জাতীয়

মুরাদ হাসানের বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিবেদক: বিভিন্ন সময় অশালীন বক্তব্য ও নারীর প্রতি চরম অবমাননার দায়ে প্রধানমন্ত্রীর নির্দেশে সদ্য পদত্যাগকারী তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানের বিরুদ্ধে মামলা হয়েছে। রবিবার (১২ ডিসেম্বর) জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সাইবার ট্রাইব্যুনালে এ মামলাটি করে।

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নাতনি এবং তারেক রহমানের মেয়ে জাইমা রহমানকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য ও চিত্রনায়িকা মাহিয়া মাহির সঙ্গে ফোনালাপ ফাঁস হওয়ার পর প্রধানমন্ত্রীর নির্দেশে তথ্য প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন ডা. মুরাদ হাসান।

একই সঙ্গে জামালপুরের স্থানীয় আওয়ামী লীগের পদও হারান মুরাদ।

এরপর গত বৃহস্পতিবার রাত ১টার দিকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এমিরেটসের ফ্লাইটে দুবাই হয়ে কানাডার উদ্দেশে রওয়ানা দেন তিনি। তবে তাকে কানাডায় প্রবেশ করতে দেওয়া হয়নি।

কানাডা প্রবেশে ব্যর্থ হয়ে মুরাদ হাসান শনিবার সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) পথে রওনা দেন। কিন্তু আগে থেকে ভিসা না নেওয়ায় তাকে দুবাইয়ে ঢুকতে দেয়নি বিমানবন্দর কর্তৃপক্ষ। কানাডা ও দুবাই ঢুকতে না পেরে তিনি দেশে আসার প্রস্তুতি নিয়েছেন বলে জানা গেছে সামাজিক যোগাযোগমাধ্যম থেকে।

এদিকে ডা. মুরাদ দুবাই থেকে সকাল ৭টা ৫৬ মিনিটের ফ্লাইটে এমিরেটস এয়ারলাইন্সের (ইকে-৫৮২) বিমানে দেশে ফিরছেন এমন খবরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় মুরাদকে গ্রেফতারের দাবিতে বিক্ষোভ করেছেন সাধারণ মানুষ।

সাননিউজ/এএএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

গাজীপুরের ডেগির চালা এলাকায় একটি তৈরি পোশাক কারখান...

মেজর (অব.) আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রল...

মাদকসহ আটক খুবির ৩ শিক্ষার্থী বহিষ্কার

মাদকদ্রব্য (গাঁজা)সহ আটকের ঘটনায় খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) গণযোগাযোগ ও সাং...

চীনকে ৫ গোলে বিধ্বস্ত করে ঐতিহাসিক জয় পেয়েছে ফিলিস্তিন

চীনের বিপক্ষে দুর্দান্ত ও দাপুটে এক জয় দিয়ে নিজেদের এশিয়া সফর ও প্রস্তুতি ক্য...

প্রকাশ্যে বৃদ্ধের বুকে লোহার শিক ঢুকিয়ে হত্যা

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় মধু মিয়া (৬২) নামে এক ভ্রাম্যমাণ ফল...

সংকটের মধ্যেই আরও বাড়ল এলপি গ্যাসের দাম

তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম বাড়িয়েছে...

অভিনয়ে ফিরছেন তানিয়া বৃষ্টি

দীর্ঘ প্রায় ৯ মাস ধরে ক্যামেরার আলো ও অভিনয়ের জগৎ থেকে দূরে ছিলেন ছোট পর্দার...

কাভানের রেকর্ডে মেক্সিকোকে উড়িয়ে দিল যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রের ফুটবল অঙ্গনে নতুন এক ইতিহাস গড়েছেন তরুণ বিস্ময় বাংলাদেশি বংশোদ...

তাঞ্জানিয়ায় আইপিইউ সম্মেলনে গেলেন স্পিকার

তাঞ্জানিয়ার আরুসায় অনুষ্ঠিতব্য ১৫৩তম আইপিইউ সম্মেল...

কেন বাংলাদেশে খেলা হলো না ব্রাজিলের

ব্রাজিলের তারকাখচিত ফুটবল দলকে বাংলাদেশে নিয়ে আসার দারুণ একটি সুযোগ তৈরি হয়েছ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা