ছবি: সংগৃহীত
জাতীয়

লঞ্চে অতিরিক্ত ভাড়া নিলে ব্যবস্থা

সান নিউজ ডেস্ক: আসন্ন ঈদুল আজহা উপলক্ষে নৌ ঘাটগুলোতে যাত্রী ও যানবাহন পারাপার মনিটরিংয়ের জন্য আটটি ভিজিলেন্স টিম গঠন করেছে নৌ-পরিবহন মন্ত্রণালয়। যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া নিলে ঊর্ধ্বতন কর্মকর্তার নির্দেশনা অনুযায়ী ব্যবস্থা নেবে টিমের সদস্যরা।

আরও পড়ুন: বিশ্ব এখন ভয়াবহ পরিস্থিতির দিকে যাচ্ছে

নৌ-পরিবহন মন্ত্রণালয় থেকে এসব টিম গঠন করে সম্প্রতি অফিস আদেশ জারি করা হয়েছে।

জানা গেছে ঈদের আগে ৭ থেকে ৯ জুলাই পর্যন্ত ঢাকা সদরঘাট নদী বন্দর, পাটুরিয়া নদী বন্দর, শিমুলিয়া নদী বন্দর এবং চাঁদপুর নদী বন্দরে ৪টি টিম দায়িত্ব পালন করবে।

অন্যদিকে, ঈদের পর ১১ থেকে ১৩ জুলাই সদরঘাট নদী বন্দর, দৌলতদিয়া নদী বন্দর, বাংলাবাজার ও মাঝিকান্দি নদী বন্দর/ঘাট এবং চাঁদপুর নদী বন্দরে বাকি ৪টি টিম দায়িত্ব পালন করবে। প্রতিটি টিমে ৫ থেকে ৬ জন কর্মকর্তা কাজ করবেন।

অফিস আদেশে জানানো হয়, ঈদে যাত্রী সাধারণের সুষ্ঠু ও নিরাপদ নৌ চলাচল নিশ্চিত করতে এই টিমগুলো গঠন করা হয়েছে।

আরও পড়ুন: চাপের মুখে বরিস জনসন

ভিজিলেন্স টিমের কার্যপরিধিতে বলা হয়, টিমের সদস্যরা নদী বন্দর/ঘাট নিয়মিত পরিদর্শন করে যাত্রীদের সুষ্ঠু ও নিরাপদ নৌ চলাচল নিশ্চিত করার প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন। যাত্রীদের কাছ থেকে যেন অতিরিক্ত ভাড়া না আদায় করা হয়, তা ভিজিলেন্স টিম নিশ্চিত করবে। কোনো অসুবিধা দেখা দিলে বা নিয়মের ব্যত্যয় ঘটলে সঙ্গে সঙ্গে তা অতিরিক্ত সচিবকে (সংস্থা-২) অবহিত করবে এবং তার নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।

এতে বলা হয়, এ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (সংস্থা-২) সঞ্জয় কুমার বণিক সার্বিক তদারকি এবং যুগ্ম-সচিব (টিএ) ড. আ. ন. ম. বজলুর রশীদ সার্বিক সমন্বয়ের দায়িত্ব পালন করবেন। বিআইডব্লিউটিএ এবং বিআইডব্লিউটিসি কন্ট্রোল রুম স্থাপনের ব্যবস্থা গ্রহণ করবে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা