খেলা

টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়েও সাকিবের রাজত্ব

ক্রীড়া ডেস্ক : নিষেধাজ্ঞার খড়্গ কাটিয়ে একের পর এক চমক দেখাচ্ছেন সাকিব আল হাসান। ভারমুক্ত হয়ে দেশে ফিরেছেন রাজার মতোই। ফিরেই পেয়েছেন হারানো সিংহাসন। ওয়ানডে ক্রিকেটে বিশ্বসেরা অলরাউন্ডারের সাম্রাজ্য দখলে নিয়েছেন বাংলার ক্রিকেটের বরপুত্র সাকিব আল হাসান।

আইসিসির প্রকাশিত ওয়ানডে অলরাউন্ডার র‍্যাঙ্কিংয়ে শীর্ষস্থানের পর এবার স্বল্প দৈর্ঘ্যের ফরমেট টি-টোয়েন্টিতে দ্বিতীয় স্থানে নেমে এলেন সাকিব। আইসিসি প্রকাশিত টি টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে ২৬৮ রেটিং পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে অবস্থান তার। এই তালিকায় শীর্ষে আফগানিস্তানের অলরাউন্ডার মোহাম্মদ নবী। তার রেটিং পয়েন্ট ২৯৪।

নিষিদ্ধ হবার সময় সাকিবের রেটিং পয়েন্ট ছিলো ৩৫৫। নিষেধাজ্ঞার এক বছরে সাকিবের ৮৭ রেটিং পয়েন্ট কেটেছে আইসিসি। অথচ ওয়ানডেতে সাকিবের রেটিং পয়েন্ট ছিলো ৩৯৪। সেখানে পয়েন্ট কেটেছিলো মাত্র ২১। তবে টি-টোয়েন্টিতে সাকিবের নিকটতম প্রতিদ্বন্দ্বীরা আহামরি পারফরম্যান্স না করলেও এই ফরমেটে যেন একটু পয়েন্ট কেটে নিয়েছে আইসিসি।

এর আগে আইসিসির প্রকাশিত ওয়ানডে অলরাউন্ডার র‍্যাঙ্কিংয়ে ৩৭৩ রেটিং পয়েন্ট নিয়ে চূড়ায় উঠেছেন তিনি। সাকিবের ফিরে আসাকে যা করেছে আরো রঙিন। আনন্দের মাত্রাকে করেছে দ্বিগুণ।

এছাড়া এক বছর পর মাঠে ফিরেই ফিটনেস পরীক্ষাতেও বাজিমাত করছেন সাকিব। ছাপিয়ে গেছেন সবাইকে। সর্বোচ্চ স্কোর গড়ে ফিটনেস পরীক্ষার বৈতরণী পার হয়েছেন এই বিশ্বসেরা ওয়ানডে অলরাউন্ডার।

নিষেধাজ্ঞার কারণে এক বছর আগে ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আইসিসি সব রকম র‍্যাঙ্কিং থেকে সরিয়ে ফেলেছিলো সাকিবের নাম। নিষেধাজ্ঞা শেষে আবারো নিজের স্বরূপে ফিরেছেন সাকিব। এখন অপেক্ষা শুধু মাঠের নামার।

সান নিউজ/এম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নিখোঁজ মিরাজ শেখ : গুম সংস্কৃতি ফিরে আসার আশংকা

।। এম. গোলাম মোস্তফা ভুইয়া।। যখন আর্ন্তজাতিক গুম দিবস পালিত হচ্ছে সারা...

এলোমেলো নোঙর, ঝুঁকিপূর্ণ নৌরুট-

*মুন্সীগঞ্জ–নারায়ণগঞ্জ নৌপথে প্রশাসনের নির্দেশনা মানছে না সিমেন্ট কারখা...

রাজশাহীতে এক হাজার তালগাছের চারা রোপণ কর্মসূচির উদ্বোধন

দেশজুড়ে ক্রমবর্ধমান বজ্রপাত প্রতিরোধ এবং জলবায়ু ও...

হবিগঞ্জের মাধবপুর মুক্তিযোদ্ধা চত্বর থেকে জাতীয় চার নেতার মুরাল অপসারণ

হবিগঞ্জের মাধবপুর উপজেলার ঢাকা সিলেট মহাসড়কের জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্বর থেক...

ফুলবাড়ীতে প্যানেল চেয়ারম্যান এর অপসারণের দাবি

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার কাজিহাল ইউনিয়নের প্যানে...

হবিগঞ্জের মাধবপুর মুক্তিযোদ্ধা চত্বর থেকে জাতীয় চার নেতার মুরাল অপসারণ

হবিগঞ্জের মাধবপুর উপজেলার ঢাকা সিলেট মহাসড়কের জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্বর থেক...

গুম-খুন, জুলাই শহীদ ও আহত পরিবারকে সরকারি চাকরি

গুম-খুনের শিকার এবং জুলাই অভ্যুত্থানে শহীদ ও আহত পরিবারের ৭৪ সদস্যকে চাকরির ন...

শ্রীনগরের উমপাড়ায় শুরু হলো ‘তৈ তৈ রেস্তোরাঁ এন্ড পার্টি সেন্টার’

*পদ্মা ও আড়িয়াল বিলের তাজা মাছ, দেশি হাঁসের নানা পদ—ভোজনরসিকদের জন্য নত...

রাতের আঁধারে সাবেক সচিবের জায়গা দখলের অভিযোগ

নোয়াখালীর কবিরহাট উপজেলায় সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব মো.ইসমা...

ফুলবাড়ীতে প্যানেল চেয়ারম্যান এর অপসারণের দাবি

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার কাজিহাল ইউনিয়নের প্যানে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা