জাতীয়

দেশের সব জেলায় টেনিস কোর্ট নির্মাণের উদ্যোগ

নিজস্ব প্রতিবেদক: টেনিস খেলাকে তৃণমূল পর্যায়ে পৌঁছে দিতে দেশের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে টেনিস কোর্ট নির্মাণের উদ্যোগ গ্রহণ করেছে সরকার। এ বছরই দেশের ২০টি জেলায় আধুনিক মানের টেনিস কোর্ট নির্মাণ করা হচ্ছে। এছাড়া টেনিসকে জনপ্রিয় করতে বিভিন্ন ক্রীড়া ক্লাব ও গুরুত্বপূর্ণ স্থানগুলোতে টেনিস কোর্ট নির্মাণের কার্যক্রম চলমান রয়েছে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল এমপি।

এছাড়া পর্যায়ক্রমে দেশের প্রতিটি জেলা উপজেলায় সম্প্রসারন করা হবে বলেও জানান তিনি।

শনিবার (১১ ডিসেম্বর) বিকালে রাজধানীর ইন্জিনিয়ার্স ইনস্টিটিউশন প্রাঙ্গনে ইন্জিনিয়ার্স রিক্রিয়েশন সেন্টার আয়োজিত জব্বার স্মৃতি টেনিস প্রতিযোগিতা ২০২১ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, ক্রীড়াবান্ধব মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে সার্বিক সহযোগিতা ও পৃষ্ঠপোষকতায় দুর্বার গতিতে এগিয়ে চলছে দেশের ক্রীড়াঙ্গন। তিনি অসুস্থ ও অস্বচ্ছল ক্রীড়াবিদদের সহায়তায় করোনাকালে বঙ্গবন্ধু ক্রীড়াসেবী কল্যাণ ফাউন্ডেশনকে ১০ কোটি টাকা প্রদান করেছেন। গত বৃহস্পতিবারে (৯ ডিসেম্বর) তিনি এ ফাউন্ডেশনকে আরও ২০ কোটি টাকা প্রদানের ঘোষণা দিয়েছেন। স্পোর্টস এর উন্নয়নে সবসময় পাশে থাকার জন্য প্রধানমন্ত্রীর প্রতি অশেষ ধন্যবাদ জানাই।

অনুষ্ঠানে ইআরসি'র ভাইস চেয়ারম্যান প্রকৌশলী গোলাম মোহাম্মদ আলমগীরের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক প্রকৌশলী মো. নুরুল হুদা।

সান নিউজ/এনএএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাজধানীর ২০৪ হটস্পটে ১,৩৮৭ ছিনতাইকারী, সন্ধ্যার পরই বাড়ছে আতঙ্ক

রাজধানী ঢাকায় ছিনতাইয়ের ঘটনা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। ঢাকা মহানগর পুল...

বিএনপি সব নাগরিকের অধিকার সংরক্ষণে দৃঢ় প্রতিজ্ঞ: খন্দকার নাসির

ফরিদপুরের বোয়ালমারীতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে ৩২ প্...

পিরোজপুরে ৪৮০ কিমি সড়ক প্রকল্পে কাজ ছাড়াই ৯১ কোটি টাকা! 

পিরোজপুরের গ্রামীণ যোগাযোগব্যবস্থা উন্নয়নের জন্য নেওয়া ৬০০ কোটি টাকার একটি বড়...

নবীপ্রেমের স্লোগানে মুখরিত মুন্সীগঞ্জ, শত পতাকায় স্বাগত র‍্যালি জুলুস 

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে দাওয়াতে ইসলামী বাংলাদেশ, মুন্সীগঞ্জ জেলার উদ্...

গুইমারায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত

খাগড়াছড়ির গুইমারায় মাইক্রোবাস ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই মোটরসা...

ভালোবাসার দামে নিজের শান্তি খোয়ানো ঠিক নয়: প্রভা

অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা সামাজিক যোগাযোগমাধ্যমে নিয়মিত নিজের অনুভূতি ও জী...

নারায়ণগঞ্জে মাদক কারবারি-পুলিশের গোলাগুলি, আহত ৪

নারায়ণগঞ্জের ফতুল্লার ইসদাইরে মাদক কারবারিদের সঙ্গে পুলিশের গোলাগুলির ঘটনা ঘট...

কুয়েতে বাসের চাপায় বাংলাদেশি চালক নিহত

কুয়েতের জিলিব আল শুয়ুখ এলাকায় দুই বাসের মধ্যে চাপা পড়ে এক বাংলাদেশি বাসচালক ন...

রাজধানীতে ডিএমপির সাঁড়াশি অভিযান, ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৫৯

রাজধানীতে অপরাধ নিয়ন্ত্রণে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪...

ছুটির দিনেও গ্যাসের হাহাকার

ছুটির দিনেও কাটেনি রাজধানীর গ্যাস সংকট। বরং সিএনজি ফিলিং স্টেশনগুলোতে ভোগান্ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা