খেলা

সাকিবের মুক্তি নিয়ে মুশফিকের আবেগঘন স্ট্যাটাস

ক্রীড়া ডেস্ক : এক বছরের নিষেধাজ্ঞা থেকে মুক্ত টাইগারদের ‘সুপারম্যান’ সাকিব আল হাসান। সাজঘরে দুই হাত বাড়িয়ে এই বিশ্বসেরা অলরাউন্ডারকে স্বাগত জানাতে প্রস্তুত বাংলাদেশ দল। সাকিব এই মুক্তির দিনে তাকে কাছে পাচ্ছে না তার টাইগার সতীর্থরা। কারণ এখন তিনি যুক্তরাষ্ট্রে পরিবারকে সময় দিচ্ছেন।

নভেম্বরের শুরুতে তিনি ফিরবেন বলে জানা গেছে। ১৫ নভেম্বর টি-টোয়েন্টি টুর্নামেন্ট দিয়েই ক্রিকেটে ফিরবেন বলে বিসিবি সূত্র জানিয়েছে। এদিকে সাকিবের প্রত্যাবর্তনের অপেক্ষায় মুশফিক-মোস্তাফিজরা এখন ব্যাকুল।

সাকিবকে সামনে না পেয়ে সোশ্যাল মিডিয়ায় আবেগঘন বার্তা দিয়েছেন তার প্রিয় সতীর্থ উইকেটকিপার ব্যাটসম্যান মুশফিকুর রহিম। সাকিবের সঙ্গে বাংলাদেশ দলের প্রতিনিধিত্ব করার স্মৃতি রোমন্থন করলেন মুশফিক।

বুধবার (২৮ অক্টোবর) নিজের ফেসবুক অ্যাকাউন্টে মুশফিক লিখেছেন– ‘আমরা একসঙ্গে ক্যারিয়ার শুরু করেছিলাম কৈশোরে। আর পেছনে ফিরে তাকাতে হয়নি। গত বছর যখন জানলাম আমরা এক বছর ড্রেসিংরুম ভাগাভাগি করতে পারব না, এটি আমাদের জন্য অনেক বড় ধাক্কা ছিল। আমাদের কত স্মরণীয় স্মৃতি জমা আছে, আমরা ভালো সময়গুলো একসঙ্গে ভাগাভাগি করে নিই। আবার কঠিন সময়ে এক অপরের পাশে দাঁড়াই।’

মুশফিক আরও লিখেছেন– ‘খুব ভালো লাগছে একটা বছর শেষ হয়েছে। আবার আমরা একসঙ্গে মাঠে নামব। তুমি সবসময়ই চ্যাম্পিয়ন হয়ে ফিরেছ। তোমার সঙ্গে আরও ম্যাচজয়ী জুটি গড়া আর জাতিকে আরও আনন্দের উপলক্ষ এনে দিতে তর সইছে না!’

সান নিউজ/এম/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে মার্কেটের ছাদ থেকে পড়ে নারীর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারী পৌরসদর বাজারে একটি মার্কেটের দোতলার ছাদ থেকে পড়ে অজ্ঞাতনা...

মুন্সীগঞ্জে ওরাল কলেরা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

মুন্সীগঞ্জ সদর উপজেলায় ওরাল কলেরা ভ্যাকসিন টিকাদান ক্যাম্পেইন শুরু হয়েছে। কলে...

বোয়ালমারীতে দাম্পত্য কলহের জেরে যুবকের আত্মহত্যা

ফরিদপুরের বোয়ালমারীতে দাম্পত্য কলহের জেরে ইলিয়াস শেখ (৪৩) নামের এক ব্যক্তি আত...

দীঘিনালায় ২০০পিস ইয়াবাসহ আটক ৩

খাগড়াছড়ির দীঘিনালায় পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক ক...

খাগড়াছড়িতে তিনঘণ্টা বৃষ্টি পাতের ফলে নিম্নাঞ্চল প্লাবিত

মধ্যেরাতে হঠাৎ করে টানা তিনঘন্টা বৃষ্টিপাতের ফলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাব...

বোয়ালমারীতে দাম্পত্য কলহের জেরে যুবকের আত্মহত্যা

ফরিদপুরের বোয়ালমারীতে দাম্পত্য কলহের জেরে ইলিয়াস শেখ (৪৩) নামের এক ব্যক্তি আত...

৪৮ গ্রাহকের সোয়া কোটি টাকা আত্মসাতের রহস্য উদ্ঘাটন

লক্ষ্মীপুরে ডাচ্-বাংলা ব্যাংকের এজেন্ট ব্যাংকিংয়ের ৪৮ গ্রাহকের প্রায় সোয়া কোট...

পিরোজপুরে জেলা রাজস্ব সভা অনুষ্ঠিত

পিরোজপুর জেলা প্রশাসনের আয়োজনে জেলা রাজস্ব সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার জেলা...

নোয়াখালীতে তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ১ 

নোয়াখালীর হাতিয়ায় তৃতীয় শ্রেণির এক ছাত্রীকে ফার্মেসি দোকানে ডেকে নিয়ে ধর্ষণের...

শিবচর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান দেলোয়ার আটক

মাদারীপুরের শিবচর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক ভাইস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা