জাতীয়

দুদিন জাপানি মায়ের কাছে থাকবে শিশুরা

নিজস্ব প্রতিবেদক: আগামী দুইদিন দুই শিশু কন্যাকে গুলশানে তাদের মা জাপানি নাগরিক এরিকো নাকানোর বাসায় থাকার নির্দেশ দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। একইসঙ্গে এ বিষয়ে আগামী ১৫ ডিসেম্বর পরবর্তী শুনানির দিন ধার্য করেছেন আদালত।

রোববার (১২ ডিসেম্বর) প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপিল বিভাগের পাঁচ সদস্যের বেঞ্চ এই আদেশ দেন।

দুই শিশু কন্যাকে নিয়ে হাইকোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে ওই মায়ের করা আপিল শুনানি নিয়ে আপিল বিভাগ এই আদেশ দেন। আদেশ অনুযায়ী, আজ (রোববার) রাত ১০টা থেকে মায়ের সঙ্গে থাকবে শিশুদুটি। পরবর্তীতে ১৫ ডিসেম্বর সকাল সাড়ে নয়টায় আপিল বিভাগে হাজির হতে বলেছেন আদালত।

এর আগে ওই দুই শিশু কন্যাকে বাংলাদেশে তার বাবার জিম্মায় দিয়েছিলেন হাইকোর্ট। তখন আদালত বলেন, চাইলে জাপানি মা ১০ দিন করে বছরে ৩০ দিন শিশুদের সঙ্গে দেখা করতে এবং তাদের সঙ্গে একান্তে অবস্থান করতে পারবেন।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে গ্রাহকদের বেশি সুদ দেওয়ার প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ অ...

সরকারের গণভোটের কথায় নতুন সংকট সৃষ্টি হবে: গোলাম পরওয়ার

সংবিধান সংশোধনে পুনরায় গণভোটের কথা বলে বর্তমান সরক...

কিছু রাজনৈতিক দল অনাকাংখিত ঘটনাকে পূঁজি করে দেশে অরাজগতা সৃষ্টির পায়তারা করছে

কিছু রাজনৈতিক দল কিছু অনাকাংখিত ঘটনাকে পূঁজি করে দেশে অরাজগতা সৃষ্টির পায়তারা...

সেপ্টেম্বরে রেমিট্যান্স এলো ২৭৪ কোটি ডলার

প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স বা প্রবাসী আয়ে ইতিবা...

ফেনীতে নানা বাড়ির অতীত স্মৃতি স্মরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নানা বাড়ির জেলায় এসে অতীত স্মৃতি স্মরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা