খেলা

মেসি-ওসমানের ঝলকে ঝলসে গেলো জুভেন্টাস

স্পোর্টস ডেস্ক : ইনজুরি থেকে ফিরে মৌসুমে প্রথমবারের মতো মূল একাদশে ওসমান দেম্বেলে। আর ফিরেই ঝলক দেখালেন, তার এবং দলের অধিনায়ক লিওনেল মেসির গোলেই জুভেন্টাসের মাঠ থেকে ২-০ গোলের জয় নিয়ে স্পেনে ফিরেছে বার্সেলোনা। এই ম্যাচে অবশ্য করোনাভাইরাসে আক্রান্ত হয়ে খেলতে পারেননি জুভেন্টাস তারকা ক্রিস্টিয়ানো রোনালদো।

অ্যালিয়েঞ্জ স্টেডিয়ামে প্রথমে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিয়ে নেয় বার্সেলোনা। আর দুর্দান্ত আক্রমণে খেলার দ্বিতীয় মিনিটেই এগিয়ে যাওয়ার সম্ভবনা ছিল বার্সার। সদ্যই জুভেন্টাস ছেড়ে বার্সায় যোগ দেওয়া মিরালেম পিয়ানিচের দুর্দান্ত জুভে গোলরক্ষক ফিরিয়ে দেয়, তবে ফেরানো বলটায় পেয়ে যান অ্যান্তোনিও গ্রিজম্যান। গোলমুখে বল পেয়ে জোরালো শটও নিয়েছিলেন গ্রিজম্যান তবে বিধি বাম হয়ে দাঁড়ায় গোল পোস্ট, সেখানে লেগেই ফিরে আসে বল।

তবে আর বেশি সময় অপেক্ষা করতে হয়নি কাতালানদের। ম্যাচের ১৪তম মিনিটে ইনজুরি থেকে ফিরে প্রথম মূল দলে সুযোগ পাওয়া ওসমান দেম্বেলে দুর্দান্ত এক গোল করে বার্সাকে ১-০ গোলের লিড এনে দেন। লিওনেল মেসি জুভেন্টাসের ডি বক্সের বাঁ প্রান্ত থেকে লং বল ছুঁড়ে দেন দেম্বেলেকে, ডি বক্সের বেশ দূরে পাওয়া বল নিয়ে ধীর পায়ে এগিয়ে যান দেম্বেলে আর আচমকা শট নেন। এমন আচমকা শটে জুভে ডিফেন্ডাররা চমকে তো যায়ই সেই সঙ্গে গোলরক্ষক বুঝতেই পারেননি দেম্বেলে ওই পজিশন থেকে শট নেবে। আর তাতেই এগিয়ে বার্সা।

এর মিনিট দশেক পর ব্যবধান দ্বিগুণ করার সুযোগ এসেছিল বার্সার সামনে তবে ডি বক্সের ভেতর থেকে লিওনেল মেসির নেওয়া শট গোলপোস্টের বাইরে চলে গেলে সে যাত্রায় বেঁচে যায় তুরিনের বুড়িরা। তবে পিছিয়ে পড়ার মাত্র ৭ মিনিট পরে ম্যাচে ফেরা গোল দিয়েছিলেন জুভেন্টাসের স্ট্রাইকার আলভারো মোরাতা। তবে তা অফসাইডের কারণে বাতিল হয়ে যায়। এভাবেই প্রথমার্ধ বার্সেলোনার ১-০ গোলে এগিয়ে থাকার মাধ্যমেই শেষ হয়।

দ্বিতীয়ার্ধের ১০ মিনিটের মাথায় আরও একবার অফসাইডে কারণে মোরাতার করা গোল বাতিল হয়। ১-০ গোলে পিছিয়ে থেকেই ম্যাচের ৮৫তম মিনিটে ১০ জনের দলে পরিণত হয় জুভে। পিয়ানিচকে ফাউল করে দ্বিতীয় হলুদ কার্ড দেখেন ডিফেন্ডার ডেমিরাল। দশজনের জুভে বার্সার সঙ্গে আর পেরেই ওঠেনি, উল্টো ম্যাচের অন্তিম মুহূর্তে আনসু ফাতিকে ডি বক্সের ভেতরে ফাউল করে বার্সাকে পেনাল্টি উপহার দেন ফেডেরিকো বার্নার্দেস্কি।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

চেহারা ভাড়ায় লাখপতি!

অভিনয়ের পাঠ না থাকলেও এখন শুধু একটি সুন্দর চেহারা দিয়ে লাখ লাখ টাকা কামানো সম...

আদর্শ ব্যাটার গড়লেন কোহলি

ওয়ানডে ফরম্যাটে রেকর্ড বইয়ে নিজের নাম স্বর্ণাক্ষরে লিখলেও ‘আল্টিমেট&rsq...

নাহিদ রানার ফেরা নিয়ে শঙ্কা

দীর্ঘদিন মাঠের বাইরে থাকার পর কদিন বাদেই ২২ গজে বল হাতে ফেরার প্রস্তুতি নিচ্ছ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা