খেলা

মেসির ইচ্ছাকে প্রাধান্য নয় : বার্সা প্রেসিডেন্ট

স্পোর্টস ডেস্ক :

নতুন মৌসুম শুরুর আগেই স্প্যানিশ ক্লাব বার্সেলোনা ছাড়ার তীব্র ইচ্ছার কথা জানিয়েছিলেন আর্জেন্টাইন সুপার ষ্টার ফুটবল জাদুকর লিওনেল মেসি। কিন্তু চুক্তির নানান শর্ত বের করে তাকে আটকে রেখেছে বার্সা টিম ম্যানেজম্যান্ট। বিশেষ করে ক্লাবের প্রেসিডেন্ট জোসেফ মারিয়া বার্তেমেউ রীতিমতো মেসির মুখোমুখি অবস্থানে দাঁড়িয়ে যান।

বার্সা প্রেসিডেন্ট তখনই জানতেন, মেসির ইচ্ছাকে প্রাধান্য না দেয়ায় অনেক সমালোচনা সইতে হবে তাকে। তবে ক্লাবের বৃহত্তর সার্থের কথা চিন্তা করেই অমন সিদ্ধান্ত নেয়া হয়েছিল- এমনটাই জানালেন বার্তেমেউ। তার মতে, বার্সেলোনার হয়ে মেসির এখনও অনেক দেয়ার বাকি আছে। মেসির ক্লাব ছাড়তে চাওয়ার ঘটনাটি পুরো ফুটবল বিশ্বের আলোচনার প্রধান বিষয়ে রূপ নিয়েছিল। আর্জেন্টাইন সুপারস্টারের মতে, তিনি ফ্রি-তেই যোগ দিতে পারতেন কোনো ক্লাবে। আর বার্সেলোনা ম্যানেজম্যান্ট সাফ জানিয়ে দেয়, বাই আউট ক্লজের ৭০০ মিলিয়ন ইউরো দিলেই কেবল তাকে নিতে পারবে অন্য কোনো ক্লাব। এমতাবস্থায় দুই পক্ষের মুখোমুখি অবস্থান একপর্যায়ে আইনি লড়াইয়ের দিকে এগুতে থাকে। কিন্তু নিজের শৈশবের ক্লাবের বিরুদ্ধে আদালতে যেতে রাজি ছিলেন না মেসি। তাই রাজি হয়েছেন ২০২০-২১ মৌসুমটিও বার্সেলোনায় থেকে যেতে। তবে মেসি তখনই বলেছিলেন, ‘বার্তেমেউ নিজের কথা রাখেনি।’

এ বিষয়ে গত মাসদুয়েক ধরেই চলছে নানান আলোচনা। সবশেষ এই সোমবার বার্তেমেউ বললেন, ‘নতুন প্রজেক্টের অংশ হিসেবে আমাদের প্রথম গুরুত্ব ছিলো মেসিকে ক্লাবে রাখা। তাই তার ক্লাব ছাড়ার বিষয়ে কোনো আলোচনাই শুরু করতে চাইনি।’ তিনি আরও যোগ করেন, ‘মেসির ক্লাব ছাড়ার বিষয়টি আটকে দেয়ার দোষে অপরাধী করা হয় আমাকে। বলা হয়, নিজেদের ব্যর্থতা ঢাকতে এমনটা করেছি। আসলে, না। আমরা ক্লাবের স্বার্থ আগে দেখেছি এবং আমাদের প্রতিদ্বন্দ্বীর শক্তি বাড়িয়ে দিতে চাইনি। সমালোচিত হবো জেনেও সিদ্ধান্তটা আমরা নিয়েছি।’এসময় ভক্ত-সমর্থকদের মনের অবস্থা বুঝতে পারছেন জানিয়ে বার্সা প্রেসিডেন্ট বলেন, ‘আমি প্রত্যেকের অবস্থানটা বুঝতে পারছি, সহানুভূতি থাকা জরুরি। মেসির বিষয়ে রাগ হওয়াই স্বাভাবিক। কারণ পরাজয় মেনে নেয়া ভালো নয়। তবে সে যে ক্লাব ছাড়তে চায়, এটি জানানোর ডেডলাইন দেয়া ছিল। সে এর মধ্যে জানায়নি। এছাড়া বার্সার সবাই চাই, সে যেনো এখানেই অবস্র নেয়।’

সান নিউজ/পিডিকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

‘বিশ্বকাপ ফাইনালের আগেই আমরা নিঃশেষ হয়ে গিয়েছিলাম’

আন্তর্জাতিক ফুটবলকে চিরবিদায় জানানোর স্মরণীয় রাতে...

রাজনীতির মাঠে নামছেন মেসি!

সবুজ গালিচার জাদুকরী অধ্যায় সাঙ্গ করে আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানি...

বিজিবির বীরত্বে বিএসএফের পিছুটান, ফের পুশইনের চেষ্টা ব্যর্থ

পঞ্চগড়ের বোদা উপজেলার বড়শশী ইউনিয়নের মালকাডাঙ্গা স...

গাজায় ধ্বংসস্তূপের মাঝে বেঁচে থাকার সংগ্রাম

ইসরায়েলি চেকপয়েন্টে স্বামী নিখোঁজ হওয়ার পর থেকেই চরম অনিশ্চয়তা, অভাব আর একাক...

ফিলিস্তিন সংকটে মুসলিম বিশ্বের নিষ্ক্রিয়তা লজ্জাজনক : আবদুল মালিক আল-হুথি

ইসরায়েলের বিরুদ্ধে ফিলিস্তিনিদের ‘আল-আকসা তুফান’ অভিযানকে দখলদারি...

বাজার থেকে কেনা ডিম আসল কিনা, বুঝবেন যেভাবে

সামাজিক যোগাযোগমাধ্যমে সম্প্রতি ‘নকল’ বা ‘প্লাস্টিকের ডিম&r...

বিকেলে শহীদ আবরার ফাহাদের পরিবারের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নির্যাতনে নিহত বাংলাদেশ প...

ইউরোপমুখী নিঃসঙ্গ অভিবাসী শিশুর সংখ্যা বাড়ছে

২০২৫ সালে একা বা অভিভাবকহীন অবস্থায় ইউরোপে পৌঁছানো আশ্রয়প্রার্থী শিশুর সংখ্যা...

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর ২০২৬ সালের তালিকায়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা