খেলা

নেপালের বিপক্ষে জয়ের তৃষ্ণায় ‘বেপরোয়া’ জামাল ভূঁইয়ারা

ক্রীড়া প্রতিবেদক : ফুটবলে নেপালের বিপক্ষে বাংলাদেশের অতীতটা সুখকর; কিন্তু নিকট অতীত নয়। সর্বশেষ দুটি ম্যাচই হিমালয়ের দেশের কাছে হেরেছে লাল-সবুজ জার্সিধারীরা।

বাংলাদেশের ফুটবলারদের কাছে যা অস্বস্থিকর। আন্তর্জাতিক ফিফা ফ্রেন্ডলি সিরিজে নেপালকে হারিয়ে জয়ে ফিরতে দৃঢ় প্রতিজ্ঞ বাংলাদেশ। সিরিজ শুরুর একদিন আগে সব খেলোয়াড়ের মনের জিদটার কথা জানিয়ে দিলেন অধিনায়ক জামাল ভূঁইয়া।

নেপালের বিপক্ষে দুই ম্যাচের সিরিজ নির্ধারণের পর থেকে অধিনায় জামাল ভূঁইয়া যতবার গণমাধ্যমে কথা বলেছেন ততবারই তার মধ্যে দেখা গেছে জয়ের তৃষ্ণা। বৃহস্পতিবার ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনেও বললেন তার এবং সতীর্থদের জয়ের লক্ষ্যের কথা।

জামাল ভূঁইয়া নেপালের বিপক্ষে ম্যাচ দুটি নিয়ে বলেছেন, ‘সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আমাদের ম্যাচে ফেরা। সর্বশেষ ৮ মাস আমরা কোনো ম্যাচ খেলিনি। ম্যাচে ফিরে একজন খেলোয়াড় হিসেবে আমি জিততে চাই। প্রত্যেকেই ম্যাচ দুটি জিততে চায়। আপনাদের মিডিয়াও ম্যাচটি জিততে চায়। খেলোয়াড়রা জিততে চায়, বাংলাদেশের মানুষ জিততে চায়। শুক্রবারের ম্যাচে আমাদের দৃষ্টি থাকবে ভালো খেলার দিকে। আর ব্যক্তিগতভাবে আমার মাথায় আছে শেষ দুই ম্যাচ নেপালের কাছে হেরেছি। তাই খেলেতে নামলে মাথার মধ্যে প্রতিশোধের একটা নেশা কাজ করে। তাই আমরা নেপালের বিপক্ষে জিততে চাই।’

কোচ জেমি ডে দীর্ঘদিন নেপালের বিপক্ষে ম্যাচ দিয়ে দীর্ঘদিন পর ফুটবলে ফিরতে পারাটাকে গুরুত্ব দিয়েছেন। তিনি ম্যাচের জয়-পরাজয় নিয়ে চিন্তিত নন কোচ। জেমি ডে বলেছেন, ‘আমি জয় পেতে পছন্দ করি। তবে জয়-পরাজয় নিয়ে চিন্তিত নই। সামনে আমাদের কাতারের বিপক্ষে ম্যাচ। সে ম্যাচের জন্য আমাদের প্রস্তুত হতে হবে।’

সান নিউজ/এম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মোংলা বন্দরে ১৫৩৮ কোটি টাকার চ্যানেল সংরক্ষণ ড্রেজিং প্রকল্প শুরু

দেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্রবন্দর মোংলা চ্যানেলের নাব্যতা ধরে রাখতে এবার শুরু...

বোয়ালমারীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

"উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ" প্রতিপাদ্যকে সামনে রেখ...

বাংলাদেশে গ্যাসের নতুন আশা: ৪ ট্রিলিয়ন ঘনফুটের সম্ভাবনা

দেশের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা পূরণে দেশীয় গ্যাস অনুসন্ধানে বড় উদ্যোগ নি...

রপ্তানিতে সুখবর, ৪৩ খাতে নগদ প্রণোদনা অব্যাহত

দেশের রফতানি খাতকে আরও গতিশীল রাখতে ৪৩টি পণ্য ও সেবা খাতে নগদ প্রণোদনা অব্যাহ...

মোংলা বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত  

বঙ্গোপসাগরে সৃষ্ট মৌসুমি নিম্নচাপের প্রভাবে মোংলা সমুদ্রবন্দরসহ সমগ্র উপকূলীয়...

নিরপেক্ষ নির্বাচনে এসেছে সরকার, তাই দায়বদ্ধতা আছে: রিজভী

বর্তমান সরকার জোর করে ক্ষমতায় আসে নাই, একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনে...

সাভারে এনসিপির সমাবেশে বিস্ফোরণ: মামলা, গ্রেপ্তার ২

সাভারে জাতীয় নাগরিক কমিটির (এনসিপি) পদযাত্রা কর্মসূচি শেষে সমাবেশ চলাকালে বিস...

দুর্দান্ত প্রত্যাবর্তনে কোয়ার্টারে আর্জেন্টিনা

বিশ্বকাপের শেষ ষোলোতে এক রোমাঞ্চকর লড়াইয়ে মিশরকে ৩-২ গোলে হারিয়ে কোয়ার্টার ফা...

মোংলায় বৈরী আবহাওয়া, দুর্ভোগে উপকূলের খেটে খাওয়া মানুষ 

বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর লঘুচাপ ও সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে মোংলা সমুদ্র বন্...

শিলই ইউনিয়নে পদ্মার ভাঙন: টেকসই বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন  

পদ্মা নদীর অব্যাহত ভাঙনে মুন্সীগঞ্জের শিলই ইউনিয়নের বিস্তীর্ণ জনপদ চরম হুমকি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা