সারাদেশ

আমি জবাই হবো

সান নিউজ ডেস্ক: কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী আরফানুল হক রিফাত বলেছেন, সরকার ও নির্বাচন কমিশনকে অসম্মান করতে চাই না। প্রয়োজনে আমি জবাই হবো। ফলাফল যাই হোক আমি মেনে নেব। আমি জয়ী না হলেও যিনি জয়ী হবেন তাকে আমি সবার আগে ফুলের মালা দেবো।

আরও পড়ুন: কুসিক নির্বাচনে চলছে ভোট গ্রহণ

বুধবার (১৫ জুন) রানীর দীঘির পাড় ভিক্টোরিয়া কলেজিয়েট স্কুল কেন্দ্রে ভোট দিয়ে বেরিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের অভিযোগ সম্পর্কে জানতে চাইলে আরফানুল হক রিফাত বলেন, তারা তো শুরু থেকেই নালিশ করছেন। তাদের পোলিং এজেন্টরা সসম্মানে কাজ করছেন।

আরও পড়ুন: ভোট কেন্দ্র থেকে ২ যুবক আটক

ধীরগতিতে ভোটগ্রহণ হচ্ছে এ বিষয়ে জানতে চাইলে আওয়ামী লীগের মেয়র প্রার্থী বলেন, নির্বাচন কমিশনের কেউ থাকলে তাদের জিজ্ঞাস করুন।

প্রসঙ্গত, কুমিল্লা সিটির ভোটের সঙ্গে আজ পাঁচটি পৌরসভা, চারটি উপজেলা পরিষদ এবং দেড় শতাধিক ইউনিয়ন পরিষদের ভোটও অনুষ্ঠিত হবে।এতে কাজী হাবিবুল আউয়াল কমিশনের অধীনে বড় কোনো নির্বাচন কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) নির্বাচন। তাই এই নির্বাচনে কোনো ধরনের ফাঁক রাখতে চাচ্ছে না নির্বাচন কমিশন।

আরও পড়ুন: জীবনসঙ্গী হওয়া সত্যিই কঠিন

জানা গেছে, কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) নির্বাচনে পাঁচজন মেয়রপ্রার্থী রয়েছেন। তবে মূল লড়াইটা হবে আওয়ামী লীগের প্রার্থী আরফানুল হক রিফাত ও বিএনপি থেকে বহিষ্কৃত সদ্য সাবেক মেয়র মনিরুল হক সাক্কু এবং নিজাম উদ্দিন কায়সারে মধ্যে। আর সাক্কু গত দুই মেয়াদে মেয়র নির্বাচিত হয়েছিলেন। বাকি দুজন প্রথমবারের মতো লড়াই করছেন।

রিটার্নিং কর্মকর্তার দপ্তর সূত্রে জানা যায়, এবার নির্বাচনে মোট ভোটার দুই লাখ ২৯ হাজার ৯২০ জন। এর মধ্যে নারী ভোটার এক লাখ ১৭ হাজার ৯২, পুরুষ ভোটার এক লাখ ১২ হাজার ৮২৬ জন। আর দুজন তৃতীয় লিঙ্গের ভোটার। মোট ১০৫টি কেন্দ্রের ৬৪০টি কক্ষে ভোটগ্রহণ হবে। মেয়র ছাড়াও সাধারণ কাউন্সিলর পদে ১০৬ জন ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ৩৬ জন প্রার্থী হয়েছেন।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

গাজীপুরের ডেগির চালা এলাকায় একটি তৈরি পোশাক কারখান...

মেজর (অব.) আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রল...

মাদকসহ আটক খুবির ৩ শিক্ষার্থী বহিষ্কার

মাদকদ্রব্য (গাঁজা)সহ আটকের ঘটনায় খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) গণযোগাযোগ ও সাং...

চীনকে ৫ গোলে বিধ্বস্ত করে ঐতিহাসিক জয় পেয়েছে ফিলিস্তিন

চীনের বিপক্ষে দুর্দান্ত ও দাপুটে এক জয় দিয়ে নিজেদের এশিয়া সফর ও প্রস্তুতি ক্য...

প্রকাশ্যে বৃদ্ধের বুকে লোহার শিক ঢুকিয়ে হত্যা

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় মধু মিয়া (৬২) নামে এক ভ্রাম্যমাণ ফল...

গড় আয়ুতে ভারত ও পাকিস্তানকে পেছনে ফেলল বাংলাদেশ

দক্ষিণ এশীয় অঞ্চলের দেশগুলোর মধ্যে স্বাস্থ্য খাতের অগ্রগতির সূচকে একটি বড় সা...

সংকটের মধ্যেই আরও বাড়ল এলপি গ্যাসের দাম

তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম বাড়িয়েছে...

অভিনয়ে ফিরছেন তানিয়া বৃষ্টি

দীর্ঘ প্রায় ৯ মাস ধরে ক্যামেরার আলো ও অভিনয়ের জগৎ থেকে দূরে ছিলেন ছোট পর্দার...

কাভানের রেকর্ডে মেক্সিকোকে উড়িয়ে দিল যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রের ফুটবল অঙ্গনে নতুন এক ইতিহাস গড়েছেন তরুণ বিস্ময় বাংলাদেশি বংশোদ...

তাঞ্জানিয়ায় আইপিইউ সম্মেলনে গেলেন স্পিকার

তাঞ্জানিয়ার আরুসায় অনুষ্ঠিতব্য ১৫৩তম আইপিইউ সম্মেল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা