে বিসিবি প্রধান নির্বাহী বলেন, ‘ঢাকায় একটা হোটেলে ড্রাফট আয়োজনের চিন্তা রয়েছে আমাদের। সরকারের যে স্বাস্থ্যবিধি বা যে সমস্ত নীতিমালা রয়েছে সেগুলো পালন সাপেক্ষে আমরা এভাবেই পরিকল্পনা করছি। আমরা সংক্ষিপ্ত পরিসরে একটা ড্রাফট ইভেন্ট আয়োজন করব।’

বঙ্গবন্ধু টি-টোয়েন্টি টুর্নামেন্টের ম্যাচগুলো সব অনুষ্ঠিত হবে মিরপুরেই। অন্য কোনো ভেন্যুতে টুর্নামেন্ট আয়োজনের চিন্তা নেই বিসিবির। প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন বলেন, ‘এই মুহূর্তে আমাদের প্লানিংটা মিরপুরকে ঘিরেই করা আছে এবং সে ক্ষেত্রে ফিকশ্চারে আমরা কিছুটা এডজাস্টমেন্ট বা কিছুটা বাড়তি সময়ের প্রযোজন হবে। সেভাবেই আমরা প্ল্যান করছি।’

আপাতত দর্শকহীন একটি টুর্নামেন্টই আয়োজন করার পরিকল্পনা বিসিবির। তবুও সাংবাদিকরা জানতে চেয়েছেন, সীমিত পরিসরে কি দর্শক প্রবেশের অনুমতি দেয়া হবে? জানতে চাইলে নিজামউদ্দিন চৌধুরী সুজন বলেন, ‘এখন পর্যন্ত সরকারের যে গাইডলাইন আছে, সে অনুযায়ী আমাদের দর্শক, সাধারণ দর্শকদের খেলা দেখার ব্যাপারে কিছু সীমাবদ্ধতা রয়েছে। আমরা তারপরও এ ব্যাপারে সরকারের সঙ্গে যোগাযোগ করে যেটা প্র্যাক্টিক্যালি পসিবল এবং ওই সময় যেটা পারমিট করবে সেভাবেই আমরা করব।’

অর্থ্যাৎ, করোনা স্বাস্থ্যবিধির বিষয়ে সরকারের যে গাইডলাইন আছে, এর বাইরে যেতে পারবে না বিসিবি। সে অনুযায়ী, দর্শকহীন স্টেডিয়ামেই অনুষ্ঠিত হবে এবারের বঙ্গবন্ধু টি-টোয়েন্টি টুর্নামেন্ট।

সান নিউজ/পিডিকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

‘বিশ্বকাপ ফাইনালের আগেই আমরা নিঃশেষ হয়ে গিয়েছিলাম’

আন্তর্জাতিক ফুটবলকে চিরবিদায় জানানোর স্মরণীয় রাতে...

রাজনীতির মাঠে নামছেন মেসি!

সবুজ গালিচার জাদুকরী অধ্যায় সাঙ্গ করে আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানি...

বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি

আন্তর্জাতিক ফুটবলে খেলোয়াড়দের শাস্তি দিতে লাল ও হলুদ কার্ড দেখান রেফারিরা। তব...

গাজায় ধ্বংসস্তূপের মাঝে বেঁচে থাকার সংগ্রাম

ইসরায়েলি চেকপয়েন্টে স্বামী নিখোঁজ হওয়ার পর থেকেই চরম অনিশ্চয়তা, অভাব আর একাক...

তিনশ মানুষের ছোট্ট গ্রামে বৈশ্বিক টুর্নামেন্ট

উত্তর ফ্রান্সের লিট্রেস (Liettres) নামের একটি ছোট্ট গ্রাম। জনসংখ্যা মাত্র তিন...

কিশোর-শিশুরাই আগামীর দেশ পরিচালনা করবে

‘সন্তান কোথায় যায়, কার সঙ্গে মেশে, সে বিষয়ে...

সুন্দরবনে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

সুন্দরবনে বাংলাদেশ কোস্ট গার্ডের বিশেষ অভিযানে বিপ...

মহাখালীতে দাঁড়িয়ে থাকা এসি বাসে আগুন

রাজধানীর মহাখালী বাস টার্মিনালের পাশে দাঁড়িয়ে থা...

শিক্ষার্থীদের ভর্তি সহায়তায় ছাত্রদলের সেবাকেন্দ্র স্থাপন

লক্ষ্মীপুর পলিটেকনিক ইনস্টিটিউটে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং এ চান্স প্রাপ্ত শিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা