জাতীয়

আজ মেট্রোরেলের গন্তব্য আগারগাঁও

নিজস্ব প্রতিবেদক: আজ (রোববার) প্রথমবারের মতো উত্তরার দিয়াবাড়ি থেকে আগারগাঁও পর্যন্ত চলাচল করতে যাচ্ছে মেট্রো ট্রেন। সকাল সাড়ে দশটা নাগাদ যাত্রা শুরু করবে ট্রেনটি। এটি আগারগাঁও পৌঁছাবে বেলা এগারোটার দিকে। তবে এতে কোনো যাত্রী থাকবে না।

সাড়ে তিন মাস আগে টেস্ট রান শুরু হলেও এতদিন ট্রেন চলাচল দিয়াবাড়ি থেকে কাছাকাছি চার-পাঁচটি স্টেশনে সীমাবদ্ধ ছিল। তবে এবার সেই সংখ্যা বেড়ে ৯- এ পৌঁছাতে যাচ্ছে।

মেট্রোরেল প্রকল্প বাস্তবায়নকারী সংস্থা ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) সূত্র জানিয়েছে, ট্রেনের পরীক্ষামূলক চলাচলের জন্য উড়াল রেলপথ, বৈদ্যুতিক সঞ্চালন লাইন এবং স্টেশনের যাবতীয় প্রস্তুতি শেষ হয়েছে।

এমআরটি-৬ প্রকল্পের ব্যবস্থাপক এবিএম আরিফুর রহমান বলেন, দিয়াবাড়ি থেকে আগারগাঁও পর্যন্ত চলাচলের ক্ষেত্রে কোনো যাত্রী বহন করা হবে না। যাত্রা শুরুর পর থেকে কোনো কোনো স্থানে সর্বোচ্চ ১৫ কিলোমিটার গতিবেগে ট্রেন পরিচালনা করা হবে।

২০২২ সালের ডিসেম্বরের মধ্যে দিয়াবাড়ি থেকে আগারগাঁও পর্যন্ত প্রায় ১১ কিলোমিটার উড়াল রেলপথে ট্রেন চলাচল করবে বাণিজ্যিকভিত্তিতে। তবে এর আগে নির্মিত রেলপথে পরীক্ষা-নিরীক্ষা চালাতে ধাপে ধাপে ট্রেন চালানো হচ্ছে।

দেশের প্রথম মেট্রোরেল নির্মাণ হচ্ছে রাজধানী ঢাকার উত্তরার দিয়াবাড়ি থেকে মতিঝিল পর্যন্ত। জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থার (জাইকা) সহযোগিতায় এ প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। প্রকল্পে ব্যয় ধরা হয়েছে প্রায় ২২ হাজার কোটি টাকা ।

প্রকল্প সূত্রে জানা যায়, উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত রুটে ট্রেন চলাচল করবে ২০২৩ সালের ডিসেম্বর মাসের মধ্যে। এ লক্ষ্য সামনে রেখে প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। এ রুটে ২৪ সেট ট্রেন চলাচল করবে।

সাননিউজ/এএএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

টেকসই বেড়িবাঁধ ও জলবায়ু ন্যায্যতার দাবিতে শরণখোলার তরুণদের সংহতি প্রকাশ

বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের প্রভাবে উপকূলীয় জনপদের...

পঞ্চগড়ে চুরি করতে গিয়ে গণপিটুনিতে ৯ মামলার আসামী নিহত

পঞ্চগড় বোদা উপজেলায় একটি বাড়িতে চুরি করতে গিয়ে গণপ...

মুন্সীগঞ্জে চুরি হওয়া স্বর্ণ উদ্ধার, অভিযুক্ত তরুণী গ্রেপ্তার

মুন্সীগঞ্জ সদর উপজেলার রামপালে একটি বসতবাড়ি থেকে ছ...

এই হার ভীষণ হৃদয়বিদারক : হামজা চৌধুরী

সাফ চ্যাম্পিয়নশিপে দীর্ঘ ২৩ বছরের শিরোপার খরা কাটানোর সুবর্ণ সুযোগটি হাতছাড়...

সর্বোচ্চ ডাবল সেঞ্চুরির মুকুট এখন মোসাদ্দেকের!

ঘরোয়া প্রথম শ্রেণির ক্রিকেটে নতুন ইতিহাস গড়লেন জাতীয় দলের পরিচিত মুখ মোসাদ্দে...

যশোরের ভৈরব নদে ২ নৌযানের সংঘর্ষে বালুবাহী ব্ল্যাকহেড ডুবি

যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়া নৌবন্দর এলাকায় ভৈরব...

যশোরের ভৈরব নদে ২ নৌযানের সংঘর্ষে বালুবাহী ব্ল্যাকহেড ডুবি

যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়া নৌবন্দর এলাকায় ভৈরব...

যশোরের ভৈরব নদে ২ নৌযানের সংঘর্ষে বালুবাহী ব্ল্যাকহেড ডুবি

যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়া নৌবন্দর এলাকায় ভৈরব...

থাইল্যান্ডে ভয়াবহ অগ্নিকান্ডে ১১ জনের মর্মান্তিক মৃত্যু ও ১৬ জন আহত!

থাইল্যান্ডের অন্যতম জনপ্রিয় পর্যটন দ্বীপ ফুকেটে এক ভয়াবহ ও হৃদয়বিদারক অগ্ন...

ইউক্রেনে প্রিন্স হ্যারির গোপন মিশন!

সম্পূর্ণ গোপনীয়তা বজায় রেখে যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনে হঠাৎ করেই হাজির হলেন ব্রিট...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা