খেলা

ইরফান পাঠানের প্রথম লুকেই বলিউডে তোলপাড়

বিনোদন ডেস্ক : ভারতের জাতীয় ক্রিকেট দলের সাবেক তারকা ক্রিকেটার ইরফান পাঠানের অভিষেক হতে যাচ্ছে সিনেমার রঙিন দুনিয়ায়। মুক্তির অপেক্ষায় থাকা তামিল সিনেমা ‘কোবরা’তে অভিনয় করেছেন ক্রিকেট থেকে অবসর নেওয়া এই তারকা।

বিষয়টি বলিউডপ্রেমী ও ইরফানের ভক্তদের জন্য বেশ উত্তেজনার বিষয়। মঙ্গলবার (২৭ অক্টোবর) ইরফান খানের ৩৬তম জন্মদিন উপলক্ষে এ সিনেমার একটি পোস্টার শেয়ার করা হয়েছে। যেখানে দেখা যায় কালো টি-শার্ট পরিহিত অবস্থায় ক্ষিপ্র দৃষ্টিতে তাকিয়ে রয়েছেন এই তারকা ক্রিকেটার। সেই লুক বেশ প্রশংসিত হয়েছে। সিনেমাটির পরিচালক অজয় জ্ঞানামুথু। এখানে ফরাসি ইন্টারপোল অফিসার আসলান ইলমাজ চরিত্রে অভিনয় করবেন ইরফান।

সিনেমাটিতে প্রধান চরিত্রে দেখা যাবে ভারতীয় তারকা অভিনেতা বিক্রমকে। গুঞ্জন রয়েছে বিক্রমকে ‘কোবরা’ সিনেমায় ২০টিরও বেশি লুকে দেখা যাবে। চলতি বছরের জুন-জুলাইয়ে সিনেমাটি মুক্তি দেওয়ার পরিকল্পনা ছিল। কিন্তু করোনা এসে মুক্তির সব পরিকল্পনা নষ্ট করে দেয়। সিনেমাটির কাস্ট এবং ক্রুরা চলতি বছরের মার্চ মাসে রাশিয়ায় শুটিং করছিলেন। করোনার প্রাদুর্ভাবের কারণে তারা দেশে ফিরে যেতে বাধ্য হয়েছিলেন পুরো কাজ শেষ না করেই।

শুটিং শেষ করতে চেন্নাই এবং রাশিয়ার বেশ কয়েকটি জায়গায় যাওয়ার নতুন পরিকল্পনা করা হয়েছে। এই বছরের শেষের দিকেই সিনেমার সকল কাজ শেষ করতে চাইছেন সিনেমাটির পরিচালক।

সান নিউজ/এম/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

টঙ্গীতে যুবককে কুপিয়ে হত্যা

গাজীপুরের টঙ্গীতে পূর্বশত্রুতার জেরে জয় (২৩) নামে এক যুবককে এলোপাতাড়ি কুপিয়ে...

টানা তৃতীয় দফায় কমল স্বর্ণের দাম

দেশের বাজারে টানা তৃতীয় দফায় কমেছে স্বর্ণের দাম। এবার প্রতি ভরিতে সর্বোচ্চ ২...

রাজশাহীতে ডেঙ্গুতে নারীর মৃত্যু, নতুন ভর্তি ৩৩

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত এক নারীর মৃত্যু হয়েছে।...

চট্টগ্রাম ও সিলেটে ভারী বর্ষণের আভাস

উত্তর আন্দামান সাগর ও তৎসংলগ্ন মিয়ানমার উপকূলে অবস্থানরত গভীর নিম্নচাপটি মিয়া...

প্রধানমন্ত্রীর সফর নিয়ে ধীরস্থির অবস্থান

প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নিয়ে কোনো ধরনের তাড়াহুড়োর প্রয়োজন নেই বল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা