ব্রিটিশ নাগরিকের মরদেহ উদ্ধার
জাতীয়

ব্রিটিশ নাগরিকের মরদেহ উদ্ধার

সান নিউজ ডেস্ক: রাজধানীর উত্তরার একটি আবাসিক হোটেল থেকে থেকে ডুগাল্ড ফিনলেসন (৬০) নামে এক ব্রিটিশ নাগরিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আরও পড়ুন: নিষেধাজ্ঞা দেওয়াটা শাস্তি নয়

বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) সকালে ১১ নম্বর সড়কের হোটেল মেরিনোতে তার লাশ পাওয়া যায়।

পুলিশ মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

আরও পড়ুন: লাঠি নিয়ে এলে খবর আছে

উত্তরা পূর্ব থানার উপ পরিদর্শক (এসআই) মামুনুর রহমান জানান, আমরা সকালে খবর পেয়ে উত্তরা পূর্ব থানার চার নম্বর সেক্টরের হোটেল মেরিনার দ্বিতীয় তলায় ১০৮ নম্বর রুমে যাই। পরে তাকে বাথরুম থেকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরও বলেন, জানতে পেরেছি তিনি গত ২০ সেপ্টেম্বর ভ্রমণ ভিসা নিয়ে বাংলাদেশে এসে এই হোটেলে ওঠেন। রাতে খাবার খেয়ে এসে ঘুমিয়ে পড়েন। আজ সকালে হোটেল বয় অনেক ডাকাডাকি করলেও দরজা না খুললে দরজা ভেঙে ঢুকে দেখে সে বাথরুমে পড়ে আছে। মরদহটি ময়নাতদন্তের জন্য হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

টেকসই বেড়িবাঁধ ও জলবায়ু ন্যায্যতার দাবিতে শরণখোলার তরুণদের সংহতি প্রকাশ

বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের প্রভাবে উপকূলীয় জনপদের...

পঞ্চগড়ে চুরি করতে গিয়ে গণপিটুনিতে ৯ মামলার আসামী নিহত

পঞ্চগড় বোদা উপজেলায় একটি বাড়িতে চুরি করতে গিয়ে গণপ...

মুন্সীগঞ্জে চুরি হওয়া স্বর্ণ উদ্ধার, অভিযুক্ত তরুণী গ্রেপ্তার

মুন্সীগঞ্জ সদর উপজেলার রামপালে একটি বসতবাড়ি থেকে ছ...

সর্বোচ্চ ডাবল সেঞ্চুরির মুকুট এখন মোসাদ্দেকের!

ঘরোয়া প্রথম শ্রেণির ক্রিকেটে নতুন ইতিহাস গড়লেন জাতীয় দলের পরিচিত মুখ মোসাদ্দে...

গোপালগঞ্জের সহিংসতায় মনে হয় না, এটি বাংলাদেশের অংশ: গোলাম পরওয়ার

গোপালগঞ্জে সহিংসতা, নাশকতা ও পুলিশের ওপর হামলার ঘট...

চাকরি থেকে বরখাস্ত ব্রিগেডিয়ার জাকারিয়া ও  কর্নেল ফাতিমা

ব্রিগেডিয়ার জেনারেল এস এম জাকারিয়া হোসেনকে চাকরি থ...

মৃত্যুদণ্ডপ্রাপ্ত সোহেল-স্বপ্নার আপিল ও ডেথ রেফারেন্স শুনানি শুরু

রাজধানীর পল্লবীতে ৮ বছর বয়সী শিক্ষার্থী রামিসা আক্...

গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন

সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গোপাল...

দেশে নতুন ২ থানা ও ২ পৌরসভা গঠনের অনুমোদন

দেশের প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল করতে নতুন দুটি থানা ও দুটি পৌরসভা গঠনের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা