খেলা

নিষেধাজ্ঞা মুক্ত সাকিব আল হাসান

আন্তর্জাতিক ডেস্ক : বাংলাদেশের ক্রিকেটকে আন্তর্জাতিক অঙ্গন আরও উজ্জ্বল করতে কোন কার্পণ্য করবো না। নিজের সেরা খেলাটা উপহার দিয়ে যাব। মঙ্গলবার (২৭ অক্টোবর) সন্ধ্যায় নিউইয়র্কে এক শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে সাকিব এসব কথা বলেন। বিসিবির নির্দেশ অনুযায়ীই মাঠে নামব। এ ব্যাপারে বিসিবির সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগও রয়েছে।

বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান আইসিসির নিষেধাজ্ঞা মুক্ত হয়েই আগামী ১ নভেম্বর ঢাকায় টি-টোয়েন্টি ক্রিকেট দিয়ে মাঠে নামবেন। প্রতিটি ম্যাচে বাংলাদেশকে জয়ী করতে নিজের সর্বাত্মক চেষ্টা অব্যাহত রাখবেন সাকিব।

এক বছর ক্রিকেট থেকে দুরে থাকার পর আবার ফিরছেন, এমন প্রশ্নের উত্তরে? হেসে সংক্ষেপে তিনি উত্তর দেন, ভালো লাগছে। দোয়া করবেন, যেনো দেশের জন্যে ভালো খেলতে পারি। চেষ্টা সবসময়ই থাকবে। প্রবাসী বাংলাদেশীরা সাকিবের প্রত্যাবর্তনকে শুভ কামনা জানিয়েছেন। গত একটি বছর যে কারণে জীবন থেকে চলে গেলো, সে বিষয়ে এক প্রশ্নের জবাবে সাকিব বলেন, আমার মতো ভুল যেনো কেউ না করে।

আইসিসির নির্দেশনা অনুযায়ী ২৮ অক্টোবর পর্যন্ত মাঠে নিষিদ্ধ ছিলেন সাকিব। ক্রিকেটের কোন সূচী না থাকায় স্ত্রী-সন্তানের সাথে যুক্তরাষ্ট্রের উইসকনসিনে কাটালেন সাকিব। ক্রিকেটে পুনরায় প্রত্যাবর্তন উপলক্ষে নিউইয়র্কের বিনোদন সংস্থা শোটাইম মিউজিক এই শুভেচ্ছা বিনিময়ের আয়োজন করে।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

‘বিশ্বকাপ ফাইনালের আগেই আমরা নিঃশেষ হয়ে গিয়েছিলাম’

আন্তর্জাতিক ফুটবলকে চিরবিদায় জানানোর স্মরণীয় রাতে...

রাজনীতির মাঠে নামছেন মেসি!

সবুজ গালিচার জাদুকরী অধ্যায় সাঙ্গ করে আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানি...

বিজিবির বীরত্বে বিএসএফের পিছুটান, ফের পুশইনের চেষ্টা ব্যর্থ

পঞ্চগড়ের বোদা উপজেলার বড়শশী ইউনিয়নের মালকাডাঙ্গা স...

হিমবাহ গলে বিপর্যয়ের মুখে নিউজিল্যান্ড

বৈশ্বিক উষ্ণায়ন ও জলবায়ু পরিবর্তনের মারাত্মক প্রভাবে দক্ষিণ প্রশান্ত মহাসাগ...

ইউরোপমুখী নিঃসঙ্গ অভিবাসী শিশুর সংখ্যা বাড়ছে

২০২৫ সালে একা বা অভিভাবকহীন অবস্থায় ইউরোপে পৌঁছানো আশ্রয়প্রার্থী শিশুর সংখ্যা...

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর ২০২৬ সালের তালিকায়...

রাশিয়ার রাতভর ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনে ৫ শিশুসহ ২৮ জন নিহত

ইউক্রেনের উত্তরাঞ্চলীয় প্রদেশ চেরনিহিভসহ দেশটির বিভিন্ন এলাকায় রাতভর ড্রোন ও...

৭৫ এ থামলেন নানা পাটেকার

উপমহাদেশের অন্যতম জনপ্রিয়, হিন্দি সিনেমার অভিনেতা...

মোস্তাফিজদের ম্যাচ কাদের সঙ্গে, কবে ও কখন?

সংযুক্ত আরব আমিরাতের ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা