খেলা

রাশফোর্ডের হ্যাটট্রিকে বড় জয় ম্যানচেস্টারের

স্পোর্টস ডেস্ক : ওল্ড ট্রাফোর্ডে ২০২০-২১ মৌসুমের চ্যাম্পিয়নস লিগে প্রথম ম্যাচ ম্যানচেস্টার ইউনাইটেডের। ঘরের মাঠে মার্কাস রাশফোর্ডের দুর্দান্ত হ্যাটট্রিকে আরবি লাইপজিগের বিপক্ষে ৫-০ গোলের বড় জয় পেয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। মৌসুমের প্রথম ম্যাচে পিএসজির ঘরের মাঠ থেকে রাশফোর্ডের শেষ মুহূর্তের গোলে জয় পেয়েছিল রেড ডেভিলরা। ওল্ড ট্রাফোর্ডের রাশফোর্ডের হ্যাটট্রিকের দিনে বাকি দুই গোল করেন মেসন গ্রিনউড এবং অ্যান্থনি মার্শিয়াল।

গ্রুপ এইচ’র ম্যাচে আরবি লাপজিগকে আতিথ্য দেয় ম্যানচেস্টার ইউনাইটেড। পিএসজিকে তাদের ঘরের মাঠে হারানো ইউনাইটেড ছিল আত্মবিশ্বাসের তুঙ্গে। আর সেই আত্মবিশ্বাসে ভর করেই লাইপজিগের বিপক্ষে ৫-০ গোলের বিশাল জয় পেয়েছে রেড ডেভিলরা।

ম্যাচের ২১তম মিনিটে ইউনাইটেডের হয়ে প্রথম গোলটি করেন মেসন গ্রিনউড। পল পগবার বাড়ানো বল ডি বক্সের বাঁ দিকে পেয়ে যান গ্রিনউড, আর সেখান থেকেই গোল করে দলকে এগিয়ে নেনে এই ইংলিশ ফরোয়ার্ড। প্রথমার্ধে আর কোনো গোল না হলে ১-০’ তে এগিয়ে থেকেই বিরতিতে যায় রেড ডেভিলরা।

দ্বিতীয়ার্ধের ঘুরে দাঁড়ানোর চেষ্টা চালায় লাইপজিগ। ম্যাচের ৬৫ মিনিটে লাইপজিগ ডিফেন্ডার ইব্রাহিমা কোনাতের হেড ঠেকিয়ে দেন ডেভিড ডি গিয়া। এর আগে ৬৩ মিনিটে গ্রিনউডকে তুলে নিয়ে রাশফোর্ডকে মাঠে নামান ইউনাইটেড কোচ ওলে গানার সোলশায়ার। আর মাঠে নামার মাত্র ১৮ মিনিটের মধ্যেই হ্যাটট্রিক করে দলের বড় জয় নিশ্চিত করেন রাশফোর্ড।

ম্যাচের ৭৪ মিনিটে ব্রুনো ফার্নান্দেজের অ্যাসিস্ট থেকে স্কোরশিটে নাম লেখান রাশফোর্ড, এর মিনিট চারেক পর ফ্রেডের অ্যাসিস্ট থেকে দ্বিতীয় গোল করেন তিনি। ম্যাচের নির্ধারিত সময়ের শেষে যোগ করা অতিরিক্ত সময়ের দ্বিতীয় মিনিটে মার্শিয়ালের অ্যাসিস্ট থেকে হ্যাটট্রিক পূর্ণ করেন রাশফোর্ড। এর আগে অবশ্য ৮৭ মিনিটে পেনাল্টি স্পট থেকে গোল করে দলকে ৪-০ গোলের লিড এনে দেন ফ্রেঞ্চ স্ট্রাইকার অ্যান্থনি মার্শিয়াল। শেষ পর্যন্ত রাশফোর্ডের হ্যাটট্রিক, মার্শিয়াল আর গ্রিনউডের গোলে ৫-০ গোলের বিশাল ব্যবধানে জয় পায় ম্যানচেস্টার ইউনাইটেড।

সান নিউজ/এমএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

‘বিশ্বকাপ ফাইনালের আগেই আমরা নিঃশেষ হয়ে গিয়েছিলাম’

আন্তর্জাতিক ফুটবলকে চিরবিদায় জানানোর স্মরণীয় রাতে...

রাজনীতির মাঠে নামছেন মেসি!

সবুজ গালিচার জাদুকরী অধ্যায় সাঙ্গ করে আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানি...

বিজিবির বীরত্বে বিএসএফের পিছুটান, ফের পুশইনের চেষ্টা ব্যর্থ

পঞ্চগড়ের বোদা উপজেলার বড়শশী ইউনিয়নের মালকাডাঙ্গা স...

রামপাল সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভ...

রাহুল-প্রিয়াঙ্কাকে পাঁজাকোলা করে তুলে নিয়ে গেল পুলিশ

প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং বিতর্কিত ভোটার তালিকা সংশ...

ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের কল্যাণে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী তারেক রহমান

ধর্ম, বর্ণ, শ্রেণি ও পেশার কোনো ভেদাভেদ নয়, বরং দেশের প্রতিটি নাগরিকের সমান অ...

আইসিসির নতুন চক্রে আসছে বড় চমক

রেড-বল ক্রিকেটের রোমাঞ্চ ও জনপ্রিয়তা বিশ্বজুড়ে দিন দিন যেভাবে বৃদ্ধি পাচ্ছে...

ফেডারেশন কাপে বসুন্ধরা ও মোহামেডানের বড় জয়

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খেলেও ঘরোয়া ফুটবলের মর্যাদাপূর...

প্রথম ওয়েব ফিল্ম নিয়ে দারুণ উচ্ছ্বসিত পায়েল

সাধারণ প্রেমের গল্প কিংবা ত্রিকোণ প্রেমের গণ্ডি পেরিয়ে বিবাহিত জীবনের টানাপোড়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা