সারাদেশ

মুন্সীগঞ্জে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের বিক্ষোভ সমাবেশ

মো. নাজির হোসেন, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জে সাবেক সফল প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া'র মুক্তি ও উন্নত চিকিৎসার জন্য বিদেশ প্রেরণের দাবীতে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম বিক্ষোভ সমাবেশ করেছে। আজ (১৫ জুন) বুধবার সকাল সোয়া ১০ টার দিকে জেলা আইনজীবী সমিতির সামনের সড়কে এ বিক্ষোভ সমাবেশ হয়।

বিক্ষোভ সমাবেশে জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি অ্যাডভোকেট মো. তোতা মিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জাহাঙ্গীর হোসেন ঢালীর সঞ্চলনায় এ সময় বক্তব্য রাখেন - জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাসুদ আলম, জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মো. ফারুক আহমেদ, সদস্য অ্যাডভোকেট মাহবুব আলম স্বপন, অ্যাডভোকেট সুমন সর্দার।

এ সময় আরও উপস্হিত ছিলেন - জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট মো. জাকারিয়া মোল্লা, অ্যাডভোকেট এমদাদ হোসেন স্বপন, অ্যাডভোকেট জুয়েল মিয়া, অ্যাডভোকেট মনির হোসেন লিংকন, জেলা ছাত্রদলের আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মো. আল- আরাফ প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, আপনারা জানেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ। তার উন্নত চিকিৎসার জন্য বিদেশ যাওয়া প্রয়োজন। এই সরকার তাকে বন্দী করে রেখেছে। তার বিদেশে যাওয়ার জন্য আগে তাকে মুক্তি দিতে হবে।

তারা আরও বলেন, সরকার বেগম খালেদা জিয়াকে এভাবে মুক্তি দিবে না। তাই আমরা সকলে মিলে আন্দোলনের মাধ্যমে দেশনেত্রীকে মুক্ত করবো।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শ্রীনগরে শীর্ষ সন্ত্রাসী বিকাশ গ্রেপ্তার, পিস্তল-গুলি উদ্ধার

মুন্সীগঞ্জের শ্রীনগরে অভিযান চালিয়ে আলোচিত সন্ত্রা...

বামনায় মায়ের মৃত্যুতে অসহায় শিশু সন্তান

বরগুনার বামনা উপজেলার ৪ নম্বর ডৌয়াতলা ইউনিয়নে সড়ক...

মিরপুরে পোশাক শ্রমিকদের অবরোধের চেষ্টা, টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

ন্যূনতম মজুরি বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে রাজধানীর মির...

ওয়াশিংটনের রক্তচক্ষু উপেক্ষা করে কানাডা-চীন ঘনিষ্ঠ হচ্ছে!

এক নজরে: কানাডা-চীন নতুন বাণিজ্য চুক্তি ও সম্পর্কের মোড়...

নওগাঁয় নিখোঁজের পরদিন ধানক্ষেত থেকে মরদেহ উদ্ধার

নওগাঁর মহাদেবপুরে মায়ের জন্য ওষুধ কিনতে বাড়ি থেকে...

পাসের হার ৩০ শতাংশের নিচে, বেতন বন্ধের চিঠি ইউএনও’র!

ময়মনসিংহের ভালুকায় এসএসসি ও সমমানের পরীক্ষায় পা...

আ’লীগের নৈরাজ্যের প্রতিবাদে ভোলায় যুবদলের বিক্ষোভ মিছিল

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নৈরা...

বাগেরহাটে বাসা থেকে বাসচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

বাগেরহাটের ফকিরহাটে বাসা থেকে মেহেদী হাসান (২২) না...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা