খেলা

সাহা-ওয়ার্নার বিস্ফোরণ ঘটালেন দুবাইয়ে

স্পোর্টস ডেস্ক : সুযোগ পেয়ে ইঙ্গিত দিয়েছিলেন আবুধাবিতে, আর বিস্ফোরণ ঘটালেন দুবাইয়ে। ঋদ্ধিমান সাহা বুঝিয়ে দিলেন, ‍বেঞ্চে বসিয়ে রেখে সানরাইজার্স হায়দরাবাদ কী ভুল করেছে! এই উইকেটকিপার ব্যাটসম্যান ওপেনিংয়ে নেমে দিল্লি ক্যাপিটালস বোলারদের নিয়ে আক্ষরিক অর্থেই খেললেন। খোলস ভেঙে ডেভিড ওয়ার্নারও যোগ হাজির হলেন বিধ্বংসী রূপে। যে দিল্লির পেস আক্রমণ ভীতি ছড়িয়ে আসছে গোটা আইপিএলে, তাদের বিপক্ষেই সাহা-ওয়ার্নার মিলে ৬ ওভারে নিলেন ৭৭ রান!

দুর্দান্ত সেই শুরু কাজে লাগিয়ে টস হেরে ব্যাটিংয়ে নামা হায়দরাবাদ নির্ধারিত ২০ ওভারে মাত্র ২ উইকেট হারিয়ে স্কোরে জমা করে ২১৯ রানের বিশাল সংগ্রহ। সাহা ৪৫ বলে ১২ চার ও ২ ছক্কায় খেলেন ৮৭ রানের টর্নেডো ইনিংস। সমান তালে লড়ে ওয়ার্নার ৩৪ বলে ৮ বাউন্ডারি ও ২ ছক্কায় খেলেন ৬৬ রানের বিধ্বংসী ইনিংস। কঠিন লক্ষ্যের সামনে শুরুতেই খেই হারানো দিল্লি ১৯ ওভারে মাত্র ১৩১ রানে গুটিয়ে গিয়ে হেরেছে ৮৮ রানে।

এই জয়ে হায়দরাবাদ টিকে থাকলো আইপিএলে। ১২ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে উঠে এসেছে তারা পয়েন্ট টেবিলের ষষ্ঠ স্থানে। অন্যদিকে ১৪ পয়েন্ট নিয়ে দিল্লি তৃতীয় স্থানে।‍

মঙ্গলবার রাতে দুবাই স্টেডিয়ামে ওয়ার্নার-সাহা যেভাবে মারতে চেয়েছেন, বলে সেভাবেই লেগেছে ব্যাট। যেহেতু হারলেই বিদায়ঘণ্টা বেজে যাবে, তাই শুরু থেকেই ছিল আক্রমণাত্মক। জয়ের ভিতটা গড়ে ফেলে তারা উদ্বোধনী জুটিতেই। চার-ছক্কার বৃষ্টিতে ৯.৪ ওভারে ওপেনিং জুটি থেকে হায়দরাবাদ পায় ১০৭ রান।

রবিচন্দ্রন অশ্বিনকে রিটার্ন ক্যাচ দিয়ে হাফসেঞ্চুরি পূরণ করে ওয়ার্নার প্যাভিলিয়নে ফিরলেও সাহার ব্যাট থামেনি। ফিফটির পর সেঞ্চুরির দিকেও এগিয়ে যাচ্ছিলেন ‍এই উইকেটকিপার ব্যাটসম্যান। তবে ১১ রান দূরে থাকতে তাকে থামান আনরিখ নর্কিয়া। ৮৭ রান করে শ্রেয়াস আইয়ারের হাতে ধরা পড়েন সাহা।

ওয়ান ডাউনে নেমে মনিশ পান্ডে আবারও আলো ছড়িয়েছেন। ৩১ বলে ৪ বাউন্ডারি ও ১ ছক্কায় তিনি অপরাজিত থাকেন ৪৪ রানে। কেন উইলিয়ামসন ১০ বলে অপরাজিত থাকেন ১১ রানে।

হায়দরাবাদ ব্যাটসম্যানদের তাণ্ডবের দিনে নর্কিয়া ৪ ওভারে ৩৭ রান দিয়ে পেয়েছেন ১ উইকেট। অন্য উইকেটটি পাওয়া অশ্বিন ৩ ওভারে খরচ করেছেন ৩৫ রান। তবে দলের সবচেয়ে খরুচে বোলার কাগিসো রাবাদা ৪ ওভারে দিয়েছেন ৫৪ রান!

২২০ রানের কঠিন লক্ষ্যে শুরুতেই দিল্লি হারায় শিখর ধাওয়ানের (০) উইকেট। ব্যর্থতার মিছিলে যোগ দেন মার্কাস স্টোইনিস (৫) ও শিমরন হেটমায়ার (১৬)। তাদের বিদায়ের পর আজিঙ্কা রাহানেও (২৬) প্যাভিলিয়নে ফিরলে ৫৫ রানে ৫ উইকেট নেই দিল্লির। অধিনায়ক শ্রেয়াস আইয়ারও (৭) পারেননি কিছু করতে। ব্যাটিং ব্যর্থতায় সর্বোচ্চ ৩৬ রানের ইনিংস খেলেন ঋষভ পান্ত।

রশিদ খানের ঘূর্ণিতেই কুপোকাত দিল্লি। এই স্পিনার ৪ ওভারে মাত্র ৭ রান দিয়ে নিয়েছেন ৩ উইকেট। ২টি করে উইকেট নিয়েছেন সন্দীপ শর্মা ও টি নাটারঞ্জন।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা