জাতীয়

বঙ্গবন্ধু উদার মানবিকতার শীর্ষে

নিজস্ব প্রতিবেদক: শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান বলেছেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আকাশের মতো উদার, মানবিকতার দিক থেকে ছিলেন অনন্য। সবাইকে আপন করে নেয়ার বিরল গুনের অধিকারী ছিলেন।

শনিবার (১১ ডিসেম্বর) মুজিববর্ষ উদযাপনের অংশ হিসেবে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় আয়োজিত বঙ্গবন্ধুর জীবন ও রাজনৈতিক দর্শন’ শীর্ষক আন্তর্জাতিক সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

শ্রম প্রতিমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু আজীবন শোষিত, বঞ্চিত, নিপীড়িত, নির্যাতিত শ্রমজীবী মেহনতি মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করেছেন। প্রাথমিক শিক্ষাকে অবৈতনিক করেছেন, সকল প্রাথমিক বিদ্যালয়কে সরকরীকরণ করেছেণ, সকল শিল্প-কলকারখানাকে রাষ্ট্রায়াত্ব শিল্প হিসেবে ঘোষণা দেন। স্বাধীনতার পরপরই শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে শ্রম আইন প্রণয়ন করে দেন, শ্রম আইনে কারখানার লভ্যাংশের নিদিষ্ট অংশ শ্রমিকদের প্রদানের বিষয়টি সংযুক্ত করে দেন।

প্রতিমন্রী বলেন, শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় ১৯৭২ সালে জাতির পিতার ঐকান্তিক প্রচেষ্টায় বাংলাদেশ আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও) এর সদস্যপদ লাভ করে। বাংলাদেশ ১৯৭২ সালের ২২ জুন আইএলসি সম্মেলনে ৬টি কোর-কনভেনশনসহ ২৯টি কনভেনশন অনুসমর্থন করে। যা আইএলও এর ইতিহাসে অন্য নজির। বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ২০৪১ সালের আগেই সরকার সমাজের সকল স্তরের মানুষের জীবন মানের উন্নয়ন নিশ্চিত করে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে সক্ষম হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

মন্ত্রণালয়ের সচিব মো. এহছানে এলাহীর সভাপতিত্বে আন্তর্জাতিক এ সেমিনারে আন্তর্জাতিক বক্তা ভারতের রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যলয়ের প্রাক্তন উপাচার্য ড. পবিত্র কুমার সরকার, দেশীয় বক্তা বিখ্যাত ইতিহাসবিদ বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনাল এর ‘বঙ্গবন্ধু চেয়ার ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের শিক্ষক অধ্যাপক সৈয়দ আনোয়ার হোসেন এবং আইএলও এর কান্ট্রি ডিরেক্টর তোমো পুতিআইনেন (Tumo Poutiainen) বক্তৃতা করেন।

সাননিউজ/জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে গ্রাহকদের বেশি সুদ দেওয়ার প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ অ...

সরকারের গণভোটের কথায় নতুন সংকট সৃষ্টি হবে: গোলাম পরওয়ার

সংবিধান সংশোধনে পুনরায় গণভোটের কথা বলে বর্তমান সরক...

কিছু রাজনৈতিক দল অনাকাংখিত ঘটনাকে পূঁজি করে দেশে অরাজগতা সৃষ্টির পায়তারা করছে

কিছু রাজনৈতিক দল কিছু অনাকাংখিত ঘটনাকে পূঁজি করে দেশে অরাজগতা সৃষ্টির পায়তারা...

সেপ্টেম্বরে রেমিট্যান্স এলো ২৭৪ কোটি ডলার

প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স বা প্রবাসী আয়ে ইতিবা...

ফেনীতে নানা বাড়ির অতীত স্মৃতি স্মরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নানা বাড়ির জেলায় এসে অতীত স্মৃতি স্মরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা