ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন
আন্তর্জাতিক

চাপের মুখে বরিস জনসন

সান নিউজ ডেস্ক: যুক্তরাজ্য সরকারের গুরুত্বপূর্ণ দুই মন্ত্রী পদত্যাগ করেছেন। মঙ্গলবার (৫ জুলাই) সন্ধ্যায় চ্যান্সেলর ঋষি সুনাক এবং স্বাস্থ্যমন্ত্রী সাজিদ জাভিদ ১০ মিনিটের ব্যবধানে পদত্যাগ করেন। বিবিসি, বিবিসি বাংলা’র এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।

আরও পড়ুন: বিশ্ব এখন ভয়াবহ পরিস্থিতির দিকে যাচ্ছে

এদিকে মন্ত্রীদের পদত্যাগের ফলে প্রধানমন্ত্রী বরিস জনসনের নেতৃত্ব নিয়ে প্রশ্ন ওঠার পাশাপাশি কনসারভেটিভ সরকারের সঙ্কট আরো গভীর হয়েছে।

বুধবার (৬ জুলাই) প্রধানমন্ত্রীত্বের প্রশ্নে এমপিদের প্রশ্ন উত্তর পর্বে আরো চাপের মুখে পড়তে পারেন বরিস জনসন বলে ধারণা করা হচ্ছে।

বিবিসি জানায়, ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন এর আগে এতো বড় সঙ্কটের সম্মুখীন কখনো হননি। এ সঙ্কট কাটিয়ে তিনি সরকার টিকিয়ে রাখতে পারবেন কিনা তা নিয়ে বর্তমানে অনিশ্চয়তার সৃষ্টি হয়েছে। এদিকে নাদিম জাহাভিকে নতুন চ্যান্সেলর হিসাবে নিয়োগ দিয়েছেন প্রধানমন্ত্রী। এছাড়া তিনি নিজের চিফ অফ স্টাফ স্টিভ বার্কলেকে স্বাস্থ্যমন্ত্রী হিসেবে নিয়োগ দিয়েছেন।

সাজিদ জাভিদ সতর্ক করে বলেছেন, বর্তমান নেতৃত্ব ‘জাতীয় স্বার্থে কাজ করছে না।’

আরও পড়ুন: ব্রিটিশ দুই মন্ত্রীর পদত্যাগ

ঋষি সুনাক বলেন, দেশের জনগণ আশা করেছিলেন সরকার ‘সঠিকভাবে, দক্ষতার সঙ্গে এবং গুরুত্ব সহকারে পরিচালিত হবে।’

ব্রিটিশ পার্লামেন্টের বিরোধী দলীয় নেতারা অন্য মন্ত্রীদের সরকার থেকে পদত্যাগ করার আহ্বান জানিয়েছেন। লেবার পার্টির নেতা স্যার কেয়ার স্টারমার বলেছেন, তিনি সাধারণ নির্বাচনের জন্য প্রস্তুত।

কনজারভেটিভ এমপি এবং প্রাক্তন চিফ হুইপ অ্যান্ড্রু মিচেল বিবিসি নিউজনাইটকে বলেছেন, বরিস জনসনের দিন ‘শেষ’ তার মধ্যে ‘আমাদের প্রধানমন্ত্রী হওয়ার মতো চরিত্র বা মেজাজ কোনোটি নেই।’

এমপি ক্রিস পিঞ্চারকে সরকারে নিয়োগ দেওয়ার বিষয়ে প্রধানমন্ত্রী জনসন দুঃখ প্রকাশ করার পর এই দুই মন্ত্রী ঋষি সুনাক এবং সাজিদ জাভিদ সরকার থেকে সরে দাঁড়ান।

পিঞ্চারের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ ওঠার পর গত সপ্তাহে কনসারভেটিভ পার্টি থেকে তার এমপি পদ বাতিল করা হয়।

আরও পড়ুন: ক্যাটল স্পেশাল ট্রেন চালু হচ্ছে

প্রধানমন্ত্রী জনসন স্বীকার করেন এমন একজন ব্যক্তি যে সরকারি চাকরির জন্য যোগ্য নন সেটা বুঝতে না পেরে তিনি ভুল করেছেন।

এর আগেও বরিস জনসনের বিরুদ্ধে কোভিড মহামারির বিধি-নিষেধ ভঙ্গ করে পার্টি আয়োজনের অভিযোগ ওঠে। এজন্য পুলিশ তাকে জরিমানাও করে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বিএনপি সব নাগরিকের অধিকার সংরক্ষণে দৃঢ় প্রতিজ্ঞ: খন্দকার নাসির

ফরিদপুরের বোয়ালমারীতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে ৩২ প্...

হামের উপসর্গে আরও ৮ মৃত্যু

গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে দেশে আরও ৮ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন কর...

চালু হবে পাঁচটি বিশেষায়িত শিশু হাসপাতাল: প্রধানমন্ত্রী

শিশুস্বাস্থ্যের উন্নয়নে দেশের পাঁচ বিভাগ ও জেলায় ২০০ শয্যাবিশিষ্ট বিশেষায়িত শ...

নবীপ্রেমের স্লোগানে মুখরিত মুন্সীগঞ্জ, শত পতাকায় স্বাগত র‍্যালি জুলুস 

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে দাওয়াতে ইসলামী বাংলাদেশ, মুন্সীগঞ্জ জেলার উদ্...

গুইমারায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত

খাগড়াছড়ির গুইমারায় মাইক্রোবাস ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই মোটরসা...

জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

‘রুপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সাম...

গণপূর্তের ৪০৯ প্রকৌশলীর লটারিতে বদলি

লটারির মাধ্যমে গণপূর্ত অধিদপ্তরের ৪০৯ জন প্রকৌশলীকে বদলি ও পদায়ন করা হয়েছে। র...

বাংলাদেশে আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ক্যানিজিয়া

বাংলাদেশে আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার ও দিয়েগো ম্যারাডোনার সাবেক সতী...

আওয়ামী লীগের ১০ নেতাকর্মী কারাগারে

চট্টগ্রামে ১৫ আগস্টের কর্মসূচিতে অংশ নেওয়ার অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী...

বিদ্যুৎ-গ্যাস সংকট সমাধানে প্রয়োজন দুই বছর: অর্থমন্ত্রী

দেশে চলমান বিদ্যুৎ ও গ্যাসের সংকট সমাধানে সর্বনিম্ন দুই বছর সময় লাগবে বলে জান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা